রবিবার, অক্টোবর ৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

দুর্গাপূজা ঘিরে ব্যস্ত নড়াইলের মৃৎশিল্পীরা, বাড়ছে খরচ কমছে লাভ

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৫ অপরাহ্ণ
in সারাদেশ
A A
দুর্গাপূজা ঘিরে ব্যস্ত নড়াইলের মৃৎশিল্পীরা, বাড়ছে খরচ কমছে লাভ

দুর্গাপূজা ঘিরে ব্যস্ত নড়াইলের মৃৎশিল্পীরা, বাড়ছে খরচ কমছে লাভ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

নীল আকাশে সাদা মেঘের ভেলা। শরতের স্নিগ্ধ বাতাসে মাঠজুড়ে দুলছে ধানের চারা। নদীর তীরে ফুটে থাকা কাশফুল আর প্রকৃতির এই আবহ জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা।

দেবী দুর্গার আগমন ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন নড়াইলের পালপাড়ার মৃৎশিল্পীরা। খড় ও মাটির কাজ শেষ করে কেউ ব্যস্ত প্রতিমায় রং-তুলির আঁচড় দিতে, আবার কেউ মাটির প্রলেপ দিয়ে রং করার প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন

ফুটপাত দখল করলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা : ডিএনসিসি

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দক্ষতা থেকে কর্মসংস্থানের পথে গৌরীপুরের নারীরা

রোববার (৪ অক্টোবর) নড়াইল সদর উপজেলার কয়েকটি মন্দির ঘুরে দেখা যায়, বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। কোথাও চলছে কাদামাটির প্রলেপ, আবার কোথাও প্রতিমার অবয়বে ফুটে উঠছে রং-তুলির নান্দনিক ছোঁয়া। এরপর সাজসজ্জা ও অলংকারে পূর্ণতা পাবে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা।

দুর্গাপূজাকে সামনে রেখে শুধু নড়াইলের শিল্পীরাই নন, বিভিন্ন জেলা থেকেও মৃৎশিল্পীরা এসেছেন প্রতিমা তৈরির কাজে। সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তাদের ব্যস্ততা।

তবে ব্যস্ততার সঙ্গে বাড়ছে না আয়—এমনটাই জানিয়েছেন কয়েকজন প্রতিমাশিল্পী। তাদের ভাষ্য, মাটি, খড়, রং ও অন্যান্য উপকরণের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে শ্রমিকের মজুরিও। কিন্তু সে অনুযায়ী প্রতিমা তৈরির পারিশ্রমিক বাড়েনি। ফলে পরিশ্রম ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় লাভ কমে যাচ্ছে।

নড়াইল টাউন কালীবাড়ি দুর্গামন্দিরে খুলনা থেকে এসে প্রতিমা তৈরির কাজ করছেন শিল্পী দেবদাস সরদার। ছোটবেলা থেকেই কাদামাটি ও রং-তুলির সঙ্গে তাঁর সখ্য। এবার নড়াইলের তিনটি মণ্ডপে প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছেন তিনি।

দেবদাস সরদার জানান, প্রতিমার নিখুঁত কাজ ও নান্দনিকতার ওপর ভিত্তি করে তাঁর পারিশ্রমিক তুলনামূলক বেশি। প্রতিটি প্রতিমা তিনি আড়াই লাখ থেকে তিন লাখ টাকা চুক্তিতে তৈরি করছেন। তবে মাটি, খড়, রং, অন্যান্য উপকরণ ও সহযোগীদের পারিশ্রমিক বাদ দিলে খুব বেশি লাভ থাকে না।

তিনি বলেন, লাভ কমে যাওয়ায় অনেকেই ধীরে ধীরে প্রতিমা তৈরির পেশা থেকে সরে যাচ্ছেন।

নড়াইল সর্বজনীন মন্দিরে প্রতিমা নির্মাণ করছেন শিল্পী উজ্জ্বল পাল। এ বছর পাঁচটি মণ্ডপে দুর্গা প্রতিমা তৈরির কাজ করছেন তিনি।

উজ্জ্বল পাল বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার প্রতিমার সাজসজ্জার উপকরণের দাম বেড়েছে। কিছু বিশেষ ধরনের রং দেশের বাজারে পাওয়া যায় না, ভারত থেকে আনতে হয়। ফলে উপকরণ ও শ্রমিকের মজুরি মিলিয়ে প্রতিমা তৈরিতে খরচ বেড়েছে।

বংশপরম্পরায় এই পেশার সঙ্গে যুক্ত উজ্জ্বল বলেন, শিল্পের ঐতিহ্য ধরে রাখতেই তিনি এখনো এই কাজ করে যাচ্ছেন। প্রতিমার আকার ও সৌন্দর্য অনুযায়ী একেকটি প্রতিমার জন্য ৩০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, এ বছর প্রতিমা নির্মাণে খরচ আগের তুলনায় বেড়েছে। প্রতিমার আকার ও সৌন্দর্য অনুযায়ী ১০ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপের বাইরের সাজসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতিও চলছে।

নড়াইল কেন্দ্রীয় টাউন কালীবাড়ি দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক অশোক কুমার কুণ্ডু বলেন, দীর্ঘদিন ধরে এই মন্দিরে শারদীয় দুর্গোৎসব হয়ে আসছে। এবারও উৎসব সাড়ম্বরে আয়োজনের প্রস্তুতি চলছে। গত বছরের তুলনায় এবার প্রতিমাশিল্পীদের পারিশ্রমিকও বেশি দিতে হচ্ছে বলে জানান তিনি।

জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর নড়াইল জেলায় ৫৪৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ২৪৯টি, কালিয়া উপজেলায় ১৪৪টি এবং লোহাগড়া উপজেলায় ১৫০টি মণ্ডপ রয়েছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ১৯টি।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষ বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে গিয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

শরতের প্রকৃতি যেমন উৎসবের আগমনী বার্তা দিচ্ছে, তেমনি শেষ মুহূর্তের ব্যস্ততায় দিন-রাত এক করে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পীরা। তবে উপকরণ ও শ্রমের ব্যয় বাড়লেও তাদের আয়-রোজগার নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: দুর্গা প্রতিমাদুর্গাপূজানড়াইলনড়াইলের খবরপূজা মণ্ডপপ্রতিমা তৈরিমৃৎশিল্পীশারদীয় দুর্গোৎসব

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ফুটপাত দখল করলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা : ডিএনসিসি

ফুটপাত দখল করলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা : ডিএনসিসি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৬ — আশ্বিন ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০০ অপরাহ্ণ
0

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখল করে দোকান বা কোনো স্থাপনা বসালে মালামাল ও সরঞ্জাম জব্দসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।...

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দক্ষতা থেকে কর্মসংস্থানের পথে গৌরীপুরের নারীরা

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দক্ষতা থেকে কর্মসংস্থানের পথে গৌরীপুরের নারীরা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৬ — আশ্বিন ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৫ অপরাহ্ণ
0

নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সংকটে পাশে দাঁড়ানোর স্বপ্ন মরিয়ম আক্তার রিয়ার। গৌরীপুরের স্থানীয় একটি মাদরাসায় আলিম পড়ছেন তিনি। বাবা কৃষক, মা গৃহিণী। কৃষিকাজের সীমিত আয়ে...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৬৩ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৬৩ জন আটক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৬ — আশ্বিন ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৭ পূর্বাহ্ণ
0

কুমিল্লার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা...

ময়মনসিংহে উত্তপ্ত বাজার: আগুন ডিম, বেগুন ও কাঁচামরিচে

ময়মনসিংহে উত্তপ্ত বাজার: আগুন ডিম, বেগুন ও কাঁচামরিচে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৬ অপরাহ্ণ
0

ময়মনসিংহের বাজারে কয়েক ধরনের সবজির দাম বেড়েছে। বিশেষ করে বেগুন ও কাঁচামরিচের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। পাশাপাশি ডিমের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। তবে মাংসের বাজারে তেমন পরিবর্তন নেই। বাজারে...

ই-সিগারেট-নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

ই-সিগারেট-নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৬ — আশ্বিন ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৯ অপরাহ্ণ
0

দেশে ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিক্রয়, বিপণন আমদানি-রপ্তানিসহ সম্পূর্ণভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ বিষয়ে তরুণদের জন্য আয়োজিত...

Next Post
ধনবাড়ী পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর মৃত্যুতে মন্ত্রী ফকির মাহবুব আনামের শোক

ধনবাড়ী পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর মৃত্যুতে মন্ত্রী ফকির মাহবুব আনামের শোক

সর্বেশষ

ধনবাড়ী পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর মৃত্যুতে মন্ত্রী ফকির মাহবুব আনামের শোক

ধনবাড়ী পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর মৃত্যুতে মন্ত্রী ফকির মাহবুব আনামের শোক

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
দুর্গাপূজা ঘিরে ব্যস্ত নড়াইলের মৃৎশিল্পীরা, বাড়ছে খরচ কমছে লাভ

দুর্গাপূজা ঘিরে ব্যস্ত নড়াইলের মৃৎশিল্পীরা, বাড়ছে খরচ কমছে লাভ

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৫ অপরাহ্ণ
সালমান মুক্তাদিরের স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পুরো পরিবার মদের ব্যবসায় জড়িত

সালমান মুক্তাদিরের স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পুরো পরিবার মদের ব্যবসায় জড়িত

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪১ অপরাহ্ণ
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ

শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৩ অপরাহ্ণ
সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কবে

সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কবে

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In