মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

ঘাটাইলে বেসরকারি হাসপাতালে মিলল সরকারি ওষুধ

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৫ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, ঘাটাইল, টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ
A A
ঘাটাইলে বেসরকারি হাসপাতালে মিলল সরকারি ওষুধ

ঘাটাইলে বেসরকারি হাসপাতালে মিলল সরকারি ওষুধ

প্রতিবেদন:
ঘাটাইল সংবাদ দাতা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের পাশেই অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে সরকারি ওষুধ পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লাইফ কেয়ার হাসপাতালে সরকারি বিভিন্ন ধরনের ওষুধ ও ইনজেকশনের ভায়াল দেখা যায়।

এর আগে গত সপ্তাহে রাতের আঁধারে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মিনি ট্রাকভর্তি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করেন। ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদীর ঘাট থেকে ট্রাকটি আটক করা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বেসরকারি হাসপাতালে সরকারি ওষুধ পাওয়ার বিষয়টি সামনে এলো।

আরও পড়ুন

টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার বিচার ১৩ বছরেও শেষ হয়নি, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বাসাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাইফ কেয়ার হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে বিভিন্ন ধরনের ওষুধ রাখা রয়েছে। সেখানে বেশ কয়েকটি দামি ইনজেকশনের ভায়ালও দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।

তবে লাইফ কেয়ার হাসপাতালের ইনচার্জ সাব্বির হোসেন দাবি করেন, হাসপাতালে ভর্তি রোগীদের সরকারি কোনো ওষুধ সরবরাহ করা হয় না। ভিডিওতে যে ইনজেকশনের ভায়াল দেখা গেছে, সেগুলো সবই ফাঁকা ছিল এবং ভেতরে কোনো ওষুধ ছিল না।

তিনি আরও দাবি করেন, ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। হাসপাতালের একজন নার্স এতে জড়িত ছিলেন বলে অভিযোগ করে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আলমগীর কবির বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। সরকারি হাসপাতালের ওষুধ কোনোভাবেই বেসরকারি হাসপাতালে নেওয়ার নিয়ম নেই। সরকারি ওষুধের লেবেলও নির্দিষ্ট থাকে। তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ বাইরে যাওয়ার কথা নয়। বেসরকারি হাসপাতালটি কোথা থেকে এসব ওষুধ পেয়েছে, সেটি তাদেরই বলতে হবে বলে জানান তিনি।

এর আগে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ যমুনা নদীতে ফেলার অভিযোগের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) এবং বর্তমানে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর কবিরকে। দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

ডা. আলমগীর কবির জানান, তদন্ত শেষ হয়েছে এবং প্রতিবেদন তাদের কাছে রয়েছে।

এ ছাড়া ওই ঘটনার বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয় পৃথকভাবে আরও দুটি তদন্ত কমিটি গঠন করেছে। চার সদস্যের প্রতিটি কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে এসব কমিটির তদন্তের সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এদিকে সরকারি ওষুধ নদীতে ফেলার অভিযোগের ঘটনায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মুহাম্মদ সোহেলকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ওষুধ কেলেঙ্কারিওষুধ তদন্তঘাটাইলঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটাঙ্গাইলটাঙ্গাইল স্বাস্থ্য বিভাগবেসরকারি হাসপাতালে সরকারি ওষুধযমুনায় ওষুধ ফেলার ঘটনালাইফ কেয়ার হাসপাতালসরকারি ওষুধসরকারি হাসপাতাল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার বিচার ১৩ বছরেও শেষ হয়নি, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার বিচার ১৩ বছরেও শেষ হয়নি, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলার বিচার ১৩ বছরেও শেষ হয়নি। দীর্ঘদিনেও মামলার বিচার শেষ না হওয়ায় ক্ষোভ...

বাসাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাসাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪২ অপরাহ্ণ
0

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” শীর্ষক প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। ​উপজেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ...

বিতর্কিত নোটিশের জেরে শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবির হাদি হল প্রোভোস্টের পদত্যাগ

বিতর্কিত নোটিশের জেরে শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবির হাদি হল প্রোভোস্টের পদত্যাগ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৪ অপরাহ্ণ
0

পরপর দুইটি বিতর্কিত নোটিশ জারির জেরে তোপের মুখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শহীদ ওসমান হাদী হলের প্রোভোস্ট পদ থেকে মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অধ্যাপক ড....

গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গোপালপুর পৌর এলাকার বয়েলপাড়ায় ‘উন্নত জীবনের সন্ধানে’ সংগঠনের নিজস্ব...

টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী উদযাপনে বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী উদযাপনে বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত, কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা ও বর্ণাঢ্য জশনে জুলুছ আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। দিনব্যাপি আয়োজিত নানা কর্মসূচির উল্লেখযোগ্য আলোচনায় মহানবী হযরত...

সর্বেশষ

ঘাটাইলে বেসরকারি হাসপাতালে মিলল সরকারি ওষুধ

ঘাটাইলে বেসরকারি হাসপাতালে মিলল সরকারি ওষুধ

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার বিচার ১৩ বছরেও শেষ হয়নি, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার বিচার ১৩ বছরেও শেষ হয়নি, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৪ অপরাহ্ণ
বেঞ্চ সংকট ও বিচারিক বিলম্ব নিয়ে আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি

বেঞ্চ সংকট ও বিচারিক বিলম্ব নিয়ে আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১২ অপরাহ্ণ
সম্পত্তি দানের পরও আজীবন ভোগের সুযোগ রেখে আইন, বিরোধীদের আপত্তি

সম্পত্তি দানের পরও আজীবন ভোগের সুযোগ রেখে আইন, বিরোধীদের আপত্তি

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
বাসাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাসাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In