রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে সরু নদীতে বাল্কহেডের দাপাদাপিতে ভাঙছে ফসলি জমি, ঘরবাড়ি

সেপ্টেম্বর ১৪, ২০২৫ — ভাদ্র ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৪৫ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, কালিহাতী, টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলে সরু নদীতে বাল্কহেডের দাপাদাপিতে ভাঙছে ফসলি জমি, ঘরবাড়ি

টাঙ্গাইলে সরু নদীতে বাল্কহেডের দাপাদাপিতে ভাঙছে ফসলি জমি, ঘরবাড়ি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী ভারী বাল্কহেডের চলাচলের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে অন্তত ১০টি গ্রামের অন্তত শতাধিক পরিবার তাদের ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। কোন এক অদৃশ্য কারণে ভ‚ক্তভোগীদের আর্তনাদ পৌঁছায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষের কর্ণকুহরে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের একটি প্রভাবশালী মহল স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রতিদিন শতাধিক বালুবাহী বাল্কহেড দিয়ে সিরাজগঞ্জ থেকে নিউ ধলেশ^রী নদী দিয়ে চলাচল করে। ফলে কালিহাতী উপজেলার বালিয়া চরা, চর ভাবলা, ধলা টেঙ্গর, শল্লা, জোকারচর, হাতিয়া, দশকিয়া, বালিয়াচড়া, আনালিয়াবাড়ী, বেনুকুর্শা, বেরিপটল, কদিম হামজানি, চর হামজানীসহ নদীর দুই পাড়ের অন্তত ২০-২৫টি গ্রামের শতাধিক পরিবারের ঘরবাড়ি ও শত শত বিঘা ফসলী জমি ভাঙনের শিকার পড়ে।

আরও পড়ুন

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

তারা আরো জানান, এসব ভারী নৌযানের চলাচলের কারণে তীব্র ঢেউয়ে নদীর দুই পাড়ে ব্যাপক ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। বার বার বাঁধা দিলেও ভাঙন প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বালু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কতৃপক্ষ। উল্টো ওই এলাকার বাসিন্দাদের এলেঙ্গ বাসস্ট্যান্ডস্থ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় বালু ব্যবসায়ীরা।

চলতি বছরে ভয়াবহ ভাঙনের কবলে পড়ে হাতিয়া, দশকিয়া ও বালিয়াচড়া গ্রামের জুব্বার মুন্সি, আনোয়ার হোসেন, আলী, আষান আলী, শাহাদৎ, সাহেব আলী, বারেক, ফিরোজা, ছাত্তার, আবু বকর, গাজী, মিনহাজ, শাহ আলম, মাজেদ আলী, কোরবান আলীসহ বহু পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একইভাবে হাতিয়া গ্রামের মুজাম, মোকাদ্দেছ, আজাহার, নয়ান আলী, রাজ্জাক, শহিদ, রফিকুল, তুলা মিয়া প্রমুখসহ অগণিত মানুষ আজ নিঃস্ব। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বালিয়া চরা গ্রামের বাসিন্দারা।

নদীভাঙনে সর্বস্ব হারিয়ে বিক্ষুব্ধ স্থানীয়রা ধলাটেংগর, পাথাইলকান্দি, এলেঙ্গা ও পৌলি এলাকার প্রায় ২০টি বালুঘাটে বালু পরিবহন বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, তাদের প্রভাবেই হাতিয়া, দশকিয়া ও বালিয়াচড়া গ্রামের যেসব ব্যবসায়ীর এলেঙ্গাতে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো জোরপূর্বক ১২টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।

পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সেই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। কিন্তু বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের। এখনও এসব গ্রামের বাসিন্দাদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে বালু ব্যবসায়ীরা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিত মানুষেরা। আর এই ঘটনায় নিরাপত্তার অভাবে সাধারণ মানুষ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারছেন না বলে জানান ওই গ্রামগুলোর বাসিন্দারা।
এলেঙ্গা বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার দোকান বন্ধের বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি অবশ্যই অন্যায় করেছে তারা। পরবর্তীতে আমি ঘটনাটি জানতে পেরে বনিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দোকানগুলো খুলে দেই। আর কোন সমস্যা হয় নাই।

সরু নদীতে বাল্কহেড চলাচলা নিয়ে কোন বিধি নিষেধ আছে কিনা, থাকলে পানি উন্নয়ন বোর্ড কি কি ব্যবস্থা নিয়েছে? প্রশ্নের উত্তরে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান বলেন, এই বিষয়টি নিয়ে অনেক কাজ করেছি আমরা। ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়েছে, যৌথ বাহিনীর অভিযানও হয়েছে। কিন্তু আমরা যখন অভিযান করি, তখন বন্ধ থাকে, আবার চালু হয়। এটা এ অবস্থাতেই আছে। আমরা চেষ্টায় আছি এটাকে নির্মূল করা জন্য।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম বলেন, “আমি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। তবে লিখিত অভিযোগ পেলে দ্রæত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কালিহাতী নদী ভাঙনটাঙ্গাইল খবরটাঙ্গাইল জেলা সংবাদনদী ভাঙন ২০২৫নিউ ধলেশ্বরী নদীবালু ব্যবসায়ী প্রভাববালুবাহী বাল্কহেড

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে চলন্ত ট্রেন থামিয়ে দিয়েছেন এক রেলওয়ে গেটম্যান। এর ফলে রেললাইনে বিকল হয়ে পড়া একটি বালুবাহী ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষের হাত থেকে...

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। শনিবার (৭...

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে...

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহিদ স্মৃতি...

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২ দিনব্যাপী বর্ণাঢ্য মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে...

Next Post
টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচিত ডাকাতির মূলহোতা স্বাধীন গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচিত ডাকাতির মূলহোতা স্বাধীন গ্রেপ্তার

সর্বেশষ

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

৫ দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ বাংলাদেশে

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ অপরাহ্ণ
কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In