খবরবাংলা ডেস্ক :
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির সার্ভিস কোয়ালিটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
গত ৯ নভেম্বর থেকে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিবরণ
- প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
- বিভাগ: সার্ভিস কোয়ালিটি
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- বয়সসীমা: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৬ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের প্রতিবেদন তৈরি ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুযোগ-সুবিধা ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৬।
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: www.mutualtrustbank.com










