খবরবাংলা ডেস্ক :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২৩ জন নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে খুলনা বিভাগে ৮১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৯ জন, বরিশাল বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে দেশে মোট ১৬ হাজার ১০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও অনেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১৪ হাজার ৯৩০ জন ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সর্বশেষ দুইজনের মৃত্যুর পর চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











