শনিবার, নভেম্বর ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলাধুলা

ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬

খেলা মাঠে না গড়ালেও লিগ সেরা পাকিস্তান চ্যাম্পিয়ন

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩১ পূর্বাহ্ণ
in খেলাধুলা
A A
মাঠে গড়াল না ফাইনাল, লিগ সেরা পাকিস্তান চ্যাম্পিয়ন

মাঠে গড়াল না ফাইনাল, লিগ সেরা পাকিস্তান চ্যাম্পিয়ন

প্রতিবেদন:
ক্রিড়া প্রতিবেদক :

বৃষ্টির বাধায় মাঠে গড়াল না ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ফাইনাল। ফলে লিগ পর্বে শীর্ষে থাকা পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’-এর দ্বিতীয় আসরে। রানার্সআপ হয়েছে ভারত। আর পুরো টুর্নামেন্টের সফল আয়োজনের পাশাপাশি মাঠ, উইকেট, অবকাঠামো ও ব্যবস্থাপনায় বিদেশি ক্রিকেটারদের প্রশংসা পেয়েছে বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম।

১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চার দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতা। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী লিগ পর্বের পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

আরও পড়ুন

স্টেডিয়ামের অবকাঠামো দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধিদল

আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট সংবাদ প্রচারে তালেবানের নিষেধাজ্ঞা

লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে তারা শীর্ষস্থান নিশ্চিত করে। ভারত তিন ম্যাচে দুটি জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠে। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং শ্রীলঙ্কা কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ হয়।

ফাইনালের আগেই ভারত-পাকিস্তানের লড়াইয়ে দেখা গিয়েছিল দারুণ উত্তেজনা। ১৭ নভেম্বরের ম্যাচে শেষ বলে এক উইকেটে ভারতকে হারায় পাকিস্তান। ভারতের করা ১৭৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান করে পাকিস্তান। শেষ দুই বলে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৭ রান। অলরাউন্ডার নিয়ামতউল্লাহ শেষ দুই বলে ছক্কা ও চার মেরে অবিশ্বাস্য জয় এনে দেন।

আনভীর স্টেডিয়ামের প্রশংসায় বিদেশি ক্রিকেটাররা-

এশিয়া কাপের মাঠের লড়াইয়ের পাশাপাশি বিদেশি দলগুলোর প্রশংসা পেয়েছে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো ও ব্যবস্থাপনা। বিশেষ করে মাঠ, উইকেট, আউটফিল্ড, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সামগ্রিক সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার ও কোচরা।

ভারতের অলরাউন্ডার সঞ্জয় কুমার সাহা আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও মাঠের মানকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তার মতে, অল্প সময়ের মধ্যে এখানে যে ক্রিকেট অবকাঠামো গড়ে উঠেছে, তা উল্লেখযোগ্য।

সঞ্জয় বলেন, ‘পিচ খুব ভালো। এখানকার সুযোগ-সুবিধাও অনেক ভালো। উইকেট, মাঠ, গ্রাউন্ডসম্যানদের কাজ এবং স্টেডিয়াম—সবকিছুই খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে।’

তিনি জানান, ২০২১ সালে এই ভেন্যুতে আসা কয়েকজন ক্রিকেটার তখন এখানে তেমন কোনো অবকাঠামো দেখতে পাননি। কয়েক বছরের ব্যবধানে সেখানে আধুনিক ক্রিকেট অবকাঠামো গড়ে ওঠায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

বৃষ্টির পর দ্রুত মাঠ খেলার উপযোগী হয়ে ওঠার বিষয়টিও ভারতীয় এই অলরাউন্ডারের নজর কেড়েছে। তার মতে, বৃষ্টি থামার অল্প সময়ের মধ্যেই মাঠ খেলার উপযোগী হয়ে ওঠা ভেন্যুটির উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থার প্রমাণ।

ভারতে ব্লাইন্ড ক্রিকেটের জনপ্রিয়তা ও বিস্তৃতির কথাও তুলে ধরেন সঞ্জয়। তার ভাষ্য, ভারতে প্রায় ২৯টি দল রয়েছে এবং খেলোয়াড়দের পাশাপাশি ব্যবসায়ী মহল থেকেও ব্লাইন্ড ক্রিকেট ভালো সমর্থন পাচ্ছে।

শ্রীলঙ্কার অধিনায়ক দিমুতু পেরেরাও বাংলাদেশের আয়োজন ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধার প্রশংসা করেছেন। তরুণ দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া শ্রীলঙ্কার জন্য এই টুর্নামেন্টকে অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তিনি।

দিমুতু বলেন, ‘বাংলাদেশ চমৎকারভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছে এবং আমাদের যথেষ্ট সহযোগিতা দিয়েছে। এখানকার মাঠগুলো অসাধারণ। হোটেল থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধাই পেয়েছি।’

তিনি জানান, বাংলাদেশে আসার আগে সফরের প্রস্তুতিতে তাদের বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। ম্যানেজার ও কোচদের সহযোগিতায় শেষ পর্যন্ত তরুণ দল নিয়ে এশিয়া কাপে অংশ নিতে পেরে তারা সন্তুষ্ট।

শ্রীলঙ্কার কোচ নিলাংকা কান্ডিগামও এবারের টুর্নামেন্টকে ভবিষ্যতের দল গঠনের সুযোগ হিসেবে দেখছেন। ব্যক্তিগত ও অন্যান্য সমস্যার কারণে দলের কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় এবার অংশ নিতে পারেননি। তাই নতুনদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য দল প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশের খেলোয়াড়ের চোখেও ‘চমৎকার’ আনভীর স্টেডিয়াম-

বিদেশিদের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের খেলোয়াড় আবিদ হাসানও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের প্রশংসা করেছেন। তার মতে, এটি বাংলাদেশের অন্যতম ভালো স্টেডিয়াম।

বিশেষ করে ব্যাটিং সহায়ক উইকেট, দ্রুতগতির আউটফিল্ড এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা তার নজর কেড়েছে।

আবিদ বলেন, ‘আনভীর ক্রিকেট স্টেডিয়াম ইজ অসাম। বাংলাদেশের অনেক ভালো একটি স্টেডিয়াম। এখানে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট, অনেক রান হয়। আউটফিল্ডও খুব ভালো। আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা রয়েছে।’

সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ের ক্রিকেট আয়োজনের মধ্য দিয়েও ব্যস্ত সময় পার করছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। সেই ম্যাচে বাংলাদেশ একাদশের হয়ে কালাম সিদ্দিকী ১৩৫, জিশান আলম ৮৬ এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৫৯ রান করেন।

এরপর ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট। ৫ নভেম্বর ব্র্যাক ইউনিভার্সিটির বিপক্ষে ২০ ওভারে ২৩৭ রান করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটি ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ১৩ নভেম্বর ফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

এ ছাড়া আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের তৃতীয় আসরের ম্যাচও। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, করপোরেট ও ব্লাইন্ড ক্রিকেট—বিভিন্ন পর্যায়ের ক্রিকেট আয়োজনের কেন্দ্র হিসেবে ভেন্যুটির ব্যবহার বাড়ছে।

১ ডিসেম্বর থেকে সাংবাদিকদের নিয়ে এবিজি মিডিয়া কাপ

ক্রিকেটের আয়োজনের ধারাবাহিকতায় এবার সাংবাদিকদের জন্য নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ‘এবিজি মিডিয়া কাপ’।

শুধু ফুটবলভিত্তিক এই প্রতিযোগিতায় ৪০টির বেশি মিডিয়া হাউজ অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এবিজি ইউনিভার্সিটি কাপের তুলনায় এবারের প্রাইজমানিও বেশি রাখা হচ্ছে। শুধু চ্যাম্পিয়ন ও রানার্সআপ নয়, প্রতিটি ম্যাচের বিজয়ী ও পরাজিত দলের জন্যও থাকছে অর্থ পুরস্কার।

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে শুক্রবার নতুন এই টুর্নামেন্টের ঘোষণা দেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

তিনি বলেন, ‘সাংবাদিকদের জন্য এবিজি মিডিয়া কাপ নিয়ে আসছি। এবার শুধু ফুটবল থাকছে। ১ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। আশা করছি, ৪০টির বেশি দল নিয়ে আয়োজন করতে পারব। এবিজি ইউনিভার্সিটি কাপে যে প্রাইজমানি ছিল, এবার তার চেয়েও অনেক বেশি থাকছে।’

টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে ফুটসাল মাঠে সেভেন-এ-সাইড পদ্ধতিতে। নকআউট পর্ব থেকে খেলা হবে বড় মাঠে। কিংস অ্যারেনার অনুশীলন মাঠে নকআউট পর্ব এবং কিংস অ্যারেনায় সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের মতে, এবিজি স্পোর্টস সিটিতে চারটি ফুটসাল মাঠ থাকায় ৪০টির বেশি দল অংশ নিলেও সময়মতো ম্যাচ শেষ করা সম্ভব হবে। ম্যাচসেরা, টুর্নামেন্টসেরা, সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ অ্যাসিস্টদাতার জন্যও থাকবে ব্যক্তিগত পুরস্কার। পাশাপাশি টুর্নামেন্ট নিয়ে সেরা প্রতিবেদন তৈরি করা সাংবাদিকের জন্য রাখা হয়েছে বিশেষ পুরস্কার।

সাংবাদিকদের কর্মব্যস্ততার মধ্যে বিনোদনের সুযোগ তৈরি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা-

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেহ্জাদ আকবর সোবহান, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এপিএস মোহাম্মদ ইব্রাহিম খলিল।

চ্যাম্পিয়ন পাকিস্তান ও রানার্সআপ ভারতের হাতে ট্রফি তুলে দেন রংপুর রাইডার্সের পরিচালক শেহ্জাদ আকবর সোবহান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের জয়েন্ট সেক্রেটারি রজনীশ হেনরি এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ডিরেক্টর ইন্টারন্যাশনাল মইন ইকবাল।

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের মধ্য দিয়ে আনভীর ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক পর্যায়ে আরেকটি বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে। বিদেশি ক্রিকেটারদের প্রশংসা, বিভিন্ন পর্যায়ের ক্রিকেট আয়োজন এবং নতুন করে সাংবাদিকদের জন্য এবিজি মিডিয়া কাপের উদ্যোগ—সব মিলিয়ে দেশের ক্রীড়া অবকাঠামোয় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের ব্যবহার ও কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এশিয়া কাপ ২০২৬ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

স্টেডিয়ামের অবকাঠামো দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধিদল

স্টেডিয়ামের অবকাঠামো দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধিদল

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:৩৯ অপরাহ্ণ
0

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপযোগী অবকাঠামো ও সুযোগ-সুবিধা সরেজমিনে দেখে সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধিদল। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের আগে সম্ভাব্য প্রস্তুতি...

আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট সংবাদ প্রচারে তালেবানের নিষেধাজ্ঞা

আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট সংবাদ প্রচারে তালেবানের নিষেধাজ্ঞা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৭ অপরাহ্ণ
0

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রেডিওতে ক্রিকেটবিষয়ক সংবাদ ও অনুষ্ঠান প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান কর্তৃপক্ষ। নতুন এই নির্দেশনায় ক্রিকেটের ধারাভাষ্য, খেলার খবর এমনকি ম্যাচের ফলাফল নিয়েও কোনো...

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৫ পূর্বাহ্ণ
0

বর্ণাঢ্য আয়োজন, দর্শকদের উচ্ছ্বাস আর মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর এবিজি স্পোর্টস সিটির আনভীর...

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
0

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক অধ্যায়। প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ। আগামী ১৫ থেকে ২০ নভেম্বর এবিজি স্পোর্টস...

টাঙ্গাইলে গ্রামবাসী টাকা তুলে কিনলেন স্থায়ী খেলার মাঠের জমি

টাঙ্গাইলে গ্রামবাসী টাকা তুলে কিনলেন স্থায়ী খেলার মাঠের জমি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬ — কার্তিক ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রাম। গ্রামটিতে সাত শতাধিক পরিবারের বসবাস। সাড়ে ৩ হাজারের অধিক জনসংখ্যা। এদের বড় অংশ শিশু, কিশোর, যুবক। কিন্তু গ্রামে কোন খেলার মাঠ...

Next Post
মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন পেট্রোল বোমা বিস্ফোরণ

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন পেট্রোল বোমা বিস্ফোরণ

সর্বেশষ

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন পেট্রোল বোমা বিস্ফোরণ

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন পেট্রোল বোমা বিস্ফোরণ

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০১ পূর্বাহ্ণ
মাঠে গড়াল না ফাইনাল, লিগ সেরা পাকিস্তান চ্যাম্পিয়ন

খেলা মাঠে না গড়ালেও লিগ সেরা পাকিস্তান চ্যাম্পিয়ন

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩১ পূর্বাহ্ণ
আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ

আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ

নভেম্বর ২০, ২০২৬ — অগ্রহায়ণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
কারানির্যাতন, নির্বাসন ও নেতৃত্বের পরীক্ষা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

কারানির্যাতন, নির্বাসন ও নেতৃত্বের পরীক্ষা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ২০, ২০২৬ — অগ্রহায়ণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
নারীদের ক্যান্সার চিকিৎসায় অর্থনৈতিক বাঁধা দূর করার আহ্বান ডা. জুবাইদার

নারীদের ক্যান্সার চিকিৎসায় অর্থনৈতিক বাঁধা দূর করার আহ্বান ডা. জুবাইদার

নভেম্বর ২০, ২০২৬ — অগ্রহায়ণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In