শনিবার, জুলাই ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতি: প্রতিষ্ঠা থেকে নির্বাচন—কেমন চলছে কার্যক্রম, কী বলছে বাস্তবতা?

এপ্রিল ১৩, ২০২৬ — চৈত্র ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, নাগরপুর, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতি: প্রতিষ্ঠা থেকে নির্বাচন—কেমন চলছে কার্যক্রম, কী বলছে বাস্তবতা?

নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতি: প্রতিষ্ঠা থেকে নির্বাচন—কেমন চলছে কার্যক্রম, কী বলছে বাস্তবতা?

প্রতিবেদন:
মো.আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ৪১টি মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে ‘নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ পথচলার পর সমিতির বর্তমান কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, অ্যাডহক কমিটির দায়িত্ব এবং আসন্ন নির্বাচনকে ঘিরে শিক্ষক মহলে চলছে নানা আলোচনা ও প্রত্যাশা।

নাগরপুর সরকারি কলেজ সংলগ্ন প্রধান সড়কের পাশে নিজস্ব ২ শতাংশ জমির ওপর নির্মিত ভবনে সমিতির কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ৩০ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটির মাধ্যমে সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ অ্যাডহক কমিটির মেয়াদ ৩ মাস নির্ধারিত। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী।

অন্যদিকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. কোহিনূর হোসেন, সদস্য সচিব, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক, বেকড়া বিশেস্বর চক্রবর্তী উচ্চ বিদ্যালয়। সমিতির ৪৬০ জন সদস্যের কাছ থেকে মাসিক ২০০ টাকা করে চাঁদা সংগ্রহ করা হয়। এই অর্থ দিয়েই সংগঠনের দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তবে সংগঠনটির মূল উদ্দেশ্য—শিক্ষকদের পেশাগত উন্নয়ন, সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়ন—কতটা বাস্তবায়িত হচ্ছে, তা নিয়ে শিক্ষক মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতে, সমিতির কার্যক্রম মূলত শিক্ষকদের অভ্যন্তরীণ পরিসরেই সীমাবদ্ধ, যেখানে শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততা তুলনামূলকভাবে কম।

উপজেলায় শিক্ষক সংকট, অনিয়মিত পাঠদান, কোচিং নির্ভরতা এবং অভিভাবকদের তদারকির অভাব শিক্ষার মানে প্রভাব ফেলছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এই বাস্তবতায় শিক্ষক সমিতির ভূমিকা নিয়েও প্রশ্ন ও প্রত্যাশা দুই-ই রয়েছে।

মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব মো. আনোয়ার হোসেন বলেন,“শিক্ষক সমিতি ঐক্য, পেশাগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মাঠপর্যায়ে বাস্তব পরিবর্তন আনতে হলে এর কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর হওয়া প্রয়োজন।”

মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শওকত আলী বলেন,“শিক্ষক সমিতি শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলেও শিক্ষার মানোন্নয়নে এর কার্যক্রম আরও দৃশ্যমান হওয়া দরকার।”নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রউফ বলেন, “শিক্ষক সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ, তবে তা মাঠপর্যায়ে আরও কার্যকর হওয়া জরুরি।” উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ বলেন,“শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমিতি একটি গুরুত্বপূর্ণ অংশীদার। শিক্ষকদের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে শিক্ষক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪৬০ জন ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে প্রতিটি ভোটার ১৪টি পদে একজন করে ভোট দিতে পারবেন, ফলে নির্বাচনটি বহু পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।

শীর্ষ পদগুলোর মধ্যে সভাপতি পদে আলোচনায় রয়েছেন নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শওকত আলী এবং নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রউফ।

এছাড়াও বিভিন্ন পদে একাধিক প্রার্থী সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে রয়েছেন বলে জানা গেছে। দীর্ঘ সময় পর নির্বাচন ঘিরে উপজেলার ৪১টি বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শুধু একটি শিক্ষক সংগঠন নয়, এটি উপজেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দীর্ঘদিন অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালনার পর আসন্ন নির্বাচনকে ঘিরে সংগঠনটির ভবিষ্যৎ দিকনির্দেশনা, স্বচ্ছতা এবং কার্যকারিতা নিয়ে শিক্ষক মহলে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইল শিক্ষানাগরপুরনির্বাচনমাধ্যমিক শিক্ষাশিক্ষক রাজনীতিশিক্ষক সমিতিশিক্ষা উন্নয়ন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান। শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং...

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর গড়াঞ্চল অংশে বন্য প্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাঁচটি রোপওয়ে করিডর নির্মাণ করেছে বন বিভাগ। দ্রুতগতির যানবাহনের ধাক্কায় বন্য প্রাণীর মৃত্যু ও সড়ক দুর্ঘটনা...

নাগরপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির পরিচিতি

নাগরপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির পরিচিতি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অগ্নিবীণা আইডিয়াল কলেজ ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় অগ্নিবীণা আইডিয়াল কলেজ প্রাঙ্গণে যৌথভাবে আয়োজিত...

নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টি ও ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি...

টাঙ্গাইলে বন্যা ও বৃষ্টির প্রভাবে নিত্যপণ্যের বাজারে আগুন

টাঙ্গাইলে বন্যা ও বৃষ্টির প্রভাবে নিত্যপণ্যের বাজারে আগুন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
0

উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যেই টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে টাঙ্গাইলের নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলের মতো টাঙ্গাইলেও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায়...

Next Post
বাসাইলে মোটরসাইকেল চালকদের মাঝে 'ফুয়েল কার্ড' বিতরণ শুরু

বাসাইলে মোটরসাইকেল চালকদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ শুরু

সর্বেশষ

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ অপরাহ্ণ
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৯ অপরাহ্ণ
মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
৫ জেলায় ফের বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

৫ জেলায় ফের বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
পানির নিচে রাঙামাটির বিলাইছড়ির বিচ্ছিন্ন দুর্গত অধিকাংশ এলাকা

পানির নিচে রাঙামাটির বিলাইছড়ির বিচ্ছিন্ন দুর্গত অধিকাংশ এলাকা

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In