খবরবাংলা ডেস্ক :
ফরিদপুরে বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে নূরুন্নাহার (৭) নামে এক শিশু আহত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বর ডাঙ্গী গ্রামে পদ্মা নদীর পাড়ে খেলাধুলার সময় রাসেল ভাইপার সাপটি শিশুটির পায়ে কামড় দেয়। শিশুর চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক হাত লম্বা সাপটি ধরে পলিথিনে ভরে রাখেন।
পরে আহত শিশুকে এবং শনাক্তের জন্য ধরা সাপটিকেও নিয়ে স্বজনরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা জানান, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











