খবর বাংলা ডেস্ক :
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কমাতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ছাড়া মহানগর এলাকার স্কুল-কলেজগুলোতে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। অনলাইন ক্লাস চালু থাকলেও শিক্ষকদের প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে পাঠদান করতে হবে।
এছাড়া ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সরাসরি (সশরীরে) পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত না হয়।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে করোনা মহামারির সময় বিকল্প ব্যবস্থা হিসেবে দেশে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছিল, যা পরবর্তীতে শিক্ষাব্যবস্থায় নতুন অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়।
তথ্য সূত্র : যমুনা টিভি











