শনিবার, আগস্ট ২২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে রঙে-রসে মধু মাস, পরিপূর্ণ ফলের বাজার

জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলে রঙে-রসে মধু মাস, পরিপূর্ণ ফলের বাজার

টাঙ্গাইলে রঙে-রসে মধু মাস, পরিপূর্ণ ফলের বাজার

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর সংবাদ দাতা

জ্যৈষ্ঠের শেষ থেকে আষাঢ়ের শুরু—এই সময়টিই বাঙালির বহুল প্রতীক্ষিত ‘মধু মাস’। মৌসুমি নানা রসালো ফলে এখন টইটম্বুর টাঙ্গাইলের শহর ও গ্রামাঞ্চলের বাজার। আম, কাঁঠাল, লটকন, জামরুল, জাম, বেলসহ নানা দেশি ফলের সমাহারে জমে উঠেছে জেলার ফলের ব্যবসা। তুলনামূলক কম দামে ফল পাওয়ায় সন্তুষ্ট ক্রেতারাও।

বর্তমানে টাঙ্গাইল শহরের পার্ক বাজার, ছয়আনি বাজার, পুরাতন বাসস্ট্যান্ড, জগলু রোডের ফলপট্টি, বেবিস্ট্যান্ড ও নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন বাজারে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঝুড়িভর্তি মৌসুমি ফল নিয়ে দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আরও পড়ুন

টাঙ্গাইলে মাভাবিপ্রবির পুকুরে ডুবে একজনের মৃত্যু

গোপালপুরে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

বাজারে এখন বিভিন্ন জাতের আমের পাশাপাশি কাঁঠাল, লটকন, জামরুল, আতাফল, জাম্বুরা ও বেল পাওয়া যাচ্ছে। বর্তমানে সুরমা ফজলি আম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ টাকা, হাঁড়িভাঙ্গা ৭০ টাকা, বারি-৪ ৭০ টাকা, আম্রপালি ৯০ টাকা এবং ব্যানানা ম্যাংগো ১২০ টাকা কেজি দরে। এছাড়া লটকনের দাম ১০০ টাকা, জামরুল ১২০ টাকা কেজি এবং আকারভেদে কাঁঠাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৩০০ টাকায়।

ফল ব্যবসায়ীরা জানান, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক ফল টাঙ্গাইলে আসছে। গত বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় দামও তুলনামূলক কম রয়েছে। ফলে বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

টাঙ্গাইল শহরের পার্ক বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার, আলমগীর, মনির, আব্দুল হক ও রফিক মিয়া বলেন, মধু মাস তাদের বছরের সবচেয়ে ব্যস্ত সময়। ফলের চাহিদা বাড়ার পাশাপাশি শহরের অলিগলিতেও ভ্রাম্যমাণ ফলের দোকানের সংখ্যা বেড়েছে।

জগলু রোডের তরুণ উদ্যোক্তা সাদিকুর রহমান জানান, পড়াশোনার পাশাপাশি ফলের ব্যবসা করছেন তিনি। প্রতিদিন ৩০ থেকে ৪০ কেজি আম বিক্রি হচ্ছে। ক্রেতারা এখন সরাসরি বাগান থেকে আনা প্রাকৃতিকভাবে পাকা ফল কিনতেই বেশি আগ্রহী।

ক্রেতারাও বাজারের দাম নিয়ে সন্তুষ্ট। শহরের প্যারাডাইস পাড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল আলীম জানান, পরিবারের জন্য নিয়মিত মৌসুমি ফল কিনছেন। তিনি ৪৫ টাকা কেজি দরে সুরমা ফজলি আম কিনেছেন। আরেক ক্রেতা নাজমুল হাসান বলেন, হাঁড়িভাঙ্গা আমের দামও নাগালের মধ্যে থাকায় প্রায় প্রতিদিনই আম কিনছেন।

পুষ্টিবিদ ডা. ফারহানা সুলতানা বলেন, ফল কেনার পর অন্তত ৩০ মিনিট পরিষ্কার পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে খাওয়া উচিত। এতে সম্ভাব্য ক্ষতিকর উপাদানের ঝুঁকি অনেকটাই কমে।

এদিকে ভেজাল প্রতিরোধে টাঙ্গাইল জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি জোরদার করেছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, বর্তমানে আমের পূর্ণ মৌসুম হওয়ায় ব্যবসায়ীরা কৃত্রিমভাবে পাকানোর পরিবর্তে প্রাকৃতিকভাবেই ফল বাজারজাত করছেন। তাই ভোক্তারা নিশ্চিন্তে মৌসুমি ফল কিনতে পারেন।

মধু মাসকে কেন্দ্র করে শুধু ফলের ব্যবসাই নয়, জেলার গ্রামীণ অর্থনীতিও চাঙা হয়ে ওঠে। বিশেষ করে মির্জাপুর, সখীপুর ও ঘাটাইল এলাকার অনেক কৃষক কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফল বিক্রি করে বাড়তি আয় করছেন। ফলে মধু মাস এখন টাঙ্গাইলের মানুষের কাছে যেমন আনন্দের, তেমনি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ একটি সময়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আমের বাজারকাঁঠালটাঙ্গাইলটাঙ্গাইল ফলের বাজারটাঙ্গাইল সংবাদফলের দামভোক্তা অধিকারমধু মাসমৌসুমি ফললটকন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে মাভাবিপ্রবির পুকুরে ডুবে একজনের মৃত্যু

টাঙ্গাইলে মাভাবিপ্রবির পুকুরে ডুবে একজনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৬ — ভাদ্র ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
0

​মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামের স্থানীয় এক তরুণের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার...

গোপালপুরে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

গোপালপুরে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবাসহ রেজাউল করিম ওরফে রেজা ফকির (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের...

জাপানের ইয়োমিকাতা ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

জাপানের ইয়োমিকাতা ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১০ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা, জাপানি ভাষা শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জাপানের টোকিওভিত্তিক ‘ইয়োমিকাতা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার’-এর মধ্যে একটি...

বাসাইলে কৃষক শ্রমিক জনতালীগ নেতা মনুজ গ্রেফতার

বাসাইলে কৃষক শ্রমিক জনতালীগ নেতা মনুজ গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে চলন্তবাসে আগুনের ঘটনায় করা মামলায় কৃষক শ্রমিক জনতালীগ নেতা মনিরুজ্জামান খান মনুজকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার...

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা চত্বরে ফলজ ও বনজ বৃক্ষরোপণের...

Next Post
ধাপে কার্যকর হবে নতুন পে-স্কেল, আগে বাড়বে মূল বেতন

ধাপে কার্যকর হবে নতুন পে-স্কেল, আগে বাড়বে মূল বেতন

সর্বেশষ

টাঙ্গাইলে মাভাবিপ্রবির পুকুরে ডুবে একজনের মৃত্যু

টাঙ্গাইলে মাভাবিপ্রবির পুকুরে ডুবে একজনের মৃত্যু

আগস্ট ২১, ২০২৬ — ভাদ্র ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর

আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর

আগস্ট ২১, ২০২৬ — ভাদ্র ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০২ অপরাহ্ণ
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে শপথ আজ

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে শপথ আজ

আগস্ট ২১, ২০২৬ — ভাদ্র ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
গোপালপুরে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

গোপালপুরে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২২ অপরাহ্ণ
জাপানের ইয়োমিকাতা ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

জাপানের ইয়োমিকাতা ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In