খবরবাংলা ডেস্ক :
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।
পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










