সোমবার, আগস্ট ৩১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

ধনবাড়ীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে, আতঙ্কে শহর ও গ্রামবাসী

ডিসেম্বর ২২, ২০২৫ — পৌষ ৮, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:১৩ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, টাঙ্গাইল জেলা, ধনবাড়ী, শীর্ষ সংবাদ
A A
ধনবাড়ীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে, আতঙ্কে শহর ও গ্রামবাসী

ধনবাড়ীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে, আতঙ্কে শহর ও গ্রামবাসী

প্রতিবেদন:
ধনবাড়ী
,
সংবাদ দাতা

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। প্রায়ই সংঘর্ষ, মারধর, চাঁদাবাজি ও ভয়ভীতির ঘটনায় জড়িয়ে পড়ছে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোররা। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দিন দিন তারা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের। অপরদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগ না করা হলে এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে।

সম্প্রতি ধনবাড়ী পৌর শহরের পূর্ব চালাষ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয় তিন শিক্ষার্থী। আহতদের মধ্যে রয়েছে ধনবাড়ী আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী আলভি শাহরিয়ার, আলিফ ও তামজীদ। হামলার পর তাদের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন

বাসাইলের কাউলজানীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’

ভুক্তভোগী আলভি শাহরিয়ার জানায়, মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার সময় উপজেলা পরিষদের পাশের মডেল মসজিদের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ঘিরে ধরে স্টিলের পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। হামলাকারীদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে বলে দাবি করে সে। এই ঘটনায় আহত শিক্ষার্থী ও তাদের পরিবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ ঘটনায় আলভি শাহরিয়ারের মা মোকছেদা পারভীন লিপি গত ১৩ ডিসেম্বর ধনবাড়ী থানায় তিনজন কিশোরের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগের পরও পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, শুধু মারধর নয়—চুরি, ছিনতাই এমনকি শিশু শিক্ষার্থীদের ওপর নির্যাতনের মতো ঘটনাও ঘটছে। রাজনৈতিক সুবিধা ও স্থানীয় আধিপত্য বিস্তারের আড়ালে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কিশোররা সংঘর্ষে জড়াচ্ছে। ধনবাড়ী পৌর শহরের ঈদগাহ মাঠ, মহিলা কলেজ সড়ক, খাসপাড়া, মেলার মাঠ, পলাশতলীসহ উপজেলা সদরের অন্তত এক ডজন স্থানে প্রায়ই কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখা যায়।

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দেশীয় অস্ত্র দেখিয়ে দোকানপাটে চাঁদা দাবি করা হচ্ছে। প্রতিবাদ করলে হামলার হুমকি দেওয়া হয়। অথচ অধিকাংশ ঘটনায় মামলা না হওয়ায় অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

আইন বিশেষজ্ঞদের মতে, তদন্তের দুর্বলতা ও আইনের শিথিল প্রয়োগের সুযোগেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। তারা মাদকের সঙ্গেও জড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

টাঙ্গাইল জেলা বার সমিতির সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী আতাউর রহমান খান আজাদ বলেন, কিশোর গ্যাং দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ভূমিকা রাখতে হবে।

এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি জানান, কিশোর গ্যাংয়ের তৎপরতা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম বলেন, কিশোর গ্যাং দমনে পুলিশের পাশাপাশি সামাজিক আন্দোলন অত্যন্ত জরুরি। পরিবার, জনপ্রতিনিধি ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপরাধআইনশৃঙ্খলাকিশোর গ্যাংটাঙ্গাইলধনবাড়ীশিশু নির্যাতনস্থানীয় সংবাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলের কাউলজানীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বাসাইলের কাউলজানীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ও বাসাইল থানা পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) মাদকবিরোধী ​র‍্যালিটি কাউলজানী বোর্ডবাজারের বিভিন্ন সড়ক...

মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’

মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
0

‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’—এই স্লোগানে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি এলাকায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় শোলাকুড়ি ইউনিয়ন বাজার...

বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় নিহাদ (২১) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। ​রোববার (৩০ আগস্ট)...

গভীর রাতে ১০টি ঘোড়া জবাই করলেও ফেলে গেল জবাই করা তিনটি ঘোড়া 

গভীর রাতে ১০টি ঘোড়া জবাই করলেও ফেলে গেল জবাই করা তিনটি ঘোড়া 

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ১০টি ঘোড়া জবাই  করার ঘটনা ঘটেছে। এঘটনায় ৭টি ঘোড়ার জবাই করে মাংস নিয়ে গেলেও তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের...

নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের আঘাতে আব্দুর রহিম ভুঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ...

Next Post
ধনবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

ধনবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

সর্বেশষ

ফ্যামিলি কার্ডে ৮ শর্ত, যেসব পরিবার পাবে না সুবিধা

ফ্যামিলি কার্ডে ৮ শর্ত, যেসব পরিবার পাবে না সুবিধা

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৭ অপরাহ্ণ
বাসাইলের কাউলজানীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বাসাইলের কাউলজানীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
মক্কা চুক্তিতে অংশ নিতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা চুক্তিতে অংশ নিতে ইতিবাচকভাবে এগোচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৫ অপরাহ্ণ
তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, ফিরছেন জেলে-পর্যটক

তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, ফিরছেন জেলে-পর্যটক

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’

মধুপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো’

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In