বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

ভুয়া ওয়ার্ক পারমিটে শ্রমবাজারের সর্বনাশ

অক্টোবর ২৮, ২০২৫ — কার্তিক ১৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
in জাতীয়
A A
ভুয়া ওয়ার্ক পারমিটে শ্রমবাজারের সর্বনাশ

ভুয়া ওয়ার্ক পারমিটে শ্রমবাজারের সর্বনাশ

ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসা আবেদনের ফলে পূর্ব ইউরোপের দুই দেশে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশ সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়ার ভিসা আবেদনে ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহারের প্রমাণ পেয়েছে দেশ দুটির দূতাবাস। ইতোমধ্যে তারা বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করেছে। এসব জালিয়াতি না থামালে ভিসা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।

দুই দেশের কূটনৈতিক সূত্র জানান, উত্তর মেসিডোনিয়ায় দূতাবাসে ভিসার আবেদন করা ৯০ শতাংশ বাংলাদেশি কর্মীর ওয়ার্ক পারমিট ভুয়া। সার্বিয়ার ক্ষেত্রেও একই চিত্র। দুই মাস যাবৎ বাংলাদেশি কর্মীদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করছে না দেশ দুটি। তবু নিয়মিত এসব ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসার আবেদন আসছে।

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

এভাবে চলতে থাকলে শিগগিরই বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করা হবে।
সম্প্রতি উত্তর মেসিডোনিয়াতে বাংলাদেশি পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এর মধ্যে দুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও একজনের বাড়ি সিলেটে। এ চক্রকে আটকের বিষয়টি দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়।

সেখানে গ্রেপ্তারকৃত চক্রের সদস্যদের বিচার শেষে জেলে পাঠানো অথবা ডিপোর্ট (নিজ দেশে ফেরত পাঠানো) করার সিদ্ধান্ত হয়। এদিকে সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়ার দূতাবাসে ভিসার আবেদনে ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সার্বিয়ার নকল স্টিকার ভিসা বানিয়ে প্রতারণা করছে একটি চক্র। এর ফলে একদিকে কর্মীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, অন্যদিকে হুমকির মুখে পড়ছে বাংলাদেশের শ্রমবাজার।
শ্রমিক ভিসায় কাউকে বিদেশে পাঠাতে হলে ওয়ার্ক পারমিট, ভিসার পাশাপাশি শ্রমশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) স্মার্ট কার্ড প্রয়োজন।

প্রতারক চক্রগুলো প্রথমে ভুয়া ওয়ার্ক পারমিট বানিয়ে ভিসার আবেদন করে। ভিসা আবেদন বাতিল হলে তারা নিজেরাই নকল স্টিকার ভিসা বানিয়ে পাসপোর্টে যুক্ত করে। ভিসার বিপরীতে কর্মীর জন্য নেওয়া হয় বিএমইটি স্মার্ট কার্ড। এরপর বিমানের টিকিট কেটে যাত্রীদের ইউরোপের বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় এসব নকল ভিসাধারীকে।

জানা যায়, প্রতারক চক্র সমাজমাধ্যম ব্যবহার করে বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে। উন্নত জীবন, মোটা অঙ্কের বেতনের প্রলোভনে তাদের আকৃষ্ট করা হয়।

এ রকমই প্রতারণার শিকার মাজেদুল ইসলাম বলেন, ‘গত মে মাসে সার্বিয়ার শ্রমিক ভিসার জন্য অনলাইনে আবেদন করি। দীর্ঘদিন যাবৎ আবেদনটি অপেক্ষমাণ তালিকায় ছিল। তবে সম্প্রতি এজেন্সির কর্মকর্তারা আমার আবেদন আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে দেন। এর আগ পর্যন্ত আমার আবেদন অপেক্ষমাণ তালিকাতেই ছিল। এখন এজেন্সি থেকে বলছে, এক মাসের মধ্যে অ্যাপ্রুভাল ও স্টিকার ভিসা দেবে।’

তথ্যমতে এ সবই প্রতারণা। ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে আবেদন করার কারণে ভিসা আবেদন অনুমোদন হয়নি। এখন তারা ভুয়া অ্যাপ্রুভাল লেটার ও স্টিকার ভিসা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে।

এসব বিষয়ে জানতে চাইলে নয়াদিল্লির উত্তর মেসিডোনিয়া দূতাবাসের রাষ্ট্রদূত (বাংলাদেশের অনাবাসি রাষ্ট্রদূত) স্লোবোড্যান উজনভ বলেন, ‘দুই মাস যাবৎ বাংলাদেশিদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করেনি উত্তর মেসিডোনিয়া। এর পরও কিছু অসাধু চক্র ভুয়া পারমিট ব্যবহার করে প্রতিনিয়ত ভিসার জন্য আবেদন করছে। এ পরিস্থিতির পরিবর্তন না হলে শিগগিরই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দেওয়া হবে।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আওয়ামী লীগআপডেট টাঙ্গাইলআমাদের টাঙ্গাইলখবরবাংলা২৪ডটকমভুয়া ওয়ার্ক পারমিটে শ্রমবাজারের সর্বনাশ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
0

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে...

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
0

দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীরা বিনা খরচে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান ভিসায় জাপানে...

আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
0

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব মসজিদের পূর্ব সাহানে...

নিত্যপণ্য কিনতে ৮ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা টিসিবির

নিত্যপণ্য কিনতে ৮ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা টিসিবির

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৬ পূর্বাহ্ণ
0

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোজ্যতেল, মসুর ডাল...

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৮ পূর্বাহ্ণ
0

আগামীকাল বুধবার (২৬ আগস্ট) সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে সরকারি চাকরিজীবী, ব্যাংকার ও নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাধারণ ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের...

Next Post
মির্জাপুরে ১৩ গ্রামের মানুষের দুর্ভোগ

মির্জাপুরে ১৩ গ্রামের মানুষের দুর্ভোগ

সর্বেশষ

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪১ অপরাহ্ণ
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৮ অপরাহ্ণ
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In