গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি দ্রুতগামী ট্রেন যাওয়ার সময় ওই ব্যক্তি রেললাইনের ওপর অবস্থান করছিলেন। এ সময় ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।











