খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানায়। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
উল্লেখ্য, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
তথ্য সূত্র : যমুনা টিভি











