বুধবার, জুন ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home গণমাধ্যম ও মতামত

টেলিভিশনে ‘সাহেদ-শো’, সঙ্গীরাও আলোচনায়

জুলাই ৩১, ২০২০ — শ্রাবণ ১৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৭:৫৯ অপরাহ্ণ
in গণমাধ্যম ও মতামত
A A
“হয়ত ক্যাসিনো দিয়ে শুরু হয়েছে, এটার এন্ডিং কোন পর্যন্ত যাবে, ইউ নেভার নো। সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

“হয়ত ক্যাসিনো দিয়ে শুরু হয়েছে, এটার এন্ডিং কোন পর্যন্ত যাবে, ইউ নেভার নো। সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

প্রতারণার অভিযোগে মোহাম্মদ সাহেদ গ্রেপ্তার হওয়ার পর একটি ভিডিও ক্লিপে (গত বছরের ক্যাসিনোবিরোধী অভিযানের সময়কার) তার এই বক্তব্য সোশাল মিডিয়ায় অনেকের নজর কাড়ে, হাস্যরসের খোরাকও হয়ে ওঠে এটি।

“হয়ত ক্যাসিনো দিয়ে শুরু হয়েছে, এটার এন্ডিং কোন পর্যন্ত যাবে, ইউ নেভার নো। সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

ভিডিওটি ছিল একটি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানের, গত ৭-৮ বছর ধরে বিভিন্ন টেলিভিশনে এমন অনেক অনুষ্ঠানে দেখা যেত সাহেদকে।

আরও পড়ুন

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

‘আমি মারা গেলে লাশটা নড়াইলে নিও না

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে এসব টক শোতে উপস্থিত হয়ে নানা নীতি কথা শোনাতেন সাহেদ, মানুষের জন্য নিজের ‘ত্যাগের’ কথাও বলতেন। কখনও অনুষ্ঠান উপস্থাপকের চেয়ারেও বসতে দেখা গেছে সাহেদকে।

‘রাজনৈতিক বিশ্লেষক’ হিসেবে ওইসব টকশোতে গিয়ে রাজনীতি থেকে সমাজনীতি, অর্থনীতি থেকে আন্তর্জাতিক সম্পর্ক, চিকিৎসা বিজ্ঞান থেকে মহাকাশ বিজ্ঞান- প্রায় সব বিষয়ে অল্প-বিস্তর মতামত দিতে দেখা গেছে তাকে।

আর ওই সব টক শোতে যুক্ত গণমাধ্যমকর্মীদের কাউকে কাউকে তখন সাহেদের প্রশস্তি গাইতেও দেখা গিয়েছিল।

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর মিডিয়া অঙ্গনের অনেকের সঙ্গে তার ছবি ঘুরপাক খাচ্ছে সোশাল মিডিয়ায়। কোনো ছবির ক্যাপশনে ’সখ্যের’ ইঙ্গিতও রয়েছে।

এমএএলএম কোম্পানি খুলে প্রতারণার পর তা আড়ালে রিজেন্ট গ্রুপ খুলে বসে জমিয়ে বসা সাহেদের সঙ্গে যাদের ছবি এখন সোশাল মিডিয়ায় ঘুরছে, সেই টকশো উপস্থাপক ও গণমাধ্যম ব্যবস্থাপকরা এখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছেন, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য পরিচয়ে তাকে অতিথি করা হয়েছিল এবং সে সূত্রে তাদের সঙ্গে যোগাযোগ।

কোন পরিচয়ে সাহেদকে টকশোতে আমন্ত্রণ জানানো হত, জানতে চাইলে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান বলেন, “(আওয়ামী লীগের) আন্তর্জাতিক সম্পর্ক উপকমিটির সদস্য হিসাবে আনা হত।”

যদিও ২০১৭ সালে ওই পদ পাওয়ার আগে থেকে জিল্লুরের এই অনুষ্ঠান মাতাতে দেখা গেছে সাহেদকে।

অন্তত ২০১৫ সালের ২৭ অক্টোবর থেকে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় সাহেদকে দেখা গেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ক্লিপগুলোর বড় অংশও তৃতীয় মাত্রা থেকে নেওয়া।

পদ পাওয়ার আগের সময়গুলোকে সাহেদকে কোন পরিচয়ে আনা হত- জানতে চাইলে রেগে যান জিল্লুর।

তিনি বলেন, “উনি আমার এখানে এসেছেন ২০১৫ সালে বুঝলাম। উনি কত সাল থেকে টকশো করতেন জানেন? ২০১০ সাল থেকে।

“অনেক জায়গায় টকশোতে গিয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করেন আগে, তারপর আমাকে জিজ্ঞেস করবেন।”

তৃতীয় মাত্রার ওয়েবসাইট ও ফেইসবুক পাতা ঘেঁটে দেখা যায়, এই সময়ে অন্তত ২১টি পর্বে অতিথি হয়ে আলোচনায় যোগ দিয়েছেন সাহেদ। সর্বশেষ গত ১ মে তৃতীয় মাত্রার টকশোতে হাজির ছিলেন তিনি।

আমন্ত্রণের ক্ষেত্রে সাহেদকে প্রাধান্য দেওয়ার কারণ জানতে চাইলে জিল্লুর বলেন, “আমাকে এ প্রশ্ন করার আগে প্রশ্ন করেন সে কীভাবে গণভবনে গিয়েছে, কীভাবে বঙ্গভবনে গিয়েছে- সেই প্রশ্নটা আগে করেন।”

সূত্র: https://bangla.bdnews24.com/

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে এক কৃষক হত্যা মামলার আসামি লাবু মিয়া ওরফে লেবু মেলেটারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে নিহতের...

‘আমি মারা গেলে লাশটা নড়াইলে নিও না

‘আমি মারা গেলে লাশটা নড়াইলে নিও না

by নিজস্ব প্রতিবেদক
মে ১৪, ২০২৬ — বৈশাখ ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ পূর্বাহ্ণ
0

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা দীর্ঘদিন ধরেই জনসমক্ষে কম দেখা যাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি অনেকটাই লোকচক্ষুর আড়ালে...

‘আওয়ামী লীগ সরকার আরো ৬ মাস থাকলে দেশে শ্রীলঙ্কার পরিণতি হতো’

‘আওয়ামী লীগ সরকার আরো ৬ মাস থাকলে দেশে শ্রীলঙ্কার পরিণতি হতো’

by নিজস্ব প্রতিবেদক
মে ৭, ২০২৬ — বৈশাখ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
0

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন না হলে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সংকটে পড়তে পারত বলে মন্তব্য করেছেন মাইক্রো ফাইবার গ্রুপের উদ্যোক্তা পরিচালক ড. কামরুজ্জামান...

চিঠি ভাইরাল, মওলানা ভাসানীকে যা লিখেছিলেন শেরেবাংলা

চিঠি ভাইরাল, মওলানা ভাসানীকে যা লিখেছিলেন শেরেবাংলা

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৬ — বৈশাখ ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৯ অপরাহ্ণ
0

সামাজিক যোগাযোগ মাধ্যমে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে লেখা শেরেবাংলা এ কে ফজলুল হকের একটি চিঠি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি থেকে...

টাঙ্গাইলে সংবাদ সরানোর আল্টিমেটাম দিয়ে সাংবাদিককে ইউএনও’র উকিল নোটিশ

টাঙ্গাইলে সংবাদ সরানোর আল্টিমেটাম দিয়ে সাংবাদিককে ইউএনও’র উকিল নোটিশ

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২৬ — বৈশাখ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২০ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা জুঁথির নির্বাচনী দুর্নীতির সংবাদ করায় দুই সাংবাদিককে উকিল নোটিশ প্রেরণ করেছেন। উকিল নোটিশ প্রাপ্ত সাংবাদিকরা হলেন- খবরের কাগজের টাঙ্গাইল প্রতিনিধি...

Next Post

শেষ হাটে গরু বিক্রেতাদের চওড়া হাসি

সর্বেশষ

টাকা আত্মসাৎ করতে ট্রাক ছিনতাইয়ের নাটক মাদক ব্যবসায়ীর

টাকা আত্মসাৎ করতে ট্রাক ছিনতাইয়ের নাটক মাদক ব্যবসায়ীর

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ পূর্বাহ্ণ
মির্জাপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডর্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী প্লাস্টিক এক্সেঞ্জ স্টোর পরিচালনা

মির্জাপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডর্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী প্লাস্টিক এক্সেঞ্জ স্টোর পরিচালনা

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে পার্টনার কংগ্রেস: কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ

টাঙ্গাইলে পার্টনার কংগ্রেস: কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ

জুন ১৬, ২০২৬ — আষাঢ় ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
ফুটবলে ইংল্যান্ডের সাপোর্টার প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটবলে ইংল্যান্ডের সাপোর্টার প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৬, ২০২৬ — আষাঢ় ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪০ অপরাহ্ণ
স্বপ্নার প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা ‍যুবক

স্বপ্নার প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা ‍যুবক

জুন ১৬, ২০২৬ — আষাঢ় ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In