শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

নতুন পে স্কেলে যেসব ভাতার হার কমেছে

সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
in জাতীয়
A A
নতুন পে স্কেলে যেসব ভাতার হার কমেছে

নতুন পে স্কেলে যেসব ভাতার হার কমেছে

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময়সূচি, বিভিন্ন ভাতা ও বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হলেও কয়েকটি ভাতার হার কমানো হয়েছে। এর মধ্যে বাড়ি ভাড়া ও বাংলা নববর্ষ ভাতা রয়েছে। একই সঙ্গে উচ্চ গ্রেডের চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধির হারও কমানো হয়েছে।

নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর ধরা হওয়ায় ওই সময় থেকে প্রাপ্য বকেয়া বেতন কর্মকর্তা-কর্মচারীরা পাবেন। তবে নতুন কাঠামোর অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। পেনশন সুবিধাভোগীরাও নতুন কাঠামো অনুযায়ী সুবিধা পাবেন।

কমছে বাড়ি ভাড়া ভাতার হার নতুন বেতন কাঠামোয় বাড়ি ভাড়া ভাতার হার কমানো হয়েছে। বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় গ্রেড অনুযায়ী মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া দেওয়া হয়। নতুন কাঠামোয় এ হার ৪০ থেকে ৬০ শতাংশ করা হয়েছে।

ঢাকা সিটি করপোরেশনের বাইরে অন্যান্য সিটি করপোরেশন ও সাভার উপজেলায় বর্তমানে মূল বেতনের ৪০ থেকে ৫৫ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হয়। নতুন কাঠামোয় তা ৩০ থেকে ৫০ শতাংশ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও অন্যান্য সিটি করপোরেশন এবং সাভারের বাইরে কর্মরতদের বাড়ি ভাড়া বর্তমানে মূল বেতনের ৩৫ থেকে ৫০ শতাংশ। নতুন কাঠামোয় এ হার ২৫ থেকে ৪৫ শতাংশ করা হয়েছে।

তবে মূল বেতন বাড়ার কারণে ভাতার হার কমলেও টাকার অঙ্কে বাড়ি ভাড়া আগের তুলনায় বেশি হতে পারে।

বাংলা নববর্ষ ভাতাও কমছে বাংলা নববর্ষ ভাতার হারও কমানো হয়েছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে এ ভাতা দেওয়া হয়। নতুন কাঠামোয় তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

তবে দুর্গম পার্বত্য এলাকায় কর্মরতদের পাহাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশ বহাল রাখা হয়েছে। পার্বত্য জেলা ও উপজেলা সদরের জন্য সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং সদরের বাইরের এলাকার জন্য সর্বোচ্চ ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

হাওর, দ্বীপ ও চরভাতাও মূল বেতনের ২০ শতাংশ বহাল রেখে সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাসহায়ক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা, কুক ও নিরাপত্তা ভাতা, উৎসব ভাতা এবং শ্রান্তি, বিনোদন ছুটি ও ভাতার বিদ্যমান হার ও পরিমাণ বহাল রাখা হয়েছে। ঝুঁকি ভাতাসহ বিভিন্ন বিশেষ ভাতার পরিমাণ বিদ্যমানের তুলনায় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

উচ্চ গ্রেডে কমছে বার্ষিক বেতন বৃদ্ধির হার নতুন কাঠামোয় উচ্চ গ্রেডের চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধির হারও কমানো হয়েছে। বর্তমানে সব গ্রেডের সরকারি চাকরিজীবী মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধি পান।

নতুন কাঠামোয় ২০তম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ৫ শতাংশ হার বহাল থাকছে। তবে পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, চতুর্থ ও তৃতীয় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

সশস্ত্র বাহিনীতেও একই নীতি প্রযোজ্য হবে। ক্যাপ্টেন ও সমতুল্য এবং তার নিচের পদে ৫ শতাংশ, মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অর্থ মন্ত্রণালয়ইনক্রিমেন্টজাতীয় বেতন স্কেল ২০২৬নতুন পে স্কেলবাড়ি ভাড়া ভাতাবাংলা নববর্ষ ভাতাবেতন স্কেলের গেজেটসরকারি কর্মচারীসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টাসরকারি বেতন কাঠামো

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৪ অপরাহ্ণ
0

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁদের রুহের মাগফিরাত...

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৫ অপরাহ্ণ
0

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না। ভবিষ্যতে কেউ যেন জনগণের অধিকার হরণ করতে না পারে, সে জন্য...

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়া পরিবারের রাজনৈতিক সংগ্রাম

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়া পরিবারের রাজনৈতিক সংগ্রাম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩১ পূর্বাহ্ণ
0

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু দিন কেবল ক্যালেন্ডারের তারিখ হয়ে থাকে না; সময়ের সীমানা পেরিয়ে সেসব দিন জাতির রাজনৈতিক গতিপথের সঙ্গে মিশে যায়। ৭ নভেম্বর তেমনই একটি দিন। ১৯৭৫...

নারীর শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নারীর শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৭ অপরাহ্ণ
0

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি...

বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৫ অপরাহ্ণ
0

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি শেষ করে তিনি বাগেরহাটে পৌঁছান। মাজারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী...

Next Post
লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

সর্বেশষ

মহান আল্লাহর ৯৯টি সুন্দর নাম ও সেগুলোর অর্থ

মহান আল্লাহর ৯৯টি সুন্দর নাম ও সেগুলোর অর্থ

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৮ অপরাহ্ণ
ঘরে বসে আয়ের সুযোগ, সেলাই মেশিন পেলেন ১০০ নারী

ঘরে বসে আয়ের সুযোগ, সেলাই মেশিন পেলেন ১০০ নারী

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৩ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৬ অপরাহ্ণ
বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৪ অপরাহ্ণ
নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ, সরকারব্যবস্থা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ, সরকারব্যবস্থা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In