মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

টাঙ্গাইল–৮ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৬

জানুয়ারি ৩, ২০২৬ — পৌষ ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৭:০৮ অপরাহ্ণ
in রাজনীতি
A A
টাঙ্গাইল–৮ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৬

টাঙ্গাইল–৮ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৬

প্রতিবেদন:
মাসুদ রানা
,
​বাসাইল প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৭, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ত্রুটির কারণে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জনাব শরীফা হক।

আরও পড়ুন

পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য প্রকাশ, বিএনপি মিডিয়া সেলের ডিজাইনার অব্যাহতি

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ অবৈধ দাবি ছাইদুল হক ছাদুর

এ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয়কর সংক্রান্ত কাগজপত্র, সম্পদ বিবরণী, নাগরিকত্ব, বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল পরিশোধের প্রমাণসহ নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় সব তথ্য খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে। যাচাই শেষে যেসব প্রার্থী সব শর্ত পূরণ করতে সক্ষম হয়েছেন, তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছে— বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নাজমুল হাসান এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর।

অন্যদিকে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন— আব্দুল ফজল মাহমুদুল হক (স্বতন্ত্র), এস এম হাবিবুর রহমান (স্বতন্ত্র), হাবিবুর রহমান কামাল (স্বতন্ত্র), আমজনতার দলের মো. আলমগীর হোসেন, খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ।

বিএনপি-প্রার্থী আহমেদ আযম খান বলেন, ​”আমি রাজনীতির পুরনো সংজ্ঞাকে বদলে দিতে চাই। ভোট হবে, প্রতিনিধি নির্বাচিত হবে, সরকার হবে—কিন্তু তারা হবে জনগণের সেবক, শাসক নয়। আর যখন একজন জনপ্রতিনিধি প্রকৃত সেবক হয়ে ওঠেন, তখন তার আশ্রয়ে কোনো কিশোর গ্যাং বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হতে পারে না। সখিপুর-বাসাইলের মাটি ও মানুষের জন্য আমার এই প্রতিজ্ঞা—আমি আপনাদের শাসক হতে আসিনি, আমৃত্যু সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।”

জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে যাচাই-বাছাই শেষে আমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাসাইল-সখিপুরের আপামর জনসাধারণের দোয়া ও ভালোবাসায় আমি অভিভূত। এলাকার সাধারণ ভোটাররা এখন পরিবর্তনের স্বপ্নে বিভোর। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে এবং প্রশাসন সকল প্রার্থীর জন্য সমান সুযোগ (Level Playing Field) তৈরি করলে, ইনশাআল্লাহ আগামী দিনে এ আসনে নতুন সূর্য উদিত হবে।
​জনগণের মার্কা দাঁড়িপাল্লা নিয়ে আমরা বিজয়ের পথে এগিয়ে যাব। বাসাইল-সখিপুরের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। ইনশাআল্লাহ, বিজয় আমাদের সুনিশ্চিত।

রিটার্নিং কর্মকর্তা শরীফা হক জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। তিনি আরো বলেন, এখন পর্যন্ত আচরণবিধি মানার ক্ষেত্রে প্রার্থীদের সহযোগিতা সন্তোষজনক। সবাইকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলতে হবে।

মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে টাঙ্গাইল-৮ আসনে নির্বাচনী কার্যক্রম নতুন গতি পেয়েছে। বৈধ প্রার্থীরা এখন প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা। মনোনয়ন যাচাই শেষে এই আসনে নির্বাচনী উত্তাপ ও রাজনৈতিক তৎপরতা আরো বাড়বে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।

ভোটের মাঠে বৈধ প্রার্থীদের সরব উপস্থিতি ও প্রচারণায় টাঙ্গাইল-৮ আসনে এবার জমে উঠবে বহুমাত্রিক নির্বাচনী লড়াই— প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবাসাইলমনোনয়নসখিপুর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য প্রকাশ, বিএনপি মিডিয়া সেলের ডিজাইনার অব্যাহতি

পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য প্রকাশ, বিএনপি মিডিয়া সেলের ডিজাইনার অব্যাহতি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৯ পূর্বাহ্ণ
0

সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডসংক্রান্ত কিছু তথ্য প্রকাশের পর বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য ও গ্রাফিকস ডিজাইনার তানিম সুফিয়ানীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৪...

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ অবৈধ দাবি ছাইদুল হক ছাদুর

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির পদ অবৈধ দাবি ছাইদুল হক ছাদুর

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২৬ — ভাদ্র ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা বিএনপির বর্তমান সভাপতির পদ অবৈধ বলে দাবি করেছেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু। রোববার (২৩ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

‘সিল মেরে বা রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার’

‘সিল মেরে বা রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার’

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২৬ — ভাদ্র ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
0

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, বর্তমান সরকার সিল মেরে, রাতে ভোট দিয়ে কিংবা জোর করে ক্ষমতায় আসেনি; জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। শনিবার (২২ আগস্ট)...

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুকে ফুলেল শুভেচ্ছা

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুকে ফুলেল শুভেচ্ছা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২৬ — ভাদ্র ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু যুক্তরাজ্যে পৌঁছালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার...

আজ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস

আজ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৬ — ভাদ্র ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫০ অপরাহ্ণ
0

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে...

Next Post
মির্জাপুরে ৬ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোয়নপত্র বাতিল

মির্জাপুরে ৬ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোয়নপত্র বাতিল

সর্বেশষ

পরকীয়া কি মানসিক রোগ? বিজ্ঞান কী বলছে

পরকীয়া কি মানসিক রোগ? বিজ্ঞান কী বলছে

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৫ অপরাহ্ণ
নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ অপরাহ্ণ
চীনের সঙ্গে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা বাড়ানোর কথা বললেন মিলন

চীনের সঙ্গে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা বাড়ানোর কথা বললেন মিলন

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
এলেঙ্গায় সিসা কারখানা বন্ধের দাবিতে উত্তাল এলাকাবাসী

এলেঙ্গায় সিসা কারখানা বন্ধের দাবিতে উত্তাল এলাকাবাসী

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে ঘাটাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে ঘাটাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In