বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

নিলামে উঠছে এমপিদের বিলাসবহুল ৪৪ গাড়ি

ফেব্রুয়ারি ১৬, ২০২৫ — ফাল্গুন ৪, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৪:২০ অপরাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
নিলামে উঠছে এমপিদের বিলাসবহুল ৪৪ গাড়ি

নিলামে উঠছে এমপিদের বিলাসবহুল ৪৪ গাড়ি

সময় পেলে ১০ কোটি টাকা মূল্যের প্রতিটি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় খালাস করতে পারতেন দ্বাদশ সংসদের সদস্যরা। কিন্তু ৫ আগস্টের পট পরিবর্তন ও দ্রুততম সময়ে সংসদ ভেঙে দেওয়ায় ‘কপাল পুড়েছে’ ওই এমপিদের।সোমবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম কাস্টমে এমপি আনা ২৪টি বিলাসবহুল গাড়িসহ মোট ৪৪টি গাড়ি নিলাম অনুষ্ঠিত হবে। গাড়িগুলো ই-নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ।

গাড়িগুলো নিলামে বিক্রি করা গেলে ১৭৫ কোটি টাকা রাজস্ব পাবে সরকার।চট্টগ্রাম কাস্টম সূত্র জানায়, নিলামে অংশ নিতে আগ্রহীরা ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দর জমা দিয়েছেন। কতজন জমা দিয়েছেন সেটা সোমবার জানা যাবে। সোমবার দুপুর ২টায় দরপত্রের বক্স খোলা হবে। এর মাঝে গত ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ পেয়েছিলেন আগ্রহীরা।কাস্টমস সূত্র জানায়, নিলামে তোলা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার গাড়ি।

আরও পড়ুন

আইসিসিবিতে দেশীয় আসবাবের বৃহৎ প্রদর্শনী, বিনামূল্যে প্রবেশ

টানা কয়েক দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

এসব গাড়ি আমদানি করেছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাদিক, ময়মনসিংহ-৭ আসনের সাবেক এমপি এ বি এম আনিসুজ্জামান, আওয়ামী লীগের সাবেক এমপি মজিবুর রহমান ও জান্নাত আরা হেনরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মুহাম্মদ সাইফুল ইসলাম, সানজিদা খানম, এস এম কামাল হোসেন, মুজিবুর রহমান, মো. আসাদুজ্জামান, নাদিয়া বিনতে আমিন, মুহাম্মদ শাহজাহান ওমর, অনুপম শাহজাহান জয়, সাজ্জাদুল হাসান, মো. সাদ্দাম হোসেন (পাভেল), তারানা হালিম,

সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নাসের শাহরিয়ার জাহেদী, আখতারউজ্জামান, মো. আবুল কালাম আজাদ, রুনু রেজা, মো. তৌহিদুজ্জামান, শাহ সারোয়ার কবীর, এস এ কে একরামুজ্জামান, এস এম আল মামুন, আবদুল মোতালেব, শাম্মী আহমেদ ও মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।চট্টগ্রাম কাস্টম নিলামের ক্যাটালগ তথ্য থেকে জানা যায়, এই নিলামে শুধু ল্যান্ড ক্রুজার গাড়িই আছে মোট ২৬টি।

এরমধ্যে ২০২৪ সালে জাপানে তৈরি ৩৩৪৬ সিসি ল্যান্ড ক্রুজার জেডএক্স মডেলের ব্রান্ড নিউ গাড়ি রয়েছে ২৪টি। যার প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা।এছাড়া ২০২১ সালে জাপানে তৈরি ২৬৯৩ সিসি ল্যান্ড ক্রুজার টিএক্স মডেলের গাড়ি রয়েছে ২টি। যার মধ্যে একটির সংরক্ষিত মূল্য ১ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৮৪ টাকা এবং অন্যটি ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা। নিলামে জাপানে তৈরি টয়োটা হ্যারিয়ার গাড়ি আছে মোট ৫টি। এরমধ্যে ২০২২ সালে তৈরি ২৪৮৭ সিসি’র একটি হ্যারিয়ার গাড়ির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৭৬ লাখ ১৪ হাজার ৬৭৩ টাকা। ২০২২ সালে তৈরি ১৯৮৬ সিসি’র হ্যারিয়ার আইচি একটি গাড়ির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৮২ লাখ ৩ হাজার ৬৬৭ টাকা। ২০২০ সালে তৈরি ১৯৮৬ সিসি’র একটি গাড়ির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৬১ লাখ ৬১ হাজার ৩৪৯ টাকা।

২০১৯ সালে তৈরি ১৯৮৬ সিসি’র আরেকটি হ্যারিয়ার গাড়ির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫ লাখ ৫১ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২০১৮ সালে তৈরি ১৯৮৬ সিসি’র আরেকটি হ্যারিয়ার গাড়ির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫ লাখ ৫১ হাজার ৭৮৭ টাকা। নিলামে জাপানি টয়োটা র‌্যাব ফোর মডেলের ১৯৮৬ সিসি’র গাড়ি রয়েছে দুটি। এরমধ্যে ২০২০ সালের মডেলের গাড়িটির সংরক্ষিত মূল্য ৫৬ লাখ ২২ হাজার ১০৭ টাকা এবং ২০১৯ সালের মডেলের গাড়িটির সংরক্ষিত মূল্য ৫৪ লাখ ৫৪ হাজার ৬৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।গাড়ির এই নিলামে রয়েছে ২০২৪ সালে চায়নায় তৈরি হোয়ো ৩৪০ মডেলের ১০টি হেভি ডিউটি সিনো ডাম্প ট্রাক।

যার মধ্যে ধরনভেদে ৬টির প্রতিটির সংরক্ষিত মূল্য ৮৫ লাখ ৩৬ হাজার ৯৩২ টাকা। বাকি ৪টির সংরক্ষিত মূল্য ৮৫ লাখ ৬৭ হাজার ৭৮১ টাকা। নিলামে একটি গাড়ি রয়েছে টয়োটা এস্কোয়ার ২০১৯ সালের মডেলের। ১৯৮৬ সিসি এই গাড়িটির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৩০ লাখ ৩৮ হাজর ১৬৮ টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার-

মো. সাকিব হোসেন কালের কণ্ঠকে বলেন, সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে মূল্যবান জায়গা খালি করার একটি নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর থেকে গাড়িগুলো সরিয়ে কাস্টম অকশন সেডে আনা হয়েছে। এসব গাড়ি দ্রুত নিলামে বিক্রি করতে পারলে লোকসান হবে না। যত দেরি হবে ততই গাড়িগুলো নষ্ট হবে, কার্য ক্ষমতা হারাবে। তাই নিলামে ভালো বিডার বা অংশগ্রহণকারী পাওয়ার জন্য অনলাইন নিলাম ডাকা হয়েছে। এর ফলে দেশের যে কোন প্রান্ত থেকে আগ্রহীরা গাড়ির নিলামে অংশগ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, এমপিদের মেয়াদে শুল্কমুক্ত সুবিধায় আনা একেকটি গাড়িতে অগ্রিম আয়কর বাবদ ৪ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ টাকা রাজস্ব পেয়েছে সরকার। এখন প্রথম নিলামে বিক্রি করা গেলে একেকটি গাড়িতে সোয়া ৭ কোটি টাকা পাওয়া যাবে। এ হিসাবে গাড়িগুলো থেকে ১৭৫ কোটি টাকা রাজস্ব আদায়ের আশা রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমনিলামে উঠছে এমপিদের বিলাসবহুল ৪৪ গাড়িবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আইসিসিবিতে দেশীয় আসবাবের বৃহৎ প্রদর্শনী, বিনামূল্যে প্রবেশ

আইসিসিবিতে দেশীয় আসবাবের বৃহৎ প্রদর্শনী, বিনামূল্যে প্রবেশ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৭ অপরাহ্ণ
0

দেশীয় আসবাবশিল্পের আধুনিক নকশা, পণ্যের বৈচিত্র্য ও নতুন উদ্ভাবন তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি...

টানা কয়েক দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

টানা কয়েক দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২০ পূর্বাহ্ণ
0

টানা কয়েক দফা দাম কমার পর দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে...

২০২৭ সালের মার্চে ইরানের অর্থনীতি ২৫% সংকোচনের আ'শ'ঙ্কা

২০২৭ সালের মার্চে ইরানের অর্থনীতি ২৫% সংকোচনের আ’শ’ঙ্কা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৩ অপরাহ্ণ
0

আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশের বেশি সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর দাবি, দেশটিতে বৈদেশিক মুদ্রার সংকট তীব্র হচ্ছে,...

পোশাক রপ্তানি বাড়লেও ইউরোপের বাজার মন্দা, উদ্বেগ দেশের রপ্তানিকারকদের

পোশাক রপ্তানি বাড়লেও ইউরোপের বাজার মন্দা, উদ্বেগ দেশের রপ্তানিকারকদের

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
0

ফ্রান্সের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, ইউরোপের ক্রেতাদের পোশাক কেনায় সতর্কতা এবং পণ্যের দাম কমানোর বাড়তি চাপ—এই তিন কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইউরোপের...

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ
0

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস...

Next Post
চলতি সপ্তাহেই পদ'ত্যাগ করছেন নাহিদ ইসলাম : নাগরিক কমিটির মুখপাত্র

চলতি সপ্তাহেই পদ'ত্যাগ করছেন নাহিদ ইসলাম : নাগরিক কমিটির মুখপাত্র

সর্বেশষ

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In