রবিবার, জুন ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানাল জামায়াত

মার্চ ১৬, ২০২৬ — চৈত্র ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৫৮ পূর্বাহ্ণ
in রাজনীতি
A A
জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানাল জামায়াত

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানাল জামায়াত

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই নিয়োগকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

আরও পড়ুন

টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তার দাবি, সদ্য গঠিত বিএনপি সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালিত হওয়াই গণতন্ত্রের মৌলিক ভিত্তি। কিন্তু সরকার প্রশাসক নিয়োগের মাধ্যমে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর পরিবর্তে নিয়োগনির্ভর ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। স্থানীয় সরকারকে শক্তিশালী করার নামে সরকারের এই পদক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া। এর অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, পরবর্তী ধাপে জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধি নির্বাচিত করা হবে। কিন্তু প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার সেই প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে।

মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে দ্রুত জেলা পরিষদে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব দেওয়ার দাবি জানান। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশের গণতন্ত্রকামী জনগণকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জেলা পরিষদপ্রশাসক নিয়োগবাংলাদেশ জামায়াতে ইসলামীবিএনপি সরকারমিয়া গোলাম পরওয়াররাজনৈতিক প্রতিক্রিয়াস্থানীয় সরকার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনতার সংযোগ’ নামে নতুন একটি সেবামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুর...

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মিছিলের পরপরই জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে পাল্টা বিক্ষোভ মিছিল বের...

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির...

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

প্রতিবেশী দেশগুলো মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করতে চায়: টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিভিন্ন প্রতিবেশী দেশ বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে নেওয়ার চেষ্টা করছে। যুবসমাজ ধ্বংস হয়ে গেলে একটি...

বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

বিএনপি জনবান্ধব দল, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি: টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপিকে কখনও স্বৈরাচারী বা ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করা যায়নি, কারণ...

Next Post
বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

সর্বেশষ

রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৭ অপরাহ্ণ
পাগলা মসজিদের দানবাক্সে চিঠি : বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি : বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
টাঙ্গাইলে আন্তর্জাতিক মাদকদ্রব্য দিবস পালিত, মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলে আন্তর্জাতিক মাদকদ্রব্য দিবস পালিত, মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
নাগরপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: নবাগত ওসির বার্তা

নাগরপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: নবাগত ওসির বার্তা

জুন ২৭, ২০২৬ — আষাঢ় ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In