মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

“রশি বান ঝারা” দিয়ে হত্যা করা হয় সজিবকে (ভিডিওসহ)

অক্টোবর ১২, ২০১৯ — আশ্বিন ২৭, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি
A A

টাঙ্গাইলের মির্জাপুরে মারামারির প্রতিশোধ নিতেই সজিব হোসেন (১৭) নামে এক কিশোরকে হত্যা করেছে অভিযুক্তরা। আর তার জন্য তিন বছর ধরে চালিয়ে যাচ্ছিল বন্ধুত্বের সম্পর্ক। পরে “রশি বান ঝারা” দিয়ে তাকে হত্যা করা হয়।

এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো আলামিন (৩০), শামীম (২০), সাজ্জাত (২২), জুয়েল (২০) ও মনতাজ (২৮)। এদের প্রত্যেকের বাড়ি উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বলে জানা গেছে।

আরও পড়ুন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

এই ঘটনায় আসামি আলামিন নিজেকে একক দোষী সাব্যস্ত করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার এর আদালতে আসামি ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবান্দবন্দি প্রদান করে। আলামিন জানায়, অপহরণের দিন ২৫ সেপ্টেম্বরই তাকে হত্যা করে নদীর পারে বালি দিয়ে ঢেকে রাখে। পরে ২৯ সেপ্টেম্বর মরদেহটি নদী থেকে ভাসমান অবস্থায় মানিকগজ্ঞ থানা পুলিশ উদ্ধার করে।https://youtu.be/ZoeIT33tnfA

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন বছর আগে নিহত সজিব ও তার বন্ধুরা আসামি আলামিন ও তার বন্ধুদের সাথে মারামারিতে জড়িয়ে পরে। ঐ ঘটনায় আলামিনের মাথা ফেটে যায়। চিকিৎসা করিয়ে সুস্থ হতে সময় লাগে প্রায় ছয় মাস। এরপর আসামি আলামিন ঐ ঘটনার প্রতিশোধ নিতে নিহত সজিবের সাথে গভীর বন্ধুত্ব গড়ে তোলে। কিন্তু সজিব ঐ ঘটনা মনে রাখেনি বা তাকে চিনতে পারেনি। এভাবে তিন বছর অতিবাহিত হওয়ার পর আলামিন ঐ ঘটনার প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে। আর পরিকল্পনা মোতাবেক গত ২৫ সেপ্টেম্বর (বুধবার) কৌশলে সজিবকে ঘুরতে যাওয়ার কথা বলে দেলদুয়ার উপজেলার লাউহাটি এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে নিয়ে যায়।

এসময় আলামিন পূর্ব পরিকল্পনা মতো সাথে করে কয়েকটা ঘুমের ওষুধ নেয়। পরে লাউহাটি এলাকায় গিয়ে সজিবকে একটু দুরে রেখে সিগারেট ও জুস কিনে। আর জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আর সেই জুস সজিবকে খেতে দেয়। সজিব সরল বিশ^াসে জুস খাওয়ার পর মাথা ব্যথা ও ঘুমের ভাব চলে আসে। তখন সজিব মাথা ব্যথার কথা আলামিনকে বললে, আলামিন বলে, আমি একটা ঝারা জানি, “রশি বান ঝারা”। এই রশি বান ঝারা দিতে তো রশি লাগে কিন্তু রশি তো নাই। কাছাকাছি দাঁড়িয়ে থাকে ঘোড়ার গাড়ি থেকে আলামিন রশি এনে সজিবের হাত-পা বেঁধে ধলেশ্বরী নদীতে ফেলে দেয়। হাত-পা বাঁধার সময় সজিব আলামিনকে জিজ্ঞেস করে, “ভালো হবে তো বন্ধু?” উত্তরে আলামিন বলে, সব ভালো হয়ে যাবে। কোন ব্যথা থাকবে না।

এরপর যখন সজিবকে নদীতে ফেলে দেয়া হয় আর সজিব মারা যাচ্ছিল না, হাত-পা বাঁধা অবস্থায় সাঁতরে তীরের দিকে আসতে থাকে তখন আলামিন প্যান্ট খুলে লুঙ্গি পরে নদীতে নেমে জলে ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করে। তারপর সজিবের লাশ তীরে বালি দিয়ে ঢেকে রেখে আলামিন পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার সময় সজিবের মোবাইল ফোনটি নদীতে ফেলে দেয় কিন্তু সিম গুলো নিয়ে যায়।

এরপর আলামিন চলে যায় সফিপুর তার এক বন্ধুর কাছে। সেখান থেকে তার এক বন্ধুর কাছ পরিবার ও প্রেমিকার সাথে কথা বলার জন্য একটি পুরাতন মোবাইল সেট ধার চায়। আর বলে, আমার সেট নাই। ঐ বন্ধু তার একটি ব্যবহৃত পুরাতন সেট দেয়। তখন সে ঐ সেটে সজিবের সিম কার্ড ভরে প্রথমে সজিবের মাকে ফোন দিয়ে বলে, সজিব কই? তখন তার মা বলেন, সজিব তো তিনদিন যাবৎ বাড়িতে নাই। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আলামিন। পরের দিন আবার ফোন দিলে সজিবে বাবা ফোন রিসিভ করে, তখন আলামিন তাঁকে বলে, আপনার কাছে সজিব বড়, না টাকা বড়। সজিবকে পেতে হলে কালকের মধ্যে ১৫ লক্ষ টাকা দিতে হবে। তা না হলে ছেলেকে আর পাবেন না। তখন সজিবের বাবা কাকুতি মিনতি করে তার কাছ থেকে সময় বাড়াতে থাকে আর বিষয়টি পুলিশকে জানায়।

কিন্তু আসামি ধুরন্দর আলামিন সফিপুর থাকলেও ঐ সেট ও নম্বর দিয়ে কখনোই অন্য কারো সাথে কথা বলতো না। সব সময় মির্জাপুর থানার পাকুল্লা এলাকায় এসে কথা বলত। আর পুলিশকে ধোকা দিতে থাকে। কথা বলা শেষ হলে সেট বন্ধ করে সে আবার সফিপুর এলাকায় চলে যায়। ফলে পুলিশ তাকে শনাক্ত করতে বা তার অবস্থান নিশ্চিত হতে পারছিল না।

এরপর মির্জাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদুজ্জামান ডিবি’র এমআইএস শাখার সামছুজ্জানের সহযোগিতা নিয়ে মোবাইল সেটের আইএমইআই নম্বর ট্র্যাকিং করে ঐ সেটের পূর্বের ব্যবহারকারী ও তার নম্বর পায়। তখন ঐ ব্যবহারকারীকে গ্রেফতার করলে তার কাছ থেকে জানা যায়, তার কাছ থেকে সেটটি ধার নিয়েছে। এরপর সফিপুর থেকে আসামি আলামিনকে গ্রেফতার করে পুলিশ। পরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার এর আদালতে আসামি আলামিন ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবান্দবন্দি দেয়।

মির্জাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

মাদক পরীক্ষা ছাড়াই সাজা, প্রশ্নের মুখে আইনের শাসন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
0

অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। অথচ রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানের পর ৮৫...

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
0

জরিমানার পরও মির্জাপুরে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করার পরও থামেনি মা সিএনজি ফিলিং...

বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, মালিক নয় শ্রমিককে জরিমানা

বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, মালিক নয় শ্রমিককে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তানভীর হাসান নামে এক শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের...

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৩ অপরাহ্ণ
0

রাজধানীর বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা বিদেশে...

টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৪৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১...

Next Post

মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজ উদ্বোধন

সর্বেশষ

রূপপুর থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

রূপপুর থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৫ অপরাহ্ণ
বাইন্যান্সে বড় ধরনের হ্যাকিং, ঝুঁকিতে ক্রিপ্টো বাজারের নিরাপত্তা

বাইন্যান্সে বড় ধরনের হ্যাকিং, ঝুঁকিতে ক্রিপ্টো বাজারের নিরাপত্তা

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৯ অপরাহ্ণ
মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেই এগিয়ে যাবে বাংলাদেশ

মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেই এগিয়ে যাবে বাংলাদেশ

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৬ অপরাহ্ণ
সখীপুরে দুই মাসে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার

সখীপুরে দুই মাসে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৩ অপরাহ্ণ
নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In