শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

টাঙ্গাইল তাঁত শাড়ির জিআই স্বত্ব নিয়ে ফুঁসে উঠছে জেলাবাসী

ফেব্রুয়ারি ৫, ২০২৪ — মাঘ ২৩, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৭:৫৪ অপরাহ্ণ
in জাতীয়, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি, শীর্ষ সংবাদ
A A

টাঙ্গাইলে তাঁত শাড়ি বুনছে নারী কারিগর

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের ঐতিহ্য তাঁত শাড়িকে ভারতের দাবি করে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি নেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠছে জেলাবাসী।

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

দ্রুত ভারতের জিআই বাতিল করে বাংলাদেশের পণ্য হিসেবে ‘টাঙ্গাইল শাড়ি’কে জিআই স্বীকৃতির দাবি করেছে জেলার ব্যবসায়ী ও সুধীজনরা।

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) করা একটি পোস্টে বলা হয়- ‘টাঙ্গাইল শাড়ি, পশ্চিমবঙ্গ থেকে উদ্ভুত, একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস।

এর মিহি গঠন, বৈচিত্র্যময় রং এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

টাঙ্গাইলের প্রতিটি শাড়ি ঐতিহ্য ও সমৃদ্ধ সৌন্দর্য্যরে মেলবন্ধনে দক্ষ কারুকার্যের নিদর্শন।’

এরপর থেকে টাঙ্গাইলসহ সারাদেশে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সোচ্চার হয়ে প্রতিবাদ জানাচ্ছে। জেলা সদর সহ বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।

টাঙ্গাইলের সচেতন মহল ইতোমধ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

এ বিষয়ে জরুরি সভা করে মন্ত্রণালয়ে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশি পণ্য হিসেবে জিআই স্বীকৃতির দাবিতে গত ৩ ফেব্রুয়ারি বিকেলে ‘সচেতন নাগরিক সমাজ’- এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনকারীরা ‘টাঙ্গাইলের তাঁত শাড়ি, টাঙ্গাইলের ঐতিহ্য’, ‘নদী-চর খাল-বিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গরবের ধন’, ‘আমার ঐতিহ্য, আমার অহঙ্কার’, ‘টাঙ্গাইলের তাঁত শাড়ির জিআই স্বীকৃতি চাই’- ইত্যাদি লেখা প্ল্যাকার্ড নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের বিখ্যাত ও ঐতিহ্যের শাড়ি।

ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে এই টাঙ্গাইল শাড়ি, পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস বলা হয়েছে।

এর তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করি।

টাঙ্গাইলে তাঁত শাড়ির সুতা কাটছেন নারী কারিগর

টাঙ্গাইল শাড়ির সাথে সম্পৃক্তদের কথা –

সরেজমিনে টাঙ্গাইল শাড়ির সঙ্গে জড়িতরা জানায়, প্রায় ২০০ বছর ধরে ইতিহাস ঐতিহ্যের ধারক-বাহক টাঙ্গাইলের তাঁত শাড়ি।

যা নিজস্ব ঐতিহ্য বহন করে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনাম কুঁড়িয়েছে। এছাড়া ‘নদী-চর খাল-বিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গরবের ধন’ এ স্লোগানের আলোকেই টাঙ্গাইলের মানুষের জীবনাচরণ চলমান।

টাঙ্গাইল শাড়ি সদর উপজেলার বাজিতপুর, কৃষ্ণপুর, দেলদুয়ারের পাথরাইল, কালিহাতীর বল্লা, রামপুরসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়।

তবে দেলদুয়ারের পাথরাইল টাঙ্গাইল শাড়ির রাজধানী হিসেবে খ্যাত।

বল্লা এলাকা সুতা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা আশরাফী ও সাধারণ সম্পাদক সোলায়মান হাসান ভারতের কড়া সমালোচনা করে বলেন, প্রায় আড়াইশ’ বছরের ঐতিহ্য টাঙ্গাইল শাড়ি।

এ শাড়ি টাঙ্গাইলেই অসাধারণ কারুকার্য ও সুক্ষ্ম নিপুনতায় অত্যন্ত দরদ দিয়ে তৈরি করা হয়, যার শাড়ির স্বত্ব শুধুমাত্র টাঙ্গাইলের তাঁতিদের হওয়া উচিত।

ভারতের পশ্চিমবঙ্গ সরকার টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি দিয়ে ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির স্বত্ব ছিনতাই করার দুঃসাহস দেখিয়েছে।

তাঁত শাড়িকে এগিয়ে নিয়ে যাওয়ার সৈনিকদের কথা –

তাঁত শাড়ির ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান অবস্থা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনাকারী নীলকমল বসাক বলেন, আমাকে তাঁত বোর্ড থেকে ডেকেছে, আমি ঢাকায় আছি।

টাঙ্গাইল তাঁত শাড়ির জিআই স্বত্ব ফিরিয়ে আনার চেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি সফল হবো।

পরে তিনি ঢাকা থেকে ফিরে বিস্তারিত কথা বলবেন বলে জানান।

টাঙ্গাইল শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলের শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, টাঙ্গাইল শাড়ি বলতে টাঙ্গাইলকেই বোঝায়।

টাঙ্গাইলের নাতিশীতোষ্ণ আবহাওয়া টাঙ্গাইল শাড়ির জন্য অত্যন্ত উপযোগী। ভিন্ন মান ও ভিন্ন দক্ষতায় টাঙ্গাইল শাড়ি তৈরি হয়।

এই দক্ষতায় অন্য জায়গায় শাড়ি তৈরি হলেও সেটা টাঙ্গাইল শাড়ি না।

অন্যরা টাঙ্গাইল শাড়িকে নিজের দাবি করে জিআই ট্যাগ নেওয়া- এটা আমাদের জন্য দুঃখজনক। এর প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহŸান জানান তিনি।

টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল বলেন, স্বাধীন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল।

কয়েকশ’ বছর আগে থেকে টাঙ্গাইল শাড়ি পৃথিবী বিখ্যাত।

এ শাড়ির অন্য দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি সত্য নয়।

ওই দেশের জিআই স্বীকৃতি বাতিল করে বাংলাদেশের পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবি জানান তিনি।

টাঙ্গাইল সেন্ট্রাল কো-অপারেটিভ আর্টিজেন্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন লিমিটেড এবং বল্লা এলাকা তন্তুবায় সমবায় সমিতির সভাপতি মোফাখখারুল ইসলাম বলেন, প্রাচীণকাল থেকে টাঙ্গাইল শাড়ি জেলার বিভিন্ন এলাকায় তাঁতিদের সু-দক্ষতায় সুনিপুনভাবে তৈরি হচ্ছে।

১৯৪৭ ও ১৯৭১ সালে দেশভাগের পর টাঙ্গাইলের তাঁতিদের কেউ কেউ ভারতে গিয়ে বসতি স্থাপন করেছে।

সেখানেই তারা আদি পেশা ‘তাঁত শিল্পের’ কাজ করছে। তাই বলে টাঙ্গাইল শাড়ি কখনোই সেদেশের হতে পারেনা।

দীর্ঘ সময়ের প্রচেষ্টা ও অধ্যবসায়ের জোরে টাঙ্গাইল শাড়ি দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে।

যারা ওই দেশে রয়েছে- তারাও শাড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছে- এটা যেমন সত্য, তেমনি টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইলেরই সম্পত্তি- এটাও ধ্রুব সত্য।

তিনি ওই দেশের জিআই স্বীকৃতি বাতিল করে বাংলাদেশের পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবি জানান।

জেলা প্রশাসনের কথা – 

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, টাঙ্গাইল শাড়ি, মধুপুরের আনারস ও জামুর্কির সন্দেশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এটা যে এখানকার অর্জন, সেটার ৫০ বছরের সুদীর্ঘ ধারাবাহিকতা দিতে হয়।

অথচ টাঙ্গাইলের তাঁত শাড়ি আড়াইশ’ বছরের পুরাতন। টাঙ্গাইল শাড়ি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার অধিকার রাখে বলে তিনি মনে করেন।

এছাড়া ২০১৭ সালে টাঙ্গাইল শাড়ি সরকার কর্তৃক ব্র্যান্ডিং হয়েছে।

তিনি আরও জানান, ভারত যে ঘটনাটা ঘটিয়েছে, তারা ডকুমেন্টেশনে উল্লেখ করেছে- পাথরাইলের বসাক পরিবারের আদি পুরুষরা সেখানে গিয়ে তাঁত শাড়ির পাড়ের ডিজাইন চেঞ্জ করে একটা ভিন্ন প্রকার উদ্ভাবন করেছে।

এ বিষয়ে পদক্ষেপ নিতে স্ট্যাডি করা শুরু হয়েছে। তিনি জেলা প্রষশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভা করেছেন।

মন্ত্রণালয় টু মন্ত্রণালয় কথা বলে এ বিষয়ে কীভাবে আবেদন করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়াও আপিল করার সুযোগ থাকলে সে বিষয়েও কথা বলা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জিআইটাঙ্গাইলতাঁতবাংলাদেশভারতশাড়ি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ অপরাহ্ণ
0

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (৭...

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে চলন্ত ট্রেন থামিয়ে দিয়েছেন এক রেলওয়ে গেটম্যান। এর ফলে রেললাইনে বিকল হয়ে পড়া একটি বালুবাহী ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষের হাত থেকে...

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। শনিবার (৭...

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
0

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ অর্থ বরাদ্দের...

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে...

Next Post

মির্জাপুরে আহত বিরল প্রজাতির বন্যপ্রাণীটিকে বনে উন্মুক্ত

সর্বেশষ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ অপরাহ্ণ
কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক তাওহিদ হৃদয়

মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক তাওহিদ হৃদয়

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In