খবর বাংলা ডেস্ক :
টঙ্গীর হাজি মাজার বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। জিটিএমপি কমিশনারের নেতৃত্বে ৫০০ সদস্যের অংশগ্রহণে পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য কোনো মাদক উদ্ধার হয়নি।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ সোমবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছে। পুলিশের বরাতে জানা গেছে, গতরাতে জিএমপি কমিশনার ইসরায়িল হাওলাদারের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবি মিলিয়ে ৫০০ সদস্যের অংশগ্রহণে রাতভর হাজি মাজার বস্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে বস্তির বিভিন্ন ঘর এবং মাটির নিচ পর্যন্ত তল্লাশি চালানো হয়। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়। টঙ্গী পশ্চিম থানার এসআই মো. হানিফ জানিয়েছেন, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











