দেলদুয়ার সংবাদ দাতা
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উপলক্ষে জনসচেতনতামূলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। তিনি ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আজাদ মিয়া এবং বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলুসহ অন্যান্যরা।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও ভূমি সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।











