খবরবাংলা ডেস্ক :
রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেলের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। এ বিষয়ে রোববার (১৫ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারি এ সিদ্ধান্তের ফলে দুই সেনা কর্মকর্তার পরবর্তী কূটনৈতিক দায়িত্ব পালনের প্রক্রিয়া এগিয়ে যাবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











