খবর বাংলা ডেস্ক :
বিশ্বের বায়ুদূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২০৭, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অন্যদিকে ১৩২ স্কোর নিয়ে তালিকার ১০ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সোমবার (১৩ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। এর আগে রোববার (১২ এপ্রিল) ১৪৯ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে ছিল ঢাকা।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ১৯৬। ভারতের দিল্লি ১৮৭ স্কোর নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এছাড়া সেনেগালের রাজধানী ডাকার ১৭১ স্কোর নিয়ে রয়েছে চতুর্থ অবস্থানে।
বায়ুমানের স্কোর অনুযায়ী, ০ থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১ থেকে ২০০ হলে সেটি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এ অবস্থায় শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্ট বা অন্যান্য রোগে আক্রান্তদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে যাওয়া কমিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











