মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশ্ব

ফ্রান্সের পর ভারতে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবি, শুরু বিতর্ক

জুলাই ২৭, ২০২৬ — শ্রাবণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
in বিশ্ব
A A
ফ্রান্সের পর ভারতে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবি, শুরু বিতর্ক

ফ্রান্সের পর ভারতে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবি, শুরু বিতর্ক

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস হওয়ার পর একই ধরনের উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে ভারতেও। দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান জোহো–এর সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্রীধর ভেম্বু শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ফ্রান্সের পার্লামেন্টের উভয় কক্ষে আইনটি পাস হয়। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করার আইন প্রণয়ন করল ফ্রান্স। একই আইনে শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আজও দিল্লিতে বিক্ষোভ, আবারও আটক নেহা বোরা

মুক্তির পর যে বার্তা দিলেন ধ্রুব রাঠি

ফ্রান্সের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শ্রীধর ভেম্বু সামাজিক মাধ্যমে লিখেছেন, “ভারতেরও উচিত ছোট শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা। তাদের বই পড়া, বাইরে খেলাধুলা করা এবং মোবাইল স্ক্রিন থেকে দূরে থাকা প্রয়োজন।”

তবে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ শিশুদের মানসিক ও সামাজিক বিকাশের স্বার্থে এ প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন, আবার অনেকে ব্যক্তিগত জীবনে সরকারের হস্তক্ষেপ হিসেবে এর সমালোচনা করেছেন।

এদিকে বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা শশী থারুর ও তার ছেলে ঈশান থারুরের মধ্যে সামাজিক মাধ্যমে একটি রসাত্মক বিতর্কও শুরু হয়।

ঈশান থারুর এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “ছোট শিশুদের সোশ্যাল মিডিয়ায় থাকা উচিত নয়। তবে তার আগে ভারতের উচিত হোয়াটসঅ্যাপে ‘বুমারদের’ নিষিদ্ধ করা।”

জবাবে শশী থারুর ছেলের পোস্ট শেয়ার করে ভারতের উচ্চ জন্মহারের প্রসঙ্গ টেনে রসিকতা করে লেখেন, “ভারতের জনসংখ্যার ধারা বিবেচনায় তোমাদের প্রজন্মও ‘বেবি বুমার’ হওয়ার যোগ্যতা রাখে।”

বাবা-ছেলের এই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাদের রসবোধের প্রশংসা করছেন, আবার কেউ কেউ শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়েও নতুন করে বিতর্ক শুরু করেছেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ঈশান থারুরজোহোপ্রযুক্তি সংবাদফ্রান্সভারতশশী থারুরশিশুশ্রীধর ভেম্বুসামাজিক যোগাযোগমাধ্যমসোশ্যাল মিডিয়া

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আজও দিল্লিতে বিক্ষোভ, আবারও আটক নেহা বোরা

আজও দিল্লিতে বিক্ষোভ, আবারও আটক নেহা বোরা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
0

ভারতের দিল্লিতে বিক্ষোভ চলাকালে আবারও আটক হয়েছেন সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। রোববার (১১ অক্টোবর) বিক্ষোভস্থল থেকে তাঁকে আটক করে পুলিশ। বিবিসি...

মুক্তির পর যে বার্তা দিলেন ধ্রুব রাঠি

মুক্তির পর যে বার্তা দিলেন ধ্রুব রাঠি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৯ অপরাহ্ণ
0

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের পর শনিবার গভীর রাতে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে মুক্তির পর ঘটনাটিকে আটক নয়, ‘অপহরণ’ বলে দাবি করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া...

হুতিদের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র?

হুতিদের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৭ পূর্বাহ্ণ
0

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় যুক্তরাষ্ট্রের নাগরিকসহ ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। এ ঘটনার পর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের...

দিল্লিতে বিক্ষোভ ঘিরে হাজারো মানুষ আটক

দিল্লিতে বিক্ষোভ ঘিরে হাজারো মানুষ আটক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক বিক্ষোভকারীকে আটক করা...

সিজেপি নেতাদের আটকে মোদি সরকারের সমালোচনায় কেজরিওয়াল-রাহুল

সিজেপি নেতাদের আটকে মোদি সরকারের সমালোচনায় কেজরিওয়াল-রাহুল

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৬ — আশ্বিন ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ অপরাহ্ণ
0

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলটির নেতাদের আটকের ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস নেতা...

Next Post
বাংলাদেশে পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত : নেসলে ও বিসিএসআইআরের যৌথ উদ্যোগ

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত : নেসলে ও বিসিএসআইআরের যৌথ উদ্যোগ

সর্বেশষ

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রিল কেটে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ প্রতিমা লুট

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রিল কেটে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ প্রতিমা লুট

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর

নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৬ অপরাহ্ণ
ডেঙ্গু শনাক্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় ২১৬৭

ডেঙ্গু শনাক্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় ২১৬৭

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৫ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বিএনপি নেতা-কর্মীর সম্পৃক্তের সুযোগ রাখা হয়নি: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বিএনপি নেতা-কর্মীর সম্পৃক্তের সুযোগ রাখা হয়নি: সমাজকল্যাণ মন্ত্রী

অক্টোবর ১২, ২০২৬ — আশ্বিন ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In