ভূঞাপুর সংবাদ দাতা
নিতে গিয়ে কামরান পারভেজ ইভান নামে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার শিয়ালকোল এলাকার খাদ্য গুদামে এ ঘটনা ঘটে।
আহত কামরান পারভেজ ইভান গ্রীণ টিভির ভূঞাপুর প্রতিনিধি। তিনি খাদ্য গুদামের কর্মকর্তা (ওসিএলএসডি) মুরাদ আলী এবং স্থানীয় বিএনপির দুই নেতা নুরে আলম ও মহসিন তালুকদার দিপুর বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন।
সাংবাদিকদের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চালের কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে দেশ টিভির টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষ ও কামরান পারভেজ তথ্য সংগ্রহ করছিলেন। এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গুদামে এসে বক্তব্য নিতে বলেন।
পরে সাংবাদিকরা গুদামে গেলে সেখানে ওসিএলএসডি মুরাদ আলী স্থানীয় বিএনপির দুই নেতা নুরে আলম ও মহসিন তালুকদার দিপুকে ডেকে আনেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তাঁদের সঙ্গে কামরান পারভেজের বাগ্বিতণ্ডার পর তাঁকে কয়েক দফা মারধর করা হয় বলে অভিযোগ সাংবাদিকদের।
ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন কামরান পারভেজ। পরে তিনি ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং নিরাপত্তা ও বিচারের দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।
কামরান পারভেজ বলেন, অনিয়মের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তাঁকে গুদামে যেতে বলা হয়েছিল। সেখানে যাওয়ার পর স্থানীয় বিএনপির নেতাদের দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় এবং ঘটনা প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দেশ টিভির টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষও দাবি করেন, গুদামে যাওয়ার পর ওসিএলএসডি দুই বিএনপি নেতাকে ডেকে আনেন এবং তাঁরা কামরান পারভেজকে মারধর করেন।
তবে বিএনপি নেতা নুরে আলম ও মহসিন তালুকদার দিপু সাংবাদিকের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি খাদ্য গুদামে চাঁদাবাজির উদ্দেশ্যে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে আগে সংবাদ প্রকাশের কারণে ক্ষতির মুখে পড়েছেন বলেও দাবি করেন তাঁরা। তবে এ দাবির পক্ষে তাঁরা কোনো তথ্য বা নথি উপস্থাপন করেননি।
ওসিএলএসডি মুরাদ আলী বলেন, ওই দুই নেতা নিজেদের ইচ্ছায় গুদামে এসেছিলেন। পরে তাঁরাই সাংবাদিককে মারধর করেন এবং পরে তাঁদের সেখান থেকে চলে যেতে বলা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, অফিসের ভেতরে কাউকে এভাবে মারধরের সুযোগ নেই। কী কারণে তাঁকে মারধর করা হয়েছে, তা তিনি জানেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঘটনার সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে সাংবাদিকদের অভিযোগ রয়েছে। তবে হামলার ঘটনায় তাঁর সম্পৃক্ততার কোনো অভিযোগ প্রতিবেদনে পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে প্রশাসনিক বা আইনগত পরবর্তী পদক্ষেপের তথ্য এখনো জানা যায়নি।











