রবিবার, অক্টোবর ৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

বিমানবন্দরে মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

অক্টোবর ৩, ২০২৬ — আশ্বিন ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৮ অপরাহ্ণ
in জাতীয়
A A
বিমানবন্দরে মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

বিমানবন্দরে মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। আদালত মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি কি এআই দিয়ে তৈরি? যা জানা গেল অনুসন্ধানে

রিমান্ড শুনানিতে আখতারুজ্জামান নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। মামলা হওয়ার আগেই ডিবি পুলিশ তার বাসায় গিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যান থেকে নেমে আখতারুজ্জামান ক্ষোভ প্রকাশ করেন এবং মাথার হেলমেট ছুড়ে ফেলেন। এদিকে আদালত চত্বরে জামায়াতের নেতাকর্মীরা স্লোগান দেন।

যে ঘটনায় মামলা মামলার এজাহার অনুযায়ী, ১ অক্টোবর মদিনা থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা ঢাকায় আসার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। লাগেজ পেতে বিলম্ব হওয়ায় সেখানে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান।

এজাহারে অভিযোগ করা হয়েছে, পরিস্থিতি শান্ত করার সময় আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং তাকে গালিগালাজ ও হুমকি দেন। একই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য আলামত যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগগুলো এখন তদন্তাধীন; আদালতে এসব অভিযোগ প্রমাণিত হয়নি।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আখতারুজ্জামানআদালতজামায়াতডিবিবিমানবন্দর মামলামেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানরিমান্ডশাহজালাল বিমানবন্দর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৯ অপরাহ্ণ
0

অক্টোবর মাসের জন্য গৃহস্থালিতে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (৪ অক্টোবর) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর ঘোষণা...

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি কি এআই দিয়ে তৈরি? যা জানা গেল অনুসন্ধানে

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি কি এআই দিয়ে তৈরি? যা জানা গেল অনুসন্ধানে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০১ অপরাহ্ণ
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদনা করা—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া...

শুরু হচ্ছে পে ফিক্সেশন যেব তথ্য লাগবে সরকারি চাকরিজীবীদের

শুরু হচ্ছে পে ফিক্সেশন যেব তথ্য লাগবে সরকারি চাকরিজীবীদের

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৩ অপরাহ্ণ
0

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কত হবে এবং অক্টোবরের বেতনের সঙ্গে কত টাকা বকেয়া পাওয়া যাবে—এখন সেটিই বড় প্রশ্ন। নতুন বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন কার্যক্রম...

সালমান মুক্তাদিরের স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পুরো পরিবার মদের ব্যবসায় জড়িত

সালমান মুক্তাদিরের স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পুরো পরিবার মদের ব্যবসায় জড়িত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪১ অপরাহ্ণ
0

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডসহ রাজধানীর চারটি বার ও প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন গোয়েন্দা সংস্থা।...

শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ

শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৩ অপরাহ্ণ
0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯...

Next Post
ডিজিটালের আওতায় আসছে বিবাহ-তালাক নিবন্ধন, কী কী সুবিধা মিলবে?

ডিজিটালের আওতায় আসছে বিবাহ-তালাক নিবন্ধন, কী কী সুবিধা মিলবে?

সর্বেশষ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ১

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ১

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৯ অপরাহ্ণ
মজলুম জননেতার মহীয়সী জীবনসঙ্গী: আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

মজলুম জননেতার মহীয়সী জীবনসঙ্গী: আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৪ অপরাহ্ণ
উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা তৈরিতে নভেম্বরে আসছে ‘উদ্যোগ’ স্কিম

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা তৈরিতে নভেম্বরে আসছে ‘উদ্যোগ’ স্কিম

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৯ অপরাহ্ণ
দুর্গাপূজায় গুজব-উসকানি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

দুর্গাপূজায় গুজব-উসকানি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In