টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা পুলিশ বিভাগের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং হয়।
ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ডিউটিতে থাকা অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম, সার্কেল অফিসারসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।











