মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাসাইল থানাধীন কাশিল ইউনিয়নের কৈচুরী তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাসাইল উপজেলার আইসড়া গ্রামের মো. আমির হকের ছেলে মো. ইয়াহিয়া ওরফে ইয়ামিন (২২) এবং লাল্টু সরকারের ছেলে আসলাম সরকার সানিম (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানার একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাকা রাস্তার ওপর থেকে ৪৪ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।











