বুধবার, মে ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home প্রবাস

প্যারিসে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের ইফতার মাহফিল

মার্চ ৭, ২০২৬ — ফাল্গুন ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:২৬ পূর্বাহ্ণ
in প্রবাস
A A
প্যারিসে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের ইফতার মাহফিল

প্যারিসে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের ইফতার মাহফিল

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইফতার মাহফিলের আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের ফ্রান্স শাখা। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় প্যারিসের ১০ম অ্যারোঁদিসমঁর একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী রাজনৈতিক ও সামাজিক নেতারা অংশ নিয়ে বাংলাদেশের গণতন্ত্র, সংস্কার এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

কফিনবন্দি হয়ে ফিরলেন ২৮ বছরের প্রবাসী মোস্তফা

পর্তুগালে ট্রেনের ধাক্কায় মির্জাপুরের যুবক নিহত

সংগঠনের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব কাওসার আহমেদ ও নির্বাহী সদস্য সাকিব হোসাইনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এনসিপি ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক ফরমান উল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী।

বিশেষ অতিথির বক্তব্যে ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের বলেন, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পথ চলতে চায় এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশি নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর বলেন, নতুন সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করে, তবে সবাইকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। জুলাইয়ের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক’ কমিটির সদস্য ইশতিয়াক আকিব, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মাহবুব হোসাইন ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি ড. আব্দুল মালেক ফারাজী, সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমেদ এবং বাংলাদেশি নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম ভুঁইয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে এনসিপি ফ্রান্স শাখার আহ্বায়ক বলেন, ফ্যাসিস্ট শাসনামলে তারা দীর্ঘদিন একসঙ্গে নির্যাতনের শিকার হয়েছেন। এখন ক্ষমতাসীন ও বিরোধী সব রাজনৈতিক শক্তির মধ্যে সৌহার্দ্য তৈরি করে দেশকে এগিয়ে নিতে হবে।

এ সময় বক্তারা জুলাই শহীদ ও আহতদের স্মরণ করে পুরনো সংবিধানের সমালোচনা করেন এবং সংবিধান, আইন-প্রশাসন ও শিক্ষাব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইফতার মাহফিলএনসিপি ডায়াস্পোরা এলায়েন্সপ্যারিসপ্রবাসী কমিউনিটিপ্রবাসী বাংলাদেশিফ্রান্স বিএনপিরাজনীতিসংস্কার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কফিনবন্দি হয়ে ফিরলেন ২৮ বছরের প্রবাসী মোস্তফা

কফিনবন্দি হয়ে ফিরলেন ২৮ বছরের প্রবাসী মোস্তফা

by নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৯ পূর্বাহ্ণ
0

দীর্ঘ ২৮ বছরের প্রবাসজীবনের অবসান হলো কফিনবন্দি হয়ে দেশে ফেরার মধ্য দিয়ে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বেড়ীখোলা গ্রামের সৌদি প্রবাসী মোস্তফা মিয়া সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত...

পর্তুগালে ট্রেনের ধাক্কায় মির্জাপুরের যুবক নিহত

পর্তুগালে ট্রেনের ধাক্কায় মির্জাপুরের যুবক নিহত

by নিজস্ব প্রতিবেদক
মে ১৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪১ পূর্বাহ্ণ
0

পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৫) নামে টাঙ্গাইলের মির্জাপুরের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার বাংলাদেশি অভিবাসী গুরুতর আহত হয়েছেন।...

মালদ্বীপে ছাদ থেকে পড়ে চাঁদপুরের প্রবাসী যুবকের মৃত্যু

মালদ্বীপে ছাদ থেকে পড়ে চাঁদপুরের প্রবাসী যুবকের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২৬ — চৈত্র ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

মালদ্বীপ-এর রাজধানী মালে শহরে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে চাঁদপুরের হাজীগঞ্জের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত হানজালা (৩০) উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে...

সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা ও ইফতার অনুষ্ঠিত

সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা ও ইফতার অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৫৪ অপরাহ্ণ
0

অস্ট্রেলিয়ার সিডনিতে টেলিভিশন রিপোর্টাস ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর আয়োজন্যে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত প্রায় ৩০ জন সাংবাদিককে ট্রাব অস্ট্রেলিয়ার পক্ষ...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২৬ — পৌষ ২৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
0

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. সাইয়েদ আহমদ বিল্লাল (৩২) নামে গফরগাঁও উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে এই দুর্ঘটনা...

Next Post
আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

সর্বেশষ

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In