শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

মব সন্ত্রাস বাড়ছে, নিরপরাধ মানুষও ঝুঁকিতে

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
মব সন্ত্রাস বাড়ছে, নিরপরাধ মানুষও ঝুঁকিতে

মব সন্ত্রাস বাড়ছে, নিরপরাধ মানুষও ঝুঁকিতে

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

‘আমার পোলাতো চোর আছিল না, রাস্তা থাইক্যা ধইরা ওরা পোলাডারে পিডাইয়া মারছে। আমি এর বিচার চাই।’ এভাবেই বলছিলেন সন্তান হারিয়ে অসহায় নারী দিলরুবা আক্তার। তিনি গত ৩১ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানার সদরঘাট এলাকায় মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত বিআইডব্লিউটির ইলেকট্রিশিয়ান আনোয়ার হোসেন বাবুর মা। তিনি হাউমাউ করে কাঁদছিলেন আর বলছিলেন, ‘আমার নিরপরাধ পোলারে যারা পিটিয়ে মারছে তাদের বিচার চাই।’ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে আনোয়ার হোসেন চোর ছিলেন না। এ ঘটনায় মামলা হলেও বেশির ভাগ অপরাধী এখনো গ্রেপ্তার হয়নি। পুরান ঢাকার রায়সাহেব বাজার স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মবের শিকার হয়েছেন এক ক্রেতা।

রেস্টুরেন্টের স্টাফরা ওই ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করতে থাকেন। আশপাশে থাকা অন্যরা পরিস্থিতি থামানোর চেষ্টা করলেও সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত শনিবার এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ তো মাত্র দুটি ঘটনা।

আরও পড়ুন

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, রিট খারিজ

র‌্যাবের শুধু নাম-পোশাক বদল নয়, আচরণেও পরিবর্তন চান রুমিন ফারহানা

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে এখনো ঘটেই চলছে মবের ঘটনা। মব সন্ত্রাস থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষ। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার পর মব সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেও দুর্বৃত্তরা নানা কায়দায় নিজেদের উদ্দেশ্য হাসিল করে যাচ্ছে। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে দেশে মব সন্ত্রাসে নিহত ৩০৮ জন। যার বেশির ভাগ ঘটনায় তদন্তে অগ্রগতি নেই।

এমনকি হামলা, হত্যা, আগুনের ঘটনায় জড়িতদের বেশির ভাগ এখনো গ্রেপ্তার হয়নি বলে সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে।
অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেই আইন হাতে তুলে নেওয়ার ঘটনা (গণপিটুনি) বেড়ে যায়। গণপিটুনি আইন ও সামাজিক রীতি বহির্ভূত এক ধরনের নির্যাতন ও সহিংসতা। এ ছাড়া ব্যক্তিগত শত্রুতা ও উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে প্রতিপক্ষকে পিটিয়ে আহত করা কিংবা হত্যা করার মতো সুযোগ নেওয়ার চেষ্টা করে। তবে নতুন সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে নিয়ে মবের মতো ঘটনা নিয়ন্ত্রণ করে জনমনে স্বস্তি দেবে বলে আমরা আশাবাদী।

মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, ‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সহিংসতার পরিমাণ গত ৫ আগস্টের পর দেশে বেড়ে যায়। সে সময়ের সরকার তা বন্ধ করতে তেমন পদক্ষেপ নেয়নি। কখনো কখনো কাউকে জোর করে কোনো পদ থেকে নামিয়ে দেওয়াসহ নানাভাবে ‘মবের’ সাহায্য নেওয়া হয়েছে। এ কারণেই বেড়েছে এসব মব কেন্দ্রিক সহিংসতা। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মবের শিকার হয়েছেন। এ ব্যাপারে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তবে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব পেয়ে প্রশাসনের সক্রিয়তা বাড়ানো হচ্ছে বলে জানিয়ে সংশ্লিষ্ট একাধিক সূত্র। দায়িত্ব নেওয়ার পর শিগগির সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

খোদ স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মব কালচারের দিন শেষ। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ বলেন, র‌্যাবের প্রতিটি সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সর্বোচ্চটা দিয়ে দিচ্ছে। মব সন্ত্রাস যেই ঘটনানোর চেষ্টা করবে র‌্যাব তাকে আইনের আওতায় নিয়ে আসবে। অপরাধীকে আমরা অপরাধী হিসেবেই দেখি।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র-আসকের জরিপ বিশ্লেষণে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের হিসাবে দেখা যায়, ২০২৪ সালে মব সন্ত্রাসের ঘটনায় ১২৮ জনের মৃত্যু হয়, এর মধ্যে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ৫ মাসে ৯৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০২৫ সালে ১৯৮ জনের মৃত্যু হয় এবং ২০২৬ সালের জানুয়ারি মাসে ১৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া সংখ্যালঘুদের ওপর ২১১টি মব সন্ত্রাসের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৪৮৭টি বাসা-বাড়িতে হামলা চালানো হয়, আগুন দেওয়া হয় ৮৮টি বাড়িতে। এ ছাড়া সংখ্যালঘুদের ১১৩টি ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। একই সঙ্গে ৪৭টি মন্দির-মঠ ও ১৯৪টি প্রতিমা ওপর হামলার ঘটনা ঘটে। এসব সার্বিক ঘটনায় ৭৮ জন আহত ও পাঁচজন নিহত হন। ওই সময়ে সারা দেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে মব সন্ত্রাস চালানো হয়। এতে পুলিশ বাহিনীর সদস্যরা যেমন হতাহত হন, তেমনি অনেকের মধ্যে দেখা দেয় আতঙ্ক ও মানসিক চাপ।

পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, পুলিশের ওপর মব সন্ত্রাস, হামলা, হেনস্তার ঘটনায় অনেক মামলা হয়েছে। এর মধ্যে ৭০টি ছিল বড় ধরনের হামলার ঘটনা। এর মধ্যে ২০২৪ সালের সেপ্টেম্বরে ২৪টি, অক্টোবরে ৩৪টি, নভেম্বরে ৪৯টি, ডিসেম্বরে ৪৩টি মামলা ছিল উল্লেখযোগ্য। এরপর আরও অনেক হামলার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় দায়ের করা বেশির ভাগ আসামি সাবেক সরকারের সময় গ্রেপ্তার হয়নি। এমনকি অভিযুক্ত অনেক অপরাধীকে সরকারের নানা চাপের কারণে গ্রেপ্তার করা যায়নি।

গণপিটুনির মতো ঘটনা বেড়ে যাওয়ার পেছনে কিছু কারণ আছে বলে মনে করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. সাইদুর রহমান। তিনি বলেন, প্রথমত, এটির নেপথ্যে ছিল পরিকল্পিত উসকানি, সরকারের সহযোগী বিভিন্ন গোষ্ঠী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় কিছু ব্যক্তি এতে ইন্ধন জোগায়। দ্বিতীয়ত, পুলিশের নিষ্ক্রিয়তা একটা বড় কারণ। সর্বোপরি সরকারের উদাসীনতা ও কোনো পদক্ষেপ নিতে অনীহার কারণেই গণপিটুনির প্রবণতা বাড়ে।
অপরাধ বিশ্লেষক সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা বলেন, ‘মব সন্ত্রাসের মাধ্যমে একজন নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা আইনের দৃষ্টিতে চরম অপরাধ। যারা এভাবে আইন নিজের হাতে তুলে নেয় তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। তা না হলে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমাজে মব ভায়োলেন্স চলেছে। সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে থাকলে এ ধরনের ঘটনা কম ঘটবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

আরও যত ঘটনা : গত ৩১ অক্টোবর দুপুরে রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আবদুল মান্নান নামের এক নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় এক কিশোর চালককে গণপিটুনি দেয় স্থানীয়রা। আগের দিন ৩০ অক্টোবর ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজে সহকর্মীরা পিটিয়ে আহত করেন সেলিম আহমেদ লিটন নামের এক শিক্ষককে। এর আগে ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও মব সন্ত্রাসের মাধ্যমে অনেককে হত্যা করা হয়। গাইবান্ধার গবিন্দগঞ্জ উপজেলায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ তথ্য জানিয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়ে তদন্ত চলছে।’

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইনশৃঙ্খলাগণপিটুনিঢাকাবাংলাদেশমব সন্ত্রাসমানবাধিকার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, রিট খারিজ

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, রিট খারিজ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ অপরাহ্ণ
0

পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের পৃথক...

র‌্যাবের শুধু নাম-পোশাক বদল নয়, আচরণেও পরিবর্তন চান রুমিন ফারহানা

র‌্যাবের শুধু নাম-পোশাক বদল নয়, আচরণেও পরিবর্তন চান রুমিন ফারহানা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৭ অপরাহ্ণ
0

র‌্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের পর যেন শুধু নাম ও পোশাক পরিবর্তন হয়, কিন্তু কার্যক্রম ও আচরণে কোনো পরিবর্তন না আসে—এমনটি চান না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

বিগত সরকার শুধু ঋণখেলাপিই করেনি হিসাবেও গড়মিল করেছিল: প্রধানমন্ত্রী

বিগত সরকার শুধু ঋণখেলাপিই করেনি হিসাবেও গড়মিল করেছিল: প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৫৫ অপরাহ্ণ
0

বিগত আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্টরা শুধু বিপুল পরিমাণ ঋণখেলাপি করেনি, ঋণের হিসাবেও গড়মিল করা হয়েছিল বলে মন্তব্য করেছেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব...

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন,...

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, আমন্ত্রণের ধরন নিয়ে আপত্তি

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, আমন্ত্রণের ধরন নিয়ে আপত্তি

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৭ অপরাহ্ণ
0

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের আপত্তি থাকায় সরকারপ্রধান সম্মেলনে যোগ দেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন...

Next Post
হাদি হত্যায় গ্রেপ্তার দুইজনকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে

হাদি হত্যায় গ্রেপ্তার দুইজনকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে

সর্বেশষ

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, রিট খারিজ

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, রিট খারিজ

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৯ অপরাহ্ণ
র‌্যাবের শুধু নাম-পোশাক বদল নয়, আচরণেও পরিবর্তন চান রুমিন ফারহানা

র‌্যাবের শুধু নাম-পোশাক বদল নয়, আচরণেও পরিবর্তন চান রুমিন ফারহানা

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৭ অপরাহ্ণ
বিগত সরকার শুধু ঋণখেলাপিই করেনি হিসাবেও গড়মিল করেছিল: প্রধানমন্ত্রী

বিগত সরকার শুধু ঋণখেলাপিই করেনি হিসাবেও গড়মিল করেছিল: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৫৫ অপরাহ্ণ
এক ছাদের নিচে নতুন-পুরোনো-রিকন্ডিশন্ড গাড়ির সমাহার

এক ছাদের নিচে নতুন-পুরোনো-রিকন্ডিশন্ড গাড়ির সমাহার

সেপ্টেম্বর ১০, ২০২৬ — ভাদ্র ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In