বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ভ্রমণ

গোলাপি গোধূলি, রুপালি রাত ও সোনালি সকালের গল্প

জুলাই ৩১, ২০২০ — শ্রাবণ ১৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
in ভ্রমণ
A A

ইচ্ছে ছিল কেওক্রাডংয়ের চূড়ায় বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করার। কিন্তু নানা কারণে বগা লেক পৌঁছাতে বেশ দেরি হয়ে গেল। সূর্য অস্ত গেলে পথ চলতে অসুবিধা হবে ভেবে বেশ দ্রুত পা চালাতে শুরু করলাম। সূর্য যখন অস্ত যাবে যাবে করছে, পাহাড়ের আড়ালে নিজেকে নিমজ্জিত করছে, তখন দার্জিলিংপাড়া থেকে বেশ কিছুটা দূরে। সন্ধ্যা যেহেতু হয়েই গেছে, সেহেতু বেশ সময় নিয়ে পাহাড়ের কোলে ঢলে পড়া লাল টকটকে সূর্যের অস্ত যাওয়া উপভোগ করেছিলাম পাহাড়ের পিঠে বসে, গাছে হেলান দিয়ে।

দূরে সবুজ পাহাড়ের আড়ালে টকটকে লাল সূর্য ছোট থেকে বড় আকার ধারণ করছিল। সবুজ পাহাড়ের গাছে গাছে টুকরো মেঘের ওড়াউড়ি, দূরের কোনো পাহাড়ি পাড়ায় আগুনের উত্তাপ ছড়ানো ধোঁয়া ওঠার সংকেত, স্বচ্ছ আকাশে সন্ধ্যাতারার উপস্থিতি, মধ্য আকাশে খণ্ড চাঁদের হাসি। ধীরে ধীরে সূর্য পাহাড়ের আড়ালে চলে যাচ্ছে একটু একটু করে। বেশ লাগছিল দেখতে। সবুজ পাহাড়ের সাদা মেঘ, কালো গাছ আর ধূসর ধোঁয়ার খেলা, পাহাড়ের চূড়ায় সূর্যের বসে থাকা, খণ্ড চাঁদের বাঁকা হাসি, সন্ধ্যাতারার লুকোচুরি, গাছের পাতার ফাঁকে ফাঁকে।

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড, বাংলাদেশের অবস্থান ১২৩তম

লামা–মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ: পাহাড় ও মেঘের অপূর্ব মেলবন্ধন

পাহাড়ের সূর্যাস্ত বেশিক্ষণ উপভোগ করা হলো না। দেরি হয়ে যাচ্ছে, রাতের অন্ধকার নামবে একটু পরেই, পৌঁছাতে হবে কেওক্রাডংয়ে। আবারও কাঁধে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করতে বাধ্য হলাম। বেশ দ্রুত পা চালাতে বাধ্য হলাম শেষ ডিসেম্বরের পাহাড়ি শীতের আক্রমণ থেকে বাঁচতে। যদিও কেওক্রাডং পৌঁছাতে আরো প্রায় দুই ঘণ্টা লেগেছিল। ভীষণ ঠাণ্ডার কারণে চূড়ায় উঠেও বেশিক্ষণ থাকা হয়নি, সবাই যার যার মতো খেয়ে ঘুমাতে চলে যাওয়ার জন্য।

অনেক রাতে একবার ঘুম ভেঙে গেল, বাইরে শোঁ শোঁ শব্দের তোড়ে ঘুম ভেঙে গেল। বেশ কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম বাইরে ভীষণ ঝড় উঠেছে ভেবে। কারণ, পাহাড়ের চূড়ায় টিনের ঘরটা তখন রীতিমতো কাঁপছে, নড়ছে আর মাঝেমধ্যে দোলা দিয়ে যাচ্ছে! যেন বাইরে সাইক্লোন উঠেছে! কিন্তু শেষ ডিসেম্বরের এই শীতে তো এমন ঝড় ওঠার কথা নয়, তাহলে?

খুব কষ্টে, কিছুটা আতঙ্ক নিয়ে লেপের তলা থেকে মুখ বের করতেই হাঁ হয়ে গেলাম ঘরের ভেতরের রূপ দেখে। কারণ, এত রাতে অন্ধকারের পরিবর্তে ঘরভর্তি পূর্ণিমার আলোয় আলোকিত। টিন ও বাঁশের বেড়ার যেখানে যতটুকু ফাঁকা পেয়েছে, চাঁদের আলো তার সবটুকু ভেদ করে অন্ধকার ঘরে একটা অপার্থিব আলো-আঁধারি, একটা মায়াময় জগৎ তৈরি করে রেখেছে। এমন অসম্ভব সুখের রাত এ জীবনে তখনো আর আসেনি। পুরো ঘরে জোছনার অন্য রকম এক সুখের খেলা চলছিল। এমন অপার্থিব রাতের রূপ দেখতে একটু বাইরে বের হতে খুব ইচ্ছে করছিল, কিন্তু কিছুটা ভয় আর শঙ্কা থাকায় সঙ্গে সঙ্গে বের হতে পারিনি।

তবে এমন জোছনা আর তার রূপের আকর্ষণে বেশিক্ষণ বিছানায়ও থাকতে পারিনি। ঝোড়ো বাতাসের ভয় উপেক্ষা করেই যা যা গরম কাপড় ছিল, সব পরে বাইরে বের হলাম। ভাগ্যিস বেরিয়েছিলাম, নইলে অনন্তকাল এমন পাহাড়ের চূড়ায় প্রথমবারের মতো সাদা সমুদ্র দেখা থেকে বঞ্চিত থেকে যেতাম। বাইরে বেরিয়ে একটু পাহাড়ের কিনারায় যেতেই ভয়-শঙ্কা সব নিমেষেই উধাও হয়ে গেল পাহাড়ের মাঝে এক বিশাল সাদা ধোঁয়া ওঠা নদী দেখে। এখানে যে এত বড় কোনো নদী আছে পাহাড়ের খাঁজে, সেটা তো জানতাম না!

অনেকক্ষণ বসে বসে পাহাড়ের ভাঁজে ভাঁজে বয়ে যাওয়া ধোঁয়া ওঠা নদীতে রুপালি চাঁদের আলোর বিচ্ছুরণ দেখছিলাম, দেখছিলাম পাহাড়ের গাছের ফাঁকে ফাঁকে জোনাকির জ্বেলে যাওয়া নীল আলোর রোশনাই, আকাশে লক্ষ তারার মিটমিট করে জ্বলে থাকা, স্বচ্ছ আকাশের কোথাও কোথাও মেঘের চুপ করে দাঁড়িয়ে থাকা, আবার কোথাও মেঘের দলবেঁধে ছুটে যাওয়া। একসময় শীত, বাতাস, একাকী থাকাটা আর বসে বা দাঁড়িয়ে থাকতে দিলো না। তাই বাধ্য হয়েই উঠে পড়লাম। বিছানায় গিয়ে আর ঘুম আসে না কখন সকাল হবে সেই প্রতীক্ষায়।

কোনো ভাবেই আগামী সকালের সোনালি রোদ, ঘাসে জমে থাকা শিশিরবিন্দু, পাহাড়ের গায়ে জড়িয়ে থাকা সাদা মেঘ, কুয়াশার আলিঙ্গন, প্রথম সূর্যের উষ্ণ পরশ কিছুতেই মিস করতে চাই না। কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু ঠিক মোরগ ডাকার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। পর্যাপ্ত গরম কাপড় পরে বেরিয়ে পড়লাম। কেওক্রাডংয়ের ওপরে প্রথম সূর্যোদয় দেখার জন্য।

আহ, কী ছিল সেই সকালটা, কোথায় তাকাব ঠিক বুঝে উঠতে পারছিলাম না…।

পুবাকাশে আলো ফোটার অপেক্ষায় পাহাড়ের অধীর আগ্রহ, পাহাড়-মেঘের জড়াজড়ি, কুয়াশার মাখামাখি, আকাশে কত যে রঙের খেলা, যত দূর চোখ যায় শুধু পাহাড়ের উঁচু-নিচু প্রান্তর। একপাশে পাহাড়ের ঝোপঝাড়, পাখিদের কিচিরমিচির, পাহাড়ি মোরগের ডেকে যাওয়া, অন্য পাশে মেঘের সমুদ্র। রাতে সেটাকে নদী ভেবেছিলাম, সকালে জানলাম ওটা আসলে নদী নয়, দুপাশের পাহাড়রাজির মাঝে অনেক বড় একটা ফাঁকা জায়গা থাকায় বিস্তীর্ণ পাহাড়ি এলাকাজুড়ে মেঘ জমে নদীর মতো লাগে। শুধু আমি নই, অনেকেই নাকি ওই মেঘের জমে থাকাকে নদী বলে ভুল করে।

চারদিকের পাহাড়ে মেঘ আর কুয়াশার অবিচ্ছেদ্য আলিঙ্গন। পাহাড়ের চূড়ায় সবুজ ঘাসে জমে থাকা শিশিরের কণা। কোথাও লজ্জাবতীর লাজুক হাসি, শিশির ঝরে পড়তেই শরমে ঘোমটার আড়ালে মুখ লুকানো। এসব দেখতে দেখতে সূর্যের আলো ফুটতে শুরু করল আকাশজুড়ে। ধূসর আকাশজুড়ে তখন রং-বেরঙের খেলা। সূর্যের আলো পড়ায় পুরো কেওক্রাডংয়ে যেন এক সোনালি সকালের আবির্ভাব হলো।

চারদিকে সোনা ছড়ানো রোদের হাসি, গাছের পাতায় সোনালি রোদের ঝিলিক, ঘাসের শিশিরে সোনালি রোদের আভা। চারদিকে যেন সোনায় মোড়ানো একটা সকাল। যেদিকেই তাকাই সব জায়গায় যেন সোনা ছড়ানো রোদ্দুরের আহ্বান, আকর্ষণ আর আরাম। গোলাপি গোধূলি, রুপালি রাত আর সোনালি সকালের অপার্থিবতা।

সূত্র: ntvbd.com/travel

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড, বাংলাদেশের অবস্থান ১২৩তম

বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড, বাংলাদেশের অবস্থান ১২৩তম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৫ — কার্তিক ৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ পূর্বাহ্ণ
0

বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষস্থান দখল করেছে আইসল্যান্ড। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অপরদিকে, বাংলাদেশ অবস্থান করছে তালিকার ১২৩তম স্থানে। ইকোনমিকস...

লামা–মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ: পাহাড় ও মেঘের অপূর্ব মেলবন্ধন

লামা–মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ: পাহাড় ও মেঘের অপূর্ব মেলবন্ধন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৫ — আশ্বিন ২১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১৩ অপরাহ্ণ
0

রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা চড়েছিলাম পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটে চলা এক বাসে। রাস্তার এক পাশে গভীর খাদ, অন্য পাশে মেঘ ও পাহাড়ের মিলন—এভাবেই পৌঁছাই...

৪৩৭ বছরের পুরনো খেরুয়া মসজিদ: বগুড়ার ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন

৪৩৭ বছরের পুরনো খেরুয়া মসজিদ: বগুড়ার ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন

by নিজস্ব প্রতিবেদক
মে ১৪, ২০২৫ — বৈশাখ ৩১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
0

বগুড়ার শেরপুর উপজেলার খন্দকার টোলা গ্রামে অবস্থিত খেরুয়া মসজিদ বাংলাদেশের প্রাচীন স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। মোগল সেনাপতি মির্জা মুরাদ খান কাকশাল ১৫৮২ সালে এই মসজিদটি নির্মাণ করেন। প্রায়...

টাঙ্গাইল-কক্সবাজার সড়কের “অমর এন্টারপ্রাইজ” বাসে যাত্রী হয়রানীর অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৩ — ভাদ্র ১২, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ
0

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-কক্সবাজার সড়কে যাত্রী হয়রানী আর নানা বিড়ম্বনার অভিযোগ উঠেছে বাস সার্ভিস অমর এন্টারপ্রাইজের বিরুদ্ধে। যাত্রীদের সাথে স্টাফদের অসৌজন্যমুলক আচরনসহ নানা ভোগান্তির অভিযোগ উঠেছে দুর পাল্লার এই...

টাঙ্গাইল-কক্সবাজার সড়কের “অমর এন্টারপ্রাইজ” বাসে যাত্রী হয়রানীর অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৩ — ভাদ্র ১২, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ
0

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-কক্সবাজার সড়কে যাত্রী হয়রানী আর নানা বিড়ম্বনার অভিযোগ উঠেছে বাস সার্ভিস অমর এন্টারপ্রাইজের বিরুদ্ধে। যাত্রীদের সাথে স্টাফদের অসৌজন্যমুলক আচরনসহ নানা ভোগান্তির অভিযোগ উঠেছে দুর পাল্লার এই...

Next Post

ভ্রমণ করুন সমুদ্র উপকূলে

সর্বেশষ

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In