টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল জেলা পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন উপজেলায় সংশ্লিষ্ট থানা পুলিশ ও ডিবি পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর থেকে জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় অপরাধ দমন এবং মাদক ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে সব থানা ও ইউনিটকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক উদ্ধার ও পরোয়ানার ভিত্তিতে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।











