সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৩ অপরাহ্ণ
in সারাদেশ
A A
লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর রাজশাহীর সিপিসি-২-এর নাটোর ক্যাম্পের সদস্যরা। এ সময় তাঁদের বাড়ি থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৫। এর আগে একই দিন ভোরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

সাজেকে টানা ৫ দিন সড়ক অবরোধ, অনিশ্চয়তায় পর্যটন ব্যবসায়ীরা

বাবার বাড়ি থেকে নাশতা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গন্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)। তাঁরা সম্পর্কে আপন ভাই।

এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে গন্ডবিল গ্রামের শিমুল আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ঘর থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে। অনলাইন প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এসআরবির অভিযানে গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অনলাইন প্রতারণাএসআরবি-৫গন্ডবিলদুই ভাই গ্রেপ্তারদুড়দুড়িয়া ইউনিয়ননাটোরলালপুরলালপুর থানা কপিসাইবার প্রতারণাসিম কার্ড জব্দ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সাজেকে টানা ৫ দিন সড়ক অবরোধ, অনিশ্চয়তায় পর্যটন ব্যবসায়ীরা

সাজেকে টানা ৫ দিন সড়ক অবরোধ, অনিশ্চয়তায় পর্যটন ব্যবসায়ীরা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ
0

রাঙামাটির সাজেকে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয় দুটি সংগঠনের সদস্যরা। অনির্দিষ্টকালের এ অবরোধের কারণে পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। একই...

বাবার বাড়ি থেকে নাশতা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

বাবার বাড়ি থেকে নাশতা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩১ পূর্বাহ্ণ
0

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতার পরিমাণ কম দেওয়া নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন নুর (২২) মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের...

চাঁদাবাজি দমনে আসছে নতুন আইন: আইজিপি

চাঁদাবাজি দমনে আসছে নতুন আইন: আইজিপি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
0

চাঁদাবাজি দমনে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে মামলা করতে পারবে—এমন বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন...

রাস্তা-ফুটপাত দখল করে দোকান বসালে মামলা: ডিএসসিসি প্রশাসক

রাস্তা-ফুটপাত দখল করে দোকান বসালে মামলা: ডিএসসিসি প্রশাসক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
0

রাজধানীতে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা করা হবে এবং জব্দ করা হবে দোকানের মালামাল। এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক...

সীমান্ত দিয়ে মাদক-অস্ত্র ঢুকলে সরকারের দরকার কী: জামায়াত আমির

সীমান্ত দিয়ে মাদক-অস্ত্র ঢুকলে সরকারের দরকার কী: জামায়াত আমির

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ
0

সীমান্ত দিয়ে মাদক, টাকা ও অস্ত্র প্রবেশ বন্ধ করতে না পারায় সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ব্যর্থতা স্বীকার করে...

Next Post
ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

সর্বেশষ

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ সুযোগ

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ সুযোগ

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৯ অপরাহ্ণ
ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩২ অপরাহ্ণ
লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৩ অপরাহ্ণ
সাজেকে টানা ৫ দিন সড়ক অবরোধ, অনিশ্চয়তায় পর্যটন ব্যবসায়ীরা

সাজেকে টানা ৫ দিন সড়ক অবরোধ, অনিশ্চয়তায় পর্যটন ব্যবসায়ীরা

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ
তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর বৈঠক

তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর বৈঠক

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In