মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home চাকরী

জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার ১০ দিন পরই বদলি। সমালোচনা তুঙ্গে

মে ৭, ২০২৫ — বৈশাখ ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২৪ অপরাহ্ণ
in চাকরী, টাঙ্গাইল জেলা, বিশেষ সংবাদ, মির্জাপুর
A A
জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার ১০ দিন পরই বদলি। সমালোচনা তুঙ্গে

জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার ১০ দিন পরই বদলি। সমালোচনা তুঙ্গে

গত ৫ আগস্টের পর সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইল জেলা পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন ও পুলিশের মনোবল ভেঙে যায়। সেই অবস্থায় ২ সেপ্টেম্বর মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান মো. মোশারফ হোসেন। দায়িত্ব পাওয়ার থেকেই তিনি কঠোর পরিশ্রম, ধৈর্য্য ও মানবিকতার সাথে কাজ করে মির্জাপুরের আইনশৃঙ্খলার উন্নয়নের সাথে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করে যাচ্ছেন। সফলতাও পেয়েছেন। গত ২৩ এপ্রিল সকালে পুলিশ সুপারের হাত থেকে জেলার শ্রেষ্ঠ ওসি’র পদক পান।

বদলির খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সকল মহলে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই এই সিদ্ধান্তকে “অযৌক্তিক” ও “প্রশাসনিক চাপের ফল” “অথবা অন্য কোন ইশারা” বলে মন্তব্য করছেন।

আরও পড়ুন

টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

কিন্তু জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার ১০ দিন পর ৪ মে তারিখে অদৃশ্য কারণে বদলির আদেশ পান তিনি। এনিয়ে স্থানীয় ছাত্র-জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী মহলসহ জেলা পুলিশ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, সদ্য পদায়িত নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম টাঙ্গাইলের পাশের জেলার জামালপুর উপজেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা গ্রামের ছেলে। তার শ্বশুরবাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। তার শ্বশুর একটি রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতা এবং তিনিই এই তার মেয়ের জামাইকে বদলি করিয়েছেন। অপর একটি সূত্র জানায়, ৪০ লাখ টাকা দিয়ে তিনি এই বদলি নিয়েছেন। তবে এই তথ্যের সত্যতা পাওয়া যায়নি।

সাধারণ মানুষের অভিযোগ –

স্থানীয়দের অভিযোগ, একজন যোগ্য ও সাহসী পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দিয়ে জনসেবার উপর আঘাত হানা হয়েছে। অনেকেই মনে করছেন, ওসি সাহেবের জনপ্রিয়তা কিছু লোকের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যগুলো পড়লে বোঝা যায়, ওসি মোশারফ হোসেনের কর্মদক্ষতা ও তার প্রতি সাধারণ মানুষের বিশ^াস ও ভালোবাসা। এক ব্যক্তি তার মন্তব্যে লিখেন, একজন সৎ, সাহসী, এবং মানুষের কাছে প্রিয় পুলিশ অফিসার যখন হঠাৎ করে বদলি হন, তখন প্রশ্ন উঠে কেন। ওসি মোশারফ ছিলেন আমাদের জেলার গর্ব। অপরাধ দমন, মাদক ও ডাকাতদের বিরুদ্ধে যুদ্ধ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিটি মুহূর্তে তিনি প্রমাণ করেছেন একজন ভালো পুলিশ অফিসার কেমন হওয়া উচিত।

পাকুল্লা বাসস্ট্যান্ডের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, ওসি মোশারফ স্যারকে সারা রাত জেগে ডিউটি করতে দেখেছি। উনি খুবই ভালো মানুষ। মির্জাপুর বাইপাস ও গোড়াই এলাকার কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী বলেন, স্যারের সময়ে কোন চাঁদাবাজি ছিলো না, এখন কি হবে? কয়েকজন জুয়েলারি ব্যবসায়ী বলেন, মোশারফ স্যারের সময়ে আমরা রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছি। তিনি নিজেই সার্বক্ষণিক আমাদের সাথে যোগযোগ করতেন।

বাঁশতৈল এলাকার কয়েকজন বলেন, কয়েকদিন আগে আমাদের এলাকা থেকে একটি বড় ডাকাতির ঘটনা ঘটে। সেদিন ৭৮ লাখ টাকা ডাকাতি করে নেয় ডাকাতরা। টেলিভিশনে দেখলাম অল্প কয়েকদিনের মধ্যেই তিনি সেই ডাকাতদের গ্রেপ্তার করেছেন। তিনি পুরষ্কারও পেয়েছেন, কিন্তু এত তারাতারি বদলি হইলো কেন?

পুলিশ ও অন্যান্য মহলের অভিব্যক্তি –

মির্জাপুরের একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, ওসি মোশারফ সপ্তাহখানেক আগে জেলার শ্রেষ্ঠ ওসির পদক পান। আমরা উচ্ছ¡াসিত হয়ে ছিলাম। হঠাৎ বদলী হওয়ায় আমরা হতভম্ব। এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এসময় তারা আরো বলেন, তাকে মির্জাপুর থানা থেকে নিয়ে অন্য কোন থানায় দিলে সেই এলাকার মানুষ সেবা পেত, কিন্তু তা না করে তাকে এসপি অফিসে নেয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া ইমন সিদ্দিকীসহ বেশ কয়েকজন বলেন, ৫ আগস্টের পর সারা বাংলাদেশের ন্যায় মির্জাপুরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। সেই সময় মির্জাপুরের আইনশৃঙ্খলার হাল ধরেন ওসি মোশারফ হোসেন। তিনি অত্যন্ত আন্তরিক, পরিশ্রমী ও মানবিক। মির্জাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য তিনি সার্বক্ষণিক আমাদের সাথে আলোচনা করেছেন। আমরা মির্জাপুরবাসীও উনার মতো একজন ভালো সহযোগিতা করার চেষ্টা করেছি।

এদিকে টাঙ্গাইল জেলা পুলিশের প্রধান কার্যালয়ের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা, কয়েকজন ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একান্তে আলোচনা কালে তারা বিষয়টি নিয়ে মর্মাহত বলে জানিয়েছেন। ওসি মোশারফের বদলির বিষয়ে তাদের ভিতরে চাপা ক্ষোভও দেখা যায়। এসময় বলেন, ছেলেটি অনেক পরিশ্রমী, আন্তরিক ও মানবিক। পুলিশের চাকরি কখন কোথায় বদলি হবে কেউ বলতে পারবে না। কিন্তু মাত্র ১০ দিন আগেই সে শ্রেষ্ঠ ওসি হয়েছে, আর এখনই বদলি। বিষয়টি দুঃখজনক। তাকে কাজ করার সুযোগ দেয়া উচিত ছিলো বলেও মন্তব্য করেন অনেকে।

টাঙ্গাইল জেলা পুলিশের প্রধান পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বদলি পুলিশের চাকরির একটি চলমান বিষয়। তিনি আরো বলেন, যদি সুনির্দিষ্ট কোন বিষয় আপনাদের কাছে থাকে, আমাকে দিবেন, আমি ভেরিফাই করে দেখবো।

শ্রেষ্ঠ ওসির পুরষ্কারে ভূষিত হওয়ার মাত্র ১০ দিন পরই বদলি, এই বিষয়ে ওসি মোশারফ হোসেনের প্রতিক্রিয়া ও মন্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন প্রকার মন্তব্য করতে অপারগতা জানান। কিন্তু তার কণ্ঠে হাতাশার সুর বেজে উঠে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার ১০ দিন পরই বদলিসমালোচনা তুঙ্গে

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা

টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১২ অপরাহ্ণ
0

প্রতিযোগিতা আইন ২০১২-এর প্রয়োগ এবং এ আইনের আওতায় স্টেকহোল্ডারদের দায়িত্ব নিয়ে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে...

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
0

শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না, তবে দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করবেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে...

মাভাবিপ্রবিতে ব্যবস্থাপনা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ব্যবস্থাপনা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) কর্তৃক স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে ‘BAC অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ...

নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে এমপি লাভলু

নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে এমপি লাভলু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। গত ১৪ সেপ্টেম্বর রাতে নাগরপুর সদর বাজারের কলেজ রোডে এক...

হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন

হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস নির্গমন, জ্বলেছে আগুন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ — আশ্বিন ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৩ অপরাহ্ণ
0

ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে গ্যাস জাতীয় পদার্থ নির্গমনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে নির্গত পদার্থ প্রকৃতপক্ষে...

Next Post
সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কানাডার বাণিজ্য প্রতিনিধিদলের

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কানাডার বাণিজ্য প্রতিনিধিদলের

সর্বেশষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধির সাক্ষাৎ

সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা

টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় সভা

সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১২ অপরাহ্ণ
শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
নবজাতকের হাতে সোনার আংটি, বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ

নবজাতকের হাতে সোনার আংটি, বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ

সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

সেপ্টেম্বর ২৮, ২০২৬ — আশ্বিন ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In