খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বাজুস। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর আগে ১৩ জুলাই ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দিনে ভালো মানের সোনার দাম মোট ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এ দাম দেশের সব স্বর্ণের দোকানে বাজুস নির্ধারিত নীতিমালা অনুযায়ী কার্যকর হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











