রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা রাজধানীতে

মার্চ ১২, ২০২৫ — ফাল্গুন ২৮, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
in জাতীয়
A A
রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা রাজধানীতে

রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা রাজধানীতে

রাজধানী ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি সংক্রান্ত কাজ দিনের পরিবর্তে রাতে সঠিকভাবে দ্রুত সম্পাদন প্রসঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানকে একগুচ্ছ অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সংক্রান্ত ডিএমপির জারি করা গণবিজ্ঞপ্তি আজ বুধবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো হয়েছে।

রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে ডিএমপির ভাষ্য—

আরও পড়ুন

নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী

১। কিছু কিছু সংস্থা/ঠিকাদারী প্রতিষ্ঠান দিনের বেলা বিভিন্ন ইউটিলিটি সার্ভিসের কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করে থাকে, যা পুনরায় মেরামত করতে অনেক সময় ৭ থেকে ৮ মাস লেগে যায়।]

২। প্রায় সকল ক্ষেত্রে যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি না করেই রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয়।

৩। সকল খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি জায়গা কর্তন করা হয়।

৪। রাস্তা খোঁড়াখুঁড়ির সময় ট্রাফিক সিগন্যালের জন্য দিকনির্দেশনা সম্বলিত সাইনবোর্ড লাগানোর বিধান থাকলেও তা করা হয় না।

৫। এক লেনে খোঁড়াখুঁড়ি করে মাটি/আবর্জনা অন্য লেনে ফেলে রাখার ফলে দুই লেনের যান চলাচল ব্যাহত হয়।

৬। অনেক ক্ষেত্রে একই সাথে রাস্তার উভয় পাশে খোঁড়াখুঁড়ির কাজ করা হয়, ফলে রাস্তা উভয় দিক থেকে সরু হয়ে যায়।

৭। কিছু ক্ষেত্রে রাতে রাস্তা খোঁড়াখুড়ি করলেও কাটা অংশ সঠিকভাবে ভরাট বা লোহার শিট না দেয়ার ফলে দিনের বেলায় সে রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়।

৮। অনেক ক্ষেত্রে ঠিকাদারী প্রতিষ্ঠান/সংস্থা ইউটিলিটি সার্ভিসের জন্য প্রয়োজনীয় সামগ্রী (যেমন: ক্যাবল/পাইপ ইত্যাদি) সংগ্রহ করার পূর্বেই রাস্তা খনন করে দীর্ঘদিন ফেলে রাখে।

৯। অধিকাংশ ক্ষেত্রে যানবাহন নিয়ন্ত্রণ বা ডাইভারশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয় না।

এসব কারণে ঢাকা মহানগরীর যানজট বৃদ্ধি পেয়ে জনভোগান্তি সৃষ্টি হয় এবং যানবাহন রাস্তায় অলসভাবে বসে থাকার ফলে শ্রমঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হয় বলে উল্লেখ করা হয় গণবিজ্ঞপ্তিতে।

ইউটিলিটি সার্ভিসের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি/কাটাকাটির ক্ষেত্রে ডিএমপির পক্ষ থেকে দেয়া নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট সকল সংস্থা ও ঠিকাদারকে অনুরোধ করা হয়। এ বিষয়ে ডিএমপির নির্দেশনা—

১। ডিএমপি সদর দফতরের সম্মতি ব্যতীত রাস্তা কাটাকাটি/খোঁড়াখুঁড়ির কাজ শুরু না করা।

২। সকাল ৬টা থেকে রাত ১০টার মধ্যে কোনো রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ না করা। এ ক্ষেত্রে রাতে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ করে সকালে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

রাস্তা কাটার পূর্বে নিম্নবর্ণিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে:

ক) কাজ শুরু এবং শেষ করার সময় (অর্থাৎ কোন তারিখে কাজ শুরু এবং শেষ হবে তা) পূর্বেই ঘোষণা করতে হবে এবং ওই সময়ের মধ্যে অবশ্যই কাজ শেষ করতে হবে।

খ) রাস্তা খননের স্থান ও এর আগে বা পরে ২০০ মিটার পর্যন্ত যথাযথ ট্রাফিক নির্দেশনা এবং ট্রাফিক সিগন্যাল লাইট লাগাতে হবে।

গ) নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল অবশ্যই নিয়োগ করতে হবে।

ঘ) পথচারী ও যানবাহন চলাচলের জন্য অবশ্যই বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে।

ঙ) কাটা রাস্তা ব্যবহার উপযোগী করার জন্য লোহার শীট রাস্তা কাটার পূর্বেই সেখানে আনতে হবে।

চ) রাস্তার একটা লেন রাতের বেলা কাটা যেতে পারে, তবে সেটা অবশ্যই সূর্যোদয়ের পূর্বেই ব্যবহার উপযোগী করতে হবে।

ছ) কোনো অবস্থাতেই একই রাস্তার উভয় পাশে একসাথে খোঁড়াখুঁড়ি করা যাবে না।

জ) ডিএমপি ট্রাফিক বিভাগের প্রতিনিধিসহ রাতে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ করতে হবে।

ঝ) কোনো রাস্তা রাত্রিকালে সর্বোচ্চ ৭ (সাত) দিন খোঁড়াখুঁড়ির কাজ করা যাবে এবং পরবর্তী তিন রাতের মধ্যে মেরামত করে দিতে হবে, এক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক শ্রমিক বা টেকনিশিয়ান নিয়োগ করতে হবে।

যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ঠিকাদারদের সহযোগিতা চেয়েছে ডিএমপি। কোনো প্রতিষ্ঠান যদি রাস্তা কাটাকাটি/খোঁড়াখুঁড়ির এসব শর্ত ভঙ্গ করে ঢাকা মহানগরী এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে সংশ্লিষ্ট কাজ বন্ধ করাসহ ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমবাংলাদেশরাজনীতিরাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা রাজধানীতেসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
0

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নাশকতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ভেতর কিংবা...

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৯ অপরাহ্ণ
0

বিশ্বের ১২৬টি দেশের শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ অবস্থানে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের...

পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৫ অপরাহ্ণ
0

কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা। রবিবার (৮ নভেম্বর) এসব শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রমে আবারও কর্মচাঞ্চল্য...

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫২ পূর্বাহ্ণ
0

বিচার বিভাগকে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, যেসব বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে জিরো টলারেন্স...

পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনজীবীর আইনি নোটিশ

পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনজীবীর আইনি নোটিশ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ
0

সাংবাদিক হয়রানি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি...

Next Post
শুক্রবার লাখো রোহিঙ্গাদের সাথে গণইফতারে থাকবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা

শুক্রবার লাখো রোহিঙ্গাদের সাথে গণইফতারে থাকবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা

সর্বেশষ

নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস

গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৯ অপরাহ্ণ
বায়ুদূষণে বিশ্বে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৯ অপরাহ্ণ
পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৫ অপরাহ্ণ
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, আটক ৪১ হাজারের বেশি

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In