নিজস্ব প্রতিবেদক :
একুশে টেলিভিশনের সাংবাদিক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রিপন গত রোববার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার আহত হওয়ার খবর পেয়ে গভীরভাবে মর্মাহত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ঢাকায় সরকারি কাজে ব্যস্ত থাকায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বুধবার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিক কাজী রিপনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তাঁর ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর রবিউল ইসলাম।
এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ভিডিও কলে কাজী রিপনের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন। তিনি কাজী রিপনের দ্রুত সুস্থতা কামনা করেন।
পাশাপাশি কাজী রিপনের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।











