শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, ফিরছেন জেলে-পর্যটক

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
in সারাদেশ
A A
তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, ফিরছেন জেলে-পর্যটক

তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, ফিরছেন জেলে-পর্যটক

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন জেলে ও পর্যটকরা। মাছের প্রজনন মৌসুম ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় জুন, জুলাই ও আগস্টজুড়ে চলা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ওই দিন থেকে বন প্রবেশের অনুমতি দেওয়া হবে।

একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলার জন্য জেলে, পর্যটকসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৫৩৪

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবন জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার হওয়ার পাশাপাশি দেশের মৎস্যসম্পদেরও অন্যতম উৎস। ১ সেপ্টেম্বর থেকে জেলে ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও মাছের প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাস বন প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় জেলেদের মাছ ও কাঁকড়া আহরণ, বাওয়ালীদের গোলপাতা ও মধু সংগ্রহ এবং পর্যটকদের সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকে।

দীর্ঘ সময় বন বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন সুন্দরবননির্ভর বনজীবীরা। স্থানীয় জেলেরা জানান, তিন মাস মাছ ও কাঁকড়া ধরতে না পারায় অনেককে ধারদেনা করে সংসারের খরচ চালাতে হয়েছে। এখন সুন্দরবনে প্রবেশের সুযোগ পাওয়ায় মাছ ও কাঁকড়া আহরণ করে সেই ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের দৈনন্দিন খরচ মেটানোর আশা করছেন তারা।

জেলে আয়ুব আলী, ইসমাইল হোসেন ও সুবোল মুন্ডাসহ কয়েকজন বলেন, নিষেধাজ্ঞার সময়ে সুদে টাকা নিয়ে সংসার চালাতে হয়েছে। এখন আবার ঋণ করে নৌকা ও জাল মেরামত করছেন। বনে গিয়ে মাছ-কাঁকড়া ধরে ঋণ পরিশোধের পাশাপাশি সন্তানদের পড়াশোনা, বাবা-মায়ের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে হবে।

সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা অন্যান্য মানুষও নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান স্থানীয়রা। নীলডুমুর ট্রলার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, পর্যটনকেন্দ্রিক সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পাঁচ শতাধিক ট্রলার চলাচল করে। জুন থেকে আগস্ট পর্যন্ত মাছ ও কাঁকড়া আহরণের পাশাপাশি পর্যটকদের প্রবেশ বন্ধ থাকায় ট্রলারচালক ও শ্রমিকদেরও বেকার থাকতে হয়।

এদিকে কয়েকজন জেলে দাবি করেছেন, সুন্দরবনের প্রায় ৭০ শতাংশ এলাকা অভয়ারণ্য হিসেবে সবসময় বন্ধ থাকে। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় অসাধু জেলেরা এসব এলাকায় ঢুকে বিষ প্রয়োগ করে মাছ ধরেন এবং ফাঁদ পেতে হরিণ শিকার করেন।

স্থানীয় জেলেদের দাবি, সুন্দরবনের আরও বেশি এলাকা মাছ ও কাঁকড়া আহরণের জন্য উন্মুক্ত করা হলে অসাধু চক্রের অবৈধ কর্মকাণ্ড কমানো সম্ভব হতে পারে। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় নিয়মিত নজরদারি বাড়ানোরও দাবি জানান তারা।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ১ সেপ্টেম্বরকাঁকড়া আহরণজেলেপর্যটকমাছ ধরাসাতক্ষীরা রেঞ্জসুন্দরবনসুন্দরবন খুলছেসুন্দরবনে প্রবেশসুন্দরবনের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৫৩৪

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৫৩৪

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৬ অপরাহ্ণ
0

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৩৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় ৩৭টি মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪১ পূর্বাহ্ণ
0

রাঙামাটির সাজেক ভ্যালিতে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু হয়েছে। এদিকে, জেলা প্রশাসনের নির্দেশে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন পর্যটকেরা।...

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৬ পূর্বাহ্ণ
0

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।...

সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৭ অপরাহ্ণ
0

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গণ (২১) নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এদিকে তদন্তে উঠে এসেছে আলিফকে ছয়টি...

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
0

পুরোহিতের মন্ত্র উচ্চারণ, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের প্রার্থনায় দেবী দুর্গাকে বিদায় জানানোর আয়োজন চলছে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। ছয় দিনের পূজা-অর্চনা শেষে বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে...

Next Post
মক্কা চুক্তিতে অংশ নিতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা চুক্তিতে অংশ নিতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বেশষ

জরিমানা গুনেও থামেনি কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস বিক্রি, দুর্ঘটনার শঙ্কা

জরিমানা গুনেও থামেনি কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস বিক্রি, দুর্ঘটনার শঙ্কা

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১০ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই, প্রস্তুত ১০ প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই, প্রস্তুত ১০ দল

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩০ অপরাহ্ণ
সাজেকের পরিস্থিতি নিয়ে সঠিক পদক্ষেপের আহ্বান শফিকুর রহমানের

সাজেকের পরিস্থিতি নিয়ে সঠিক পদক্ষেপের আহ্বান শফিকুর রহমানের

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৬৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৬৮

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৬ অপরাহ্ণ
রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৫৩৪

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৫৩৪

অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In