বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

পিএসভিকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ

নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
in খেলা
A A
পিএসভিকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ

পিএসভিকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এই জয়ের মাধ্যমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচ জিতে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে লস ব্লাঙ্কোসরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণ চালিয়ে গোলের সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে জালের দেখা পায়নি দলটি। বরং ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় রিয়ালকে।

আরও পড়ুন

মোবাইল-মাদকের আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে ডিএনসিসি কাপ

সাংবাদিকদের একঘেয়েমি কাটাতে এবিজি মিডিয়া কাপ ফুটবল

বিরতির পর অবশ্য সম্পূর্ণ ভিন্ন রূপে মাঠে ফেরে মাদ্রিদের ক্লাবটি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে সমতায় ফেরে রিয়াল। এরপর ম্যাচের ৬০ মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। তার অসাধারণ ফিনিশিংয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে বার্নাব্যুর দর্শকরা।

এর মাত্র চার মিনিট পর ব্যবধান বাড়ান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আর্দা গুলারের পাস থেকে বল জালে পাঠিয়ে রিয়ালকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

ম্যাচের ৮৪ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এতে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১। পিএসভির রক্ষণভাগ তখন কার্যত দিশেহারা। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে জুড বেলিংহ্যামের পাস থেকে গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে চার গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। টানা জয়ের ধারায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রেখেছে লস ব্লাঙ্কোসরা।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এমবাপ্পেচ্যাম্পিয়ন্স লিগজুড বেলিংহ্যামপিএসভি আইন্দহোভেনভিনিসিয়ুস জুনিয়ররিয়াল মাদ্রিদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মোবাইল-মাদকের আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে ডিএনসিসি কাপ

মোবাইল-মাদকের আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে ডিএনসিসি কাপ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৮ পূর্বাহ্ণ
0

রাজধানীর তরুণদের খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।...

সাংবাদিকদের একঘেয়েমি কাটাতে এবিজি মিডিয়া কাপ ফুটবল

সাংবাদিকদের একঘেয়েমি কাটাতে এবিজি মিডিয়া কাপ ফুটবল

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১২ অপরাহ্ণ
0

সংবাদ সংগ্রহ, মাঠে ছুটে চলা, নিউজরুমের ব্যস্ততা আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিবেদন তৈরির মধ্যেই প্রতিদিন কাটে সংবাদকর্মীদের কর্মজীবন। পেশাগত এই ব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে কিছুটা সময় আনন্দ...

৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ!

৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ!

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪০ পূর্বাহ্ণ
0

আগামী গ্রীষ্মকালীন দলবদলে আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরাতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা কোপের এক প্রতিবেদনে...

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-নরওয়ে

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-নরওয়ে

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৭ পূর্বাহ্ণ
0

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্ডিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ দিকে ১০...

ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী

ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৪ পূর্বাহ্ণ
0

ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই উত্তেজনা আর দর্শকদের বাড়তি আগ্রহ। এবার সেই বহুল আকাঙ্ক্ষিত দ্বৈরথের আবহ তৈরি হলো ঢাকার আনভীর ক্রিকেট স্টেডিয়ামেও। এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর ভারত-পাকিস্তান...

Next Post
জিয়াউল আহসানের মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন

জিয়াউল আহসানের মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন

সর্বেশষ

জিয়াউল আহসানের মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন

জিয়াউল আহসানের মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন

নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৭ পূর্বাহ্ণ
পিএসভিকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ

পিএসভিকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ

নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা

নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৮ পূর্বাহ্ণ
সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

সোহেল খানকে শেষবারের মতো দেখতে পৈতৃক বাড়িতে মানুষের ঢল

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৩ অপরাহ্ণ
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

নভেম্বর ২৪, ২০২৬ — অগ্রহায়ণ ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In