শুক্রবার, জুন ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

তিন চাকার বাহনের দাপটে সড়কে ঝরছে তাজা প্রাণ

এপ্রিল ৫, ২০২৫ — চৈত্র ২৩, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ২:৩৬ অপরাহ্ণ
in জাতীয়, সারাদেশ
A A
তিন চাকার বাহনের দাপটে সড়কে ঝরছে তাজা প্রাণ

তিন চাকার বাহনের দাপটে সড়কে ঝরছে তাজা প্রাণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৬০ কিলোমিটার অংশে তিন চাকার বাহনের কারণে দুর্ঘটনা বেড়ে চলেছে। ঝরে যাচ্ছে তাজা প্রাণ। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে অভিশপ্ত জীবন পার করছেন অনেকে। কাগজে কলমে মহাসড়কে তিন চাকার বাহন চলাচল নিষিদ্ধ থাকলে বাস্তবে তার উল্টো চিত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, মিরসরাই উপজেলার ধুমঘাট থেকে সীতাকুন্ড উপজেলার সিটি গেইট পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় অবাধে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন ও করিমন। এতে করে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সড়কের ইউটার্নগুলোতে রাস্তা পার হওয়ার সময় ও উল্টো পথে চলাচলের কারণে বেশি দুর্ঘটনা ঘটছে।

আরও পড়ুন

২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

মধুখালীতে অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা পুড়ে ছাই

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বড়তাকিয়া বাইপাসে রাস্তার পার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার যাত্রী সাাদিয়া ইয়াসমিন জুথি নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। একইদিন দুপুরে মিরসরাই পৌর সদর বাইপাসে ব্যাটারিচালিত রিকশাকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এসময় বাসে থাকা ১৫ যাত্রী আহত হন। কয়েকদিন আগে উপজেলার মস্তাননগর এলাকায় সড়ক দুর্ঘটনায় জসীম উদ্দিন নামে এক অটোরিকশাচালক নিহত হন। মোটরসাইকেল ও উল্টোদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটো রিকশার সংঘর্ষে মোটরসাইকেলে থাকা আরোহী লক্ষ্মীপুর জেলার শমসেরাবাদ লামছড়ি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে শাহাদাৎ হোসেন (৫৫) সড়কের মাঝে পড়ে যান। এসময় তার মৃত্যু হয়।

এর আগে নয়দুয়ারি এলাকায় ব্যাটারিচালিত রিকশায় ধাক্কা লেগে সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। বড়তাকিয়া খৈয়াছরা ঝরণা রাস্তার মুখে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকসাকে চাপা দিলে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হন।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের লাইফ লাইন হিসেবে পরিচিত ব্যস্ত এই মহাসড়কে প্রতিদিন প্রায় ৩০ হাজার গাড়ি চলাচল করে থাকে। চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে সড়কপথে পণ্য নেওয়ার একমাত্র রাস্তা এটি। নিয়মনীতির তোয়াক্কা না করে এসব পরিবহন অনেক সময় উল্টো পথেও ছুটে চলছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, যাচ্ছে প্রাণ অথবা পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককে। পুলিশের অভিযানের কারণে কিছুদিন বন্ধ থাকলেও আবারও বেড়েছে এসব গাড়ির দৌরাত্ম্য।

জানা গেছে, মহাসড়কে চলাচলরত থ্রি-হুইলারকে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চিহ্নিত করে আইন প্রণয়নের মধ্য দিয়ে ২০১৬ সালের আগস্ট মাস থেকে স্থায়ীভাবে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ করা হয়। ওই নিষেধাজ্ঞায় প্রশাসনের কঠোর নজরদারিতে প্রায় আট বছর মহাসড়কে থ্রি-হুইলার চলাচল অনেকটাই বন্ধ ছিল। মহাসড়কে নিষিদ্ধ ওই সব যানবাহন আটক, জব্দ ও জরিমানা করা হাইওয়ে পুলিশের নিত্যকর্মের অংশে পরিণত হয়। পুলিশের ভয়ে রিকশাচালকরাও মহাসড়কে কম উঠতো।

কিন্তু জুলাই-আগস্ট পরবর্তী সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিছুটা স্থবির হয়ে পড়ায় নিষিদ্ধ এসব যানবাহনের ফের বেপরোয়া চলাচল শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের চোখের সামনেই অবাধে চলছে এসব থ্রি-হুইলার।

সচেতন মহল বলছে, হাইওয়ে পুলিশকে ম্যানেজ না করলে এসব গাড়ি মহাসড়কে চলাচল করে কীভাবে। কিছু দালাল চক্রের টোকেনের সহযোগিতায় মহাসড়কে চলছে এসব সিএনজি ও অটোরিকশা।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের অভিযান হচ্ছে। কিন্তু কোনোভাবেই থ্রি-হুইলার চলাচল বন্ধ করা যাচ্ছে না। এখন অভিযানে মামলা দিতে গেলে বা থ্রি-হুইলার আটক করতে গেলেও পুলিশের সঙ্গে চালকরা উগ্রতা দেখায়। রিকশা বা থ্রি-হুইলার চালকরা আইন অমান্য করছে, কিন্তু আমরা অভিযান পরিচালনা করলে পুলিশ নাকি বাড়াবাড়ি করছে- এমন কথাও শুনতে হচ্ছে। তারপরও আমাদের অভিযান অব্যাহত আছে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
0

বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় দুই বছর পর আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। আগামী ২৮ জুন থেকে ভারতীয় ভ্রমণ ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায়...

মধুখালীতে অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা পুড়ে ছাই

মধুখালীতে অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা পুড়ে ছাই

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
0

ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলর মো. আনিসুর রহমান লিটনের ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (২৪ জুন) গভীর রাতে মধুখালী থানার সামনে অবস্থিত ‘লিটন ডেকোরেটর’-এ এ...

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ অপরাহ্ণ
0

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বঙ্গভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ...

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ
0

বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং জনগণের যোগাযোগ আরও শক্তিশালী করতে ঢাকা-তেহরান সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে ইরান। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের...

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৫ অপরাহ্ণ
0

সংসদীয় সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্য খাতে অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ...

Next Post
৮০ বছর বয়সী অভিনেতার বিরুদ্ধে যৌ'ন হয়রানির অভিযোগ

৮০ বছর বয়সী অভিনেতার বিরুদ্ধে যৌ'ন হয়রানির অভিযোগ

সর্বেশষ

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫১ অপরাহ্ণ
গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
মধুখালীতে অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা পুড়ে ছাই

মধুখালীতে অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা পুড়ে ছাই

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In