সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান কী?

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান কী?

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান কী?

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারত আশ্রয় নেওয়া শেখ হাসিনা সম্প্রতি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তার প্রত্যাবর্তন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি ভারত সরকার। অন্যদিকে, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধও দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে ভারতের প্রচ্ছন্ন সম্মতি রয়েছে বলে দিল্লির বিভিন্ন সূত্রের দাবি। ভারতের নীতিনির্ধারকদের ধারণা, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা এবং সেখানে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়াই বর্তমান পরিস্থিতিতে বাস্তবসম্মত সমাধান হতে পারে।

আরও পড়ুন

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প- জুবাইদা রহমান

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে অতীতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেছিল ভারত। তবে নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি। এ অবস্থায় তার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে দিল্লি। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার ক্ষেত্রেও শেখ হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতের নীতিনির্ধারকেরা।

প্রত্যর্পণের অনুরোধে নীরব ভারত

২০২৪ সালের ডিসেম্বরেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে কূটনৈতিক বার্তা পাঠায় বাংলাদেশ। পরবর্তী সময়ে একাধিকবার এ বিষয়ে তাগাদা দেওয়া হলেও ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইতিবাচক বা নেতিবাচক কোনো সিদ্ধান্ত জানায়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই বিষয়টিকে আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেছে। তবে দিল্লির পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের কারণে তাকে বন্দি হিসেবে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে অনীহা রয়েছে ভারতের।

শেখ হাসিনার প্রত্যাবর্তনে দিল্লির দুটি শর্ত

বিবিসি বাংলার প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভারতের দুটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে।

প্রথমত, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে। তিনি যেহেতু ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে এসেছিলেন, তাই ফেরার ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তা ও পরিবহনব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ ক্ষেত্রে আকাশপথ কিংবা স্থলপথ—দুই ধরনের ব্যবস্থার কথাই বিবেচনায় রয়েছে।

দ্বিতীয়ত, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে নতুন করে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন, সে বিষয়ে নিশ্চয়তা চায় ভারত। দিল্লির কর্মকর্তারা চাইছেন, বিচারপ্রক্রিয়া যেন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও গণমাধ্যমের নজরদারির মধ্যেও থাকে।

তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে যেন বিষয়টি বিবেচিত না হয়, সে ব্যাপারেও সতর্ক অবস্থানে রয়েছে ভারত।

দুই দেশের সেনাবাহিনীর যোগাযোগেও গুরুত্ব

শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাব্য প্রক্রিয়ায় বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে দিল্লি। প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও সাক্ষাৎ করেন।

ভারতের সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করতেই ওই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া গত কয়েক বছরে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব যেন বাংলাদেশের সেনাবাহিনী নেয়, সেটিও ভারতের প্রত্যাশার অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডিসেম্বরে দেশে ফেরা কতটা সম্ভব?

শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে দিল্লির কর্মকর্তাদের মধ্যেও অনিশ্চয়তা রয়েছে। ভারতের কর্মকর্তাদের ধারণা, বাংলাদেশ সরকার প্রকাশ্যে তাকে ফেরত চাইলেও বাস্তবে তার প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক ও নিরাপত্তাগত জটিলতা রয়েছে।

জ্বালানি সংকট, পোশাকশ্রমিকদের আন্দোলনসহ বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলে দিল্লির কর্মকর্তারা মনে করছেন।

এ ছাড়া প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করাও সহজ নয়। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব জটিলতা কাটিয়ে তার দেশে ফেরা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ভারতের কূটনৈতিক হিসাব

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারলেও তার ফেরার ঘোষণাকে কূটনৈতিকভাবে কাজে লাগানোর সুযোগ দেখছে ভারত। দিল্লির কর্মকর্তাদের ধারণা, শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চেয়েছিলেন—এমন অবস্থান তুলে ধরে ভবিষ্যতে বাংলাদেশ সরকারের ওপর দায় চাপানোর সুযোগ তৈরি হতে পারে।

পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিকভাবে নতুন আশাবাদ তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনরায় অবস্থান তৈরি হোক—এমন প্রত্যাশাও রয়েছে ভারতের নীতিনির্ধারকদের মধ্যে।

সব মিলিয়ে শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তন এখনো অনিশ্চিত। তবে তার দেশে ফেরা, নিরাপত্তা, বিচারপ্রক্রিয়া এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি—সবকিছু বিবেচনায় নিয়ে দিল্লি যে কূটনৈতিক হিসাব-নিকাশ করছে, তা প্রতিবেদনে উঠে এসেছে।

তথ্য সূত্র : নিউস বাংলা

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আওয়ামী লীগদিল্লির অবস্থাননরেন্দ্র মোদিপ্রত্যর্পণ চুক্তিবাংলাদেশ রাজনীতিভারত বাংলাদেশ সম্পর্কশেখ হাসিনাশেখ হাসিনার দেশে ফেরা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প- জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প- জুবাইদা রহমান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৯ অপরাহ্ণ
0

দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানসম্মত অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।...

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তৈরি পোশাকশিল্পে যেকোনো ধরনের অস্থিরতা ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই...

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
0

রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেলের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। এ বিষয়ে রোববার (১৫ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা...

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতি চেয়ে শুনানি আজ

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতি চেয়ে শুনানি আজ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩১ পূর্বাহ্ণ
0

শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন নিয়ে আজ সোমবার (১৬ নভেম্বর) শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এদিন শুনানির জন্য গ্রেপ্তার...

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৯ অপরাহ্ণ
0

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর...

Next Post
দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

সর্বেশষ

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প- জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প- জুবাইদা রহমান

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৯ অপরাহ্ণ
দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান কী?

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান কী?

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতি চেয়ে শুনানি আজ

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতি চেয়ে শুনানি আজ

নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩১ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In