খবরবাংলা ডেস্ক :
ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় জানাজায় অংশ নিতে জড়ো হওয়া মানুষের ওপর ড্রোন হামলায় নিহত হন আটজন।
শনিবার (১৯ জুলাই) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পৃথক এক হামলায় নিহত ফিলিস্তিনির জানাজা শুরুর অপেক্ষায় আহমদ ইয়াসিন মসজিদের বাইরে মুসল্লিরা জড়ো হলে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, তারা মধ্য গাজায় একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ লক্ষ্য করে অভিযান চালিয়েছে। হামলায় বেসামরিক লোকজন আহত হওয়ার অভিযোগ তারা পর্যালোচনা করছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











