রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হওয়ার পথে এবিজি

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৭ অপরাহ্ণ
in খেলাধুলা
A A
আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হওয়ার পথে এবিজি

আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হওয়ার পথে এবিজি

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পথে এগিয়ে চলছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই স্টেডিয়াম। মাঠের মনোরম পরিবেশ, উইকেটের মান ও খেলার উপযোগী সুযোগ-সুবিধা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে স্টেডিয়ামটির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বিসিবি একাদশ। কালাম সিদ্দিকীর দুর্দান্ত সেঞ্চুরি এবং জিশান আলম ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের অর্ধশতকে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রান সংগ্রহ করেছে দলটি। কালাম ১৩৫, জিশান ৮৬ এবং রিজওয়ান ৫৯ রান করেন। ম্যাচের শুরুতে বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ। দিনভর বোলিংয়ের পাশাপাশি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের পরিবেশ উপভোগ করেন ক্যারিবীয় ক্রিকেটাররা।

আরও পড়ুন

মাঠের নামতে উদগ্রীব ১০ বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই, প্রস্তুত ১০ দল

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক হাবিবুল বাশার মাঠে উপস্থিত থেকে প্রস্তুতি ম্যাচ দেখেন। এ সময় স্টেডিয়ামের উইকেটের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী এবং মানের দিক থেকে বেশ ভালো।

ক্যারিবীয় বোলারদের বিপক্ষে সাবলীল ব্যাটিং করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন কালাম সিদ্দিকী অলিন। ১৮৪ বলে ২০টি চার ও একটি ছক্কার সাহায্যে ১৩৫ রানের ইনিংসটি সাজান তিনি। উইকেটের প্রশংসা করে কালাম বলেন, ব্যাটিংয়ের জন্য উইকেটটি বেশ ভালো ছিল। স্পিনাররা এখান থেকে সুবিধা পেয়েছেন, পাশাপাশি পেস বোলারদের জন্যও সুযোগ ছিল।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এবারই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশ ক্রিকেট খেলছে। এর আগে গত আগস্টে আইসিসির সহযোগী সদস্য দেশ মালয়েশিয়া এখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল। এ ছাড়া দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের একাধিক ম্যাচও অনুষ্ঠিত হয়েছে এই মাঠে।

কোন পর্যায়ে আন্তর্জাতিক ভেন্যুর পথে –

আন্তর্জাতিক ক্রিকেটের পূর্ণাঙ্গ ভেন্যু হিসেবে স্টেডিয়ামটিকে গড়ে তোলার কাজও এগিয়ে চলছে। এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান জানিয়েছেন, আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে এবং গ্যালারি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ বিভিন্ন খেলার অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এবিজি স্পোর্টস সিটি। এখানে বাস্কেটবল, স্কোয়াশ, প্যাডেল টেনিস, ফুটসাল ও সাঁতারের সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়া জুলকারনাইন বক্সিং ও স্কোয়াশে আন্তর্জাতিক টুর্নামেন্টও আয়োজন করা হয়েছে এই ক্রীড়া কমপ্লেক্সে।

এবিজি স্পোর্টস সিটিকে দেশের একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক ইমরুল হাসান। তিনি বলেন, বাংলাদেশের তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা এবং একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস হাব গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। এই কেন্দ্র থেকে উঠে আসা ক্রীড়াবিদরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন, সে লক্ষ্যেই কাজ চলছে।

ভবিষ্যতে এবিজি স্পোর্টস সিটিতে শুটিং ইভেন্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। বিভিন্ন খেলার উপযোগী অবকাঠামো ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দেশের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আন্তর্জাতিকক্রিকেট ভেন্যু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাঠের নামতে উদগ্রীব ১০ বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

মাঠের নামতে উদগ্রীব ১০ বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৩ পূর্বাহ্ণ
0

দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর থেকে...

বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই, প্রস্তুত ১০ প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই, প্রস্তুত ১০ দল

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩০ অপরাহ্ণ
0

দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবলের প্রসার, নতুন প্রতিভা অন্বেষণ এবং পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি)...

নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর

নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৬ অপরাহ্ণ
0

অন্যের সমালোচনা কিংবা অপছন্দ—কোনোটিকেই খুব একটা গুরুত্ব দিতে চান না ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও মাঠে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা। শুধু খেলছেনই না, তরুণ খেলোয়াড়দের...

আন্তর্জাতিক মানের ভেন্যুতে বিশ্ববিদ্যালয় কাপ আয়োজন বসুন্ধরার

আন্তর্জাতিক মানের ভেন্যুতে বিশ্ববিদ্যালয় কাপ আয়োজন বসুন্ধরার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৩ অপরাহ্ণ
0

বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের মাঠমুখী করা এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ। আন্তর্জাতিক মানের...

ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ পেল টাঙ্গাইলের জিহাদ

ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ পেল টাঙ্গাইলের জিহাদ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৬ — আশ্বিন ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীর উদীয়মান তরুণ ক্রিকেটার জিহাদ হোসেন উল্লাহ মাত্র ১৯ বছর ৩ মাস বয়সে ইংল্যান্ডের Warwickshire County Cricket Club-এর খেলার সুযোগ পেয়েছেন। ক্রিকেটার জিহাদ সঙ্গে ইংল্যান্ডের Warwickshire County...

Next Post
মাঠের নামতে উদগ্রীব ১০ বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

মাঠের নামতে উদগ্রীব ১০ বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

সর্বেশষ

মাঠের নামতে উদগ্রীব ১০ বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

মাঠের নামতে উদগ্রীব ১০ বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৩ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হওয়ার পথে এবিজি

আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হওয়ার পথে এবিজি

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৭ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘাটাইলের প্রবাসীর মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫১ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৮ অপরাহ্ণ
বিদ্যুৎ বিধিমালা সংশোধন, বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ

বিদ্যুৎ বিধিমালা সংশোধন, বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In