বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আন্তর্জাতিক

মেক্সিকান নাগরিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন উত্তেজনা

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৪ অপরাহ্ণ
in আন্তর্জাতিক
A A
মেক্সিকান নাগরিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন উত্তেজনা

মেক্সিকান নাগরিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন উত্তেজনা

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–এর অভিযানে এক মেক্সিকান নাগরিক নিহত হওয়ার ঘটনায় ওয়াশিংটন ও মেক্সিকোর মধ্যকার কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম যুক্তরাষ্ট্রে মেক্সিকান নাগরিকদের মৃত্যুর ঘটনায় স্বাধীন দেওয়ানি ও ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন।

দুই দেশ যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিলেও অভিবাসন, বাণিজ্য ও সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে তাদের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর কঠোর অভিবাসন নীতির কারণে সেই উত্তেজনা আরও বেড়েছে।

আরও পড়ুন

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

হিউস্টনে গুলিতে নিহত মেক্সিকান নাগরিক গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে আইসিই অভিযানে নিহত হন ৫২ বছর বয়সী মেক্সিকান নাগরিক লরেঞ্জো সালগাদো আরাউজো।

আইসিইর দাবি, তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং একটি ট্রাফিক সিগন্যালে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িকে ধাক্কা দেওয়ার পাশাপাশি কর্মকর্তাদের নির্দেশ অমান্য করেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালানো হয়।

তবে নিহতের পরিবার এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য, আরাউজো জানতেন না যে তাকে অনুসরণ করা গাড়িটি আইনশৃঙ্খলা বাহিনীর। বিষয়টি বুঝতে পারলে তিনি অবশ্যই গাড়ি থামাতেন।

১৭ মেক্সিকানের মৃত্যুর তদন্ত দাবি মেক্সিকো সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে আইসিইর হেফাজত ও অভিযানে ১৭ জন মেক্সিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন আটক কেন্দ্রে চিকিৎসার অবহেলা বা প্রতিকূল পরিবেশে এবং তিনজন অভিযান চলাকালে নিহত হয়েছেন।

এ ঘটনার পর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের কাছে স্বাধীন তদন্তের দাবি জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত মেক্সিকান নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের ভিন্নমত শিনবাউমের অবস্থান নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত ছিল। আবার অন্যদের মতে, ১৭ জনের মৃত্যুর পর নয়, আরও আগেই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল।

মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির গবেষক হোসে লুইস ভালদেস উগালদে বলেন, এই ঘটনা দুই দেশের নিরাপত্তা, অভিবাসন ও বাণিজ্যিক সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ফাউস্তো প্রেতেলিন মনে করেন, বর্তমানে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সম্পর্ক সাম্প্রতিক সময়ের অন্যতম সংকটপূর্ণ অবস্থায় রয়েছে এবং এই ইস্যু উত্তেজনা আরও বাড়াতে পারে।

যুক্তরাষ্ট্রের অবস্থান শিনবাউমের অভিযোগের জবাবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, আইসিই এজেন্টদের প্রয়োজনীয় ন্যূনতম বলপ্রয়োগের প্রশিক্ষণ দেওয়া হয় এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তারা দায়িত্ব পালন করেন।

সংস্থাটির দাবি, আইসিই হেফাজতে থাকা ব্যক্তিদের পর্যাপ্ত খাবার, চিকিৎসা, আইনি সহায়তা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করা হয়।

কূটনৈতিক প্রতিবাদেও মেলেনি সমাধান মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১১টি কূটনৈতিক প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। কিন্তু তাতে সন্তোষজনক কোনো অগ্রগতি না হওয়ায় এখন বিকল্প পথ অনুসরণের কথা ভাবছে সরকার।

বিশ্লেষকদের মতে, উভয় দেশের অনড় অবস্থানের কারণে আপাতত ওয়াশিংটন ও মেক্সিকো সিটির সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অভিবাসনআইসিইআইসিই অভিযানআন্তর্জাতিক সংবাদকূটনৈতিক সম্পর্কক্লদিয়া শিনবাউমডোনাল্ড ট্রাম্পমানবাধিকারমেক্সিকান নাগরিকমেক্সিকোযুক্তরাষ্ট্রসীমান্ত সংকটহিউস্টন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
0

পূর্বানুমানকে ভুল প্রমাণ করে দ্রুত বাড়ছে সৌরবিদ্যুতের উৎপাদন। বিশ্বজুড়ে বিদ্যুতের উৎস হিসেবে সৌরশক্তি এখন পারমাণবিক শক্তিকেও ছাড়িয়ে যাচ্ছে। এক দশক আগেও বিশ্বের মোট বিদ্যুতের মাত্র ১ শতাংশ আসত...

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
0

স্পেনের মধ্যাঞ্চলীয় টলেডো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে...

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
0

১৯৫৬ সালের সুয়েজ সংকটে রাজনৈতিক ও আর্থিক চাপের মুখে ব্রিটেনকে মিসর থেকে সেনা প্রত্যাহার করতে হয়েছিল। এতে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটেনি, তবে বিশ্বশক্তি হিসেবে দেশটির সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে...

এসআইআর নিয়ে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে হলফনামা দিল ইসি

এসআইআর নিয়ে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে হলফনামা দিল ইসি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৯ অপরাহ্ণ
0

ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা তিনটি নির্দেশই সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, কোনো সিদ্ধান্তই মুখ্য নির্বাচন...

২০২৭ সালের মার্চে ইরানের অর্থনীতি ২৫% সংকোচনের আ'শ'ঙ্কা

২০২৭ সালের মার্চে ইরানের অর্থনীতি ২৫% সংকোচনের আ’শ’ঙ্কা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৩ অপরাহ্ণ
0

আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশের বেশি সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর দাবি, দেশটিতে বৈদেশিক মুদ্রার সংকট তীব্র হচ্ছে,...

Next Post
জাপানপ্রবাসী পরিবারের লুট হওয়া স্বর্ণ উদ্ধার, ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৪

জাপানপ্রবাসী পরিবারের লুট হওয়া স্বর্ণ উদ্ধার, ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৪

সর্বেশষ

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In