বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে : তারেক রহমান

জানুয়ারি ১৯, ২০২৬ — মাঘ ৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
in রাজনীতি
A A
জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে : তারেক রহমান

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে : তারেক রহমান

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারগুলোর দেখভালের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ গঠন করা হবে—এমন ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন এবং ২০২৪ সালে যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে লড়াই করেছেন—তারা একই ধারার যোদ্ধা।

আরও পড়ুন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা মনিরের পাশে প্রতিমন্ত্রী টুকু

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গতকাল রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ব্যর্থ হলে ভবিষ্যতেও শোকগাথা আর শোকসমাবেশ চলতেই থাকবে। তাই গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সহ দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, বিএনপি যখন অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল। একই ধারাবাহিকতায় জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের জন্য সেই মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ চালু করা হবে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ এক তরুণের মা তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিজের ছেলের ছবি দেখালে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এর আগে শহীদজননীর সঙ্গে সাক্ষাৎকালে তারেক রহমান বলেন, যাঁদের আমরা হারিয়েছি, তাঁদের ফিরিয়ে আনা সম্ভব নয়; কিন্তু তাঁদের পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হয়েছিল, আর ২০২৪ সালে সেই স্বাধীনতাই রক্ষা করা হয়েছে। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এবং বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে উল্লেখ করে তিনি জানান, শুধু জুলাই আন্দোলনেই ১ হাজার ৪০০-এর বেশি মানুষ শহীদ এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন, যা এককথায় গণহত্যার শামিল।

তারেক রহমান আরও বলেন, ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি বা দলের ছিল না; দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের গণতন্ত্রকামী মানুষ এতে অংশ নিয়েছিল। এই আন্দোলনের চেতনাকে সুসংহত করতে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

এদিকে একই দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আহত পরিবারগণতন্ত্রজাতীয় নির্বাচনজুলাই গণ-অভ্যুত্থানতারেক রহমানবিএনপিবিএনপি সরকারমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়রাজনৈতিক সংবাদশহীদ পরিবার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা মনিরের পাশে প্রতিমন্ত্রী টুকু

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা মনিরের পাশে প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
0

ব্লাড ক্যান্সারে আক্রান্ত টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মনির হোসেনকে দেখতে তার বাসায় গেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মৎস্য ও প্রাণিসম্পদ...

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেলদুয়ারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ — ভাদ্র ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে...

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
0

দেশের আইনশৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার...

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নের দেখভালের দায়িত্বে টুকু

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নের দেখভালের দায়িত্বে টুকু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৫ পূর্বাহ্ণ
0

দেশের আইনশৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার...

পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য প্রকাশ, বিএনপি মিডিয়া সেলের ডিজাইনার অব্যাহতি

পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য প্রকাশ, বিএনপি মিডিয়া সেলের ডিজাইনার অব্যাহতি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৯ পূর্বাহ্ণ
0

সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডসংক্রান্ত কিছু তথ্য প্রকাশের পর বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য ও গ্রাফিকস ডিজাইনার তানিম সুফিয়ানীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৪...

Next Post
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন ডাকাত গ্রেপ্তার

সর্বেশষ

দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সহায়তা

দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সহায়তা

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

টাঙ্গাইলে পাঁচ বছরে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১১ পূর্বাহ্ণ
জ্বালানি সংকট থেকে উত্তরণে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট থেকে উত্তরণে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১১ অপরাহ্ণ
টাঙ্গাইলে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা ! 

টাঙ্গাইলে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা ! 

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:২১ অপরাহ্ণ
মালয়েশিয়ায় বন্দিশিবিরে নির্যাতনের পর উদ্ধার দুই বাংলাদেশি

মালয়েশিয়ায় বন্দিশিবিরে নির্যাতনের পর উদ্ধার দুই বাংলাদেশি

সেপ্টেম্বর ২, ২০২৬ — ভাদ্র ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In