রবিবার, জুলাই ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

কুমিল্লায় ৩ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

জানুয়ারি ২৪, ২০২৬ — মাঘ ১১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৩২ অপরাহ্ণ
in রাজনীতি
A A
কুমিল্লায় ৩ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

কুমিল্লায় ৩ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার (২৫ জানুয়ারি) তিনি কুমিল্লার তিনটি পৃথক স্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৫টা ৩০ মিনিটে চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ডিকবাজি মাঠে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।

আরও পড়ুন

দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত হবে না-প্রতিমন্ত্রী টুকু

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

তারেক রহমানের আগমনকে ঘিরে কুমিল্লা জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যে তিনটি সমাবেশস্থলে মঞ্চ, প্যান্ডেল ও সার্বিক প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সভাস্থল ও আশপাশের এলাকা। পুরো জেলায় ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও জনপথ।

সরেজমিনে দেখা গেছে, সদর দক্ষিণ উপজেলার ডিকবাজি মাঠের বিশাল ধানী জমিতে নির্মিত প্রধান মঞ্চের কাজ শেষ পর্যায়ে রয়েছে। একইভাবে চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতেও সমাবেশস্থলের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান রবিবার সকালে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে এক বিশাল জনসভায় যোগ দেবেন। সেখান থেকে ফেরার পথে তিনি কুমিল্লার তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

সফরের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “২০০২ সালের পর এই প্রথম তারেক রহমান কুমিল্লায় আসছেন। তাঁর আগমনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। এই গণজোয়ার কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে আমরা আশাবাদী।”

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, “এই সফর শুধু কুমিল্লার নয়, বরং পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সদর দক্ষিণের সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী অংশ নেবেন বলে আমাদের প্রত্যাশা।”

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ছয়টি আসনের সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, “তারেক রহমানের আগমনের খবরে কুমিল্লার ১১টি আসনেই আনন্দের জোয়ার বইছে। ২৫ জানুয়ারির এই সমাবেশ হবে কুমিল্লার ইতিহাসে অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ।”

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী জানান, “সমাবেশ ঘিরে জেলা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সাদাপোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারি থাকবে।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কুমিল্লা রাজনীতিকুমিল্লা সংবাদজাতীয় সংসদ নির্বাচনতারেক রহমানতারেক রহমান সবিএনপিবিএনপি জনসভা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত হবে না-প্রতিমন্ত্রী টুকু

দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত হবে না-প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন, তবে রাজনৈতিক সব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো...

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন - মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিগত কয়েক বছরে আমাদের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা ও গার্ডেন গড়ে উঠেছে। তবে শিক্ষার মান বাড়েনি। এতে অনেক শিক্ষার্থী...

বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্রজনতা রক্ত...

আজ সখীপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’, অংশ নেবেন নাহিদ ইসলাম ও সারজিস আলম

আজ সখীপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’, অংশ নেবেন নাহিদ ইসলাম ও সারজিস আলম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৬ — আষাঢ় ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৫ অপরাহ্ণ
0

দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৭ জুলাই) টাঙ্গাইলের সখীপুরে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৩টায় শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে...

গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৬ — আষাঢ় ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৮ পূর্বাহ্ণ
0

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।...

Next Post
টাঙ্গাইলের বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির পাঁয়তারা অসাধু ব্যবসায়ীদের

টাঙ্গাইলের বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির পাঁয়তারা অসাধু ব্যবসায়ীদের

সর্বেশষ

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ অপরাহ্ণ
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৯ অপরাহ্ণ
মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
৫ জেলায় ফের বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

৫ জেলায় ফের বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
পানির নিচে রাঙামাটির বিলাইছড়ির বিচ্ছিন্ন দুর্গত অধিকাংশ এলাকা

পানির নিচে রাঙামাটির বিলাইছড়ির বিচ্ছিন্ন দুর্গত অধিকাংশ এলাকা

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In