শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে বিএনপির দুই নতুন মুখ, আসন উদ্ধারে মরিয়া

নভেম্বর ২৫, ২০২৫ — অগ্রহায়ণ ১১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৫৭ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলে বিএনপির দুই নতুন মুখ, আসন উদ্ধারে মরিয়া

টাঙ্গাইলে বিএনপির দুই নতুন মুখ, আসন উদ্ধারে মরিয়া

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টির প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরমধ্যে দুইটি আসনে দেওয়া হয়েছে নতুন মুখ।

তাঁরা হলেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে এসএম ওবায়দুল হক নাসির। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

আরও পড়ুন

যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত আহত ১১

আরেক নতুন মুখ টাঙ্গাইল- ৬ (নাগরপুর দেলদুয়ার) আসনে রবিউল আওয়াল লাভলু। তিনি নাগরপুর উপজেলা বিএনপির সদস্য এবং যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ছিলেন।

মনোনয়ন পাওয়ায় বিএনপির নেতাকর্মী এবং তাদের ব্যক্তিগত অনুসারীরা আনন্দে ফেটে পড়েন। মনোনয়ন পাওয়ায় পর থেকে জোরেসোরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। গত দুইটি নির্বাচনে হারানো আসন পুনরুদ্ধারের জন্য তাঁরা মরিয়া হয়ে কাজ করছেন।

ঘাটাইল আসন- পাহাড় ও সমতলের ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে ঘাটাইল উপজেলা গঠিত।

১৯৭৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বাধীন বাংলাদেশে ১২টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে।১৯৭০, ১৯৭৩ ও ১৯৮৬ সালে এমপি নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি শামসুর রহমান খান শাহজাহান।

১৯৭৯ সালে নির্বাচিত হন বিএনপির প্রার্থী শওকত আলী ভূইয়া। ১৯৮৮ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী সাইদুর রহমান খান মোহন এমপি নির্বাচিত হন। ১৯৯১, ১৯৯৬ ( ফেব্রুয়ারি ও জুন) এবং ২০০১ সালের নির্বাচনে টানা চার বার এমপি হন বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান খান আজাদ। তিনি ১৯৯১ ও ২০০১ বিএনপি সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্বপালন করেন। ২০০৮ সালে ডা. মতিউর রহমান মতিন rআওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। তিনি ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তৎকালীন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আমানুর রহমান খান রানা এমপি হন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আমানুর রহমান খান রানা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে বিনা-প্রতিদ্বন্দিতায় আবারো নির্বাচিত হন। ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি আমানুর রহমান খানের পিতা আতাউর রহমান খান। ২০২৪ সালের নির্বাচনে সতন্ত্র এমপি হন আমানুর রহমান খান রানা। আতাউর রহমান খান হলেন প্রয়াত শামসুর রহমান খান শাহজাহানের ছোটভাই।

এ আসনে এবার বিএনপি থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরমধ্যে সাবেক এমপি ও প্রতিমন্ত্রী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ, কেন্দ্রীয় সদস্য এসএম ওবায়দুল হক নাসির ও মাইনুল ইসলাম। মনোনয়ন ঘোষণার পর লুৎফর রহমান খান আজাদের অনুসারী সমর্থকরা মনোনয়ন বাতিলের দাবিতে মিটিং মিছিলও করেছেন।

বিএনপি মনোনীত প্রার্থী এসএম ওবায়দুল হক নাসির বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। হামলা মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছি। তবুও আদর্শ থেকে সরে যাইনি। তাই দল আমাকে মূল্যায়ন করেছে এবং ঘাটাইলের মানুষের ভালবাসায় আমি কৃতজ্ঞ। ঘাটাইলের জনগণকে নিয়ে আমরা বিএনপির বিজয় নিশ্চিত করব। এজন্য সবার সহযোগিতা চাই। আশা করি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা মান অভিমান ভুলে মিলেমিশে একত্রে কাজ করবেন।

এদিকে নাগরপুর ও দেলদুয়ার দুটি উপজেলা নিয়ে টাঙ্গাইল-৬ আসনটি গঠিত। একসময় দেলদুয়ার উপজেলাটি টাঙ্গাইল সদর আসনের সাথে যুক্ত ছিল।

১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ব্যারিস্টার শওকত আলী খান (প্রয়াত) নির্বাচিত হন। ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নূর মুহাম্মদ খান এমপি নির্বাচিত হন। ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির হয়ে নূর মুহাম্মদ খান আবারো নির্বাচিত হন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির খন্দকার আবু তাহের নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির খন্দকার আবু তাহের নির্বাচিত হন। একই সালের জুন মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির গৌতম চক্রবর্তী দ্বিতীয়বার এমপি হয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বীরমুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আহসানুল ইসলাম টিটু দ্বিতীয়বার এমপি নির্বাচিত হন।

এআসনে ১৯৯৬ থেকে ২০১৮ পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গৌতম চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি কয়েক বছর আগে পরলোকগমণ করেন।

এবার টাঙ্গাইলের ৮ টি আসনের মধ্যে বিএনপির সবচেয়ে বেশি (১৭ জন) মনোনয়ন প্রত্যাশী ছিলেন এ আসনেই।

মনোনয়নপ্রাপ্ত রবিউল আওয়াল লাভলু বলেন, আমি শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের একজন ক্ষুদ্র সৈনিক এবং খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে সেটা যথাযথভাবে পালন করবো। সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নত সমৃদ্ধ নাগরপুর-দেলদুয়ার গড়ে তুলতে চাই।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। আবার অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। জাতীয় পার্টি (জাপার) নেতাকর্মীরাও নিষ্ক্রিয় রয়েছেন।

ভোটযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণঅধিকার পরিষদ, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, গণসংহতি আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলামসহ অন্যান্য দল।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এসএম ওবায়দুল হক নাসিরঘাটাইল আসন প্রার্থীটাঙ্গাইল সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননাগরপুর দেলদুয়ার প্রার্থীবিএনপি প্রার্থী টাঙ্গাইলরবিউল আওয়াল লাভলু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন

যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৭, ২০২৬ — শ্রাবণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃতি সন্তান সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড ব্রিস্টল থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাজ্যের...

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত আহত ১১

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত আহত ১১

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৭, ২০২৬ — শ্রাবণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর-থলপাড়া এলাকা পিকনিকের...

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি মোবাইল ফোন...

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কালিহাতী পৌর এলাকার কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ...

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
0

‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে টাঙ্গাইলে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ...

Next Post
সখীপুরের ৫ বিএনপি নেতার পদত্যাগ

সখীপুরের ৫ বিএনপি নেতার পদত্যাগ

সর্বেশষ

যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন

যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন

জুলাই ১৭, ২০২৬ — শ্রাবণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৬ অপরাহ্ণ
মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত আহত ১১

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত আহত ১১

জুলাই ১৭, ২০২৬ — শ্রাবণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০১ অপরাহ্ণ
কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In